Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

টেস্টে সাকিবের আরেকটি রেকর্ড

টেস্টে সাকিবের আরেকটি রেকর্ড

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  টেস্ট ম্যাচে দেশের মাটিতে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেনঅলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে রেকর্ড গড়লেন বিশ্ব সেরা এই ।ঢাকা টেষ্টে তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিবের বলে ক্যাচ দেন ধাওয়ান। সহজ ক্যাচ ধরতে ভুল করেননি সাকিব।এদিন ধাওয়ানের পর রোহিতের উইকেট নিজের ঝুলিতে নেন সাকিব। হাওয়ায় ভাসনো বল ড্রাইভ করতে গিয়ে অফস্ট্যাম্প হারান রোহিত। শুক্রবার একাই চারটি উইকেট পেয়েছেন সাকিব।এনিয়ে ঘরের মাঠে ২৮তম টেস্টে সাকিবের সংগ্রহ দাড়ালো ১০৩ উইকেট।  ১৮ টেস্টে ৬৬ উইকেট নিয়ে সাকিবের পরেই রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আর ২০ টেস্টে ৫১ উইকেট নেয়া তৃতীয় স্থানে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন।শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাকিব আরেকটি উইকেট পেলেই এ নিয়ে ১৫টি টেস্টে ৫ উইকেট জেতার গৌরব অর্জন করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, শনিবার এই ম্যাচ...
নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লে. জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হককে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।আবু বেলাল মো. শফিউল হক এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বরত ছিলেন।আগমী ২৫ জুন সেনাপ্রধান হিসেবে ইকবাল করিম ভূঁইয়ার বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।শফিকুল হক হবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম সেনাপ্রধান।১৯৫৮ সালে জন্ম নেয়া শফিউল হক ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন পান। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নৈপুণের জন্য তিনি সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ সম্পন্ন করার পর তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘ডিফেন্স স্টাডিজ’ এ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।শফিউল হকের সামরিক শিক্ষার মধ্যে রয়েছে দেশে-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। মিলিটারি সায়েন্স, কৌশল এবং ওয়্যা...
এরশাদ সিএমএইচ এ ভর্তি

এরশাদ সিএমএইচ এ ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।মঙ্গলবার রাতে এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।সুনীল শুভরায় বলেন, পায়ে ব্যথা অনুভূত হওয়ায় স্যারকে সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।...
মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতীয় প্যারা কমান্ডোরা মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। মেশিনগানসহ এমআই-১৭ হেলিকপ্টারে উড়ে তারা হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই অভিযানে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী হতাহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তের ওপারে নোকলাকে এনএসসিএন’র (খাপলাং)একটি ঘাঁটি এবং মণিপুরের উখরুল জেলার সীমান্ত বরাবর কেওয়াইকেএলের একটি ঘাঁটিতে এ অভিযান চালানো হয়েছে।সীমান্তবর্তী এলাকার সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকায় চক্কর দেয় এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়তে থাকে। তারা বলেন, সীমান্তের কেবলি ওপারে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিতে আঘাত করার জন্য হেলিকপ্টারগুলো মিয়ানমার সীমান্তে ঢুকেছিল বলে তাদের মনে হয়েছে।সশস্ত্র বিদ্রোহীরা আরও হামলা করতে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল রান্ধির সিং জানান।...
বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী মোটরযান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইঞা। এ চুক্তির আওতায় চার দেশের মধ্যে সড়কপথে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত মোটরযান চলাচল করবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষর করবেন।তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ধন্যবাদ ও অভিনন্দন প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।...
জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই: এরশাদ

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই: এরশাদ

জাতীয়, স্লাইড
  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ছাড়া দেশে এখন আর কোনো দল নেই। আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের অত্যাচারে অতিষ্ঠ দেশের মানুষ তাদের কাছ থেকে মুক্তি চায়। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ বিশেষদূত।সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোর্তুজা আবেদীন। এসময় আরো বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।...
ঢাকায় নরেন্দ্র মোদি, উষ্ণ অভ্যর্থনা

ঢাকায় নরেন্দ্র মোদি, উষ্ণ অভ্যর্থনা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। এর আগে ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় একটি বিশেষ চার্টার বিমানে ঢাকার উদ্দেশে দিল্লী ছাড়েন তিনি।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বশস্ত্র ও লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনার সঙ্গে মোদীকে দেয়া হয় গান স্যালুট। তাকে দেয়া হয় গার্ড অফ অনার। দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সালাম নেন ও গার্ড পরিদর্শন করেন।এরপর বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর প্রধানসহ কর্মকর্তা এবং ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদী।এদিকে বাংলাদেশ সফরে আসা নিয়ে শনিবার সকালে টুইটারে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টু...
মোদীকে স্বাগত জানাতে নতুন সাজে ঢাকা

মোদীকে স্বাগত জানাতে নতুন সাজে ঢাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে রাজধানী ঢাকা। রাস্তার দু’ধার, চৌমাথা, উঁচু উঁচু হোল্ডিংগুলো নরেন্দ্র মোদীর ছবি শোভা পাচ্ছে!মোদীর ঢাকা আগমন নি:সন্দেহে একটি হাইপ্রোফাইল সফর। বিজেপি থেকে নির্বাচিত মোদী শুধু সরকারী দল আওয়ামী লীগের কাছেই কাছের মানুষ নন, বিরোধীদল বিএনপির কাছেও তিনি সমান জনপ্রিয়। এজন্য বলা যায়, এর আগে প্রতিবেশী কোন দেশের রাষ্ট্রপ্রধানের সফর নিয়ে এরকম মাতামাতি হয়নি। বিএনপি ছাড়াও কট্টর জামায়াতে ইসলামীও মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে। আর এজন্য মোদীকে নিয়ে এত মাতামাতি।রাজধানীর এয়ারপোর্ট থেকে হোটেল সোনারগাঁ এমনকি হোটেল শেরাটন হয়ে বঙ্গভবন পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত। মোদীর ছবির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধূ এমনকি মমতার ছবিও শোভা পাচ্ছে আইল্যান্ডে। ওয়েলকাম টু মোদী লেখা ব্যানারও শোভা পাচ্ছে।স্থলসীমান্ত চুক্তি-সহ অন্তত ২০টি গুরুত...