Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

মোদি-খালেদা বৈঠক রোববার বিকালে

মোদি-খালেদা বৈঠক রোববার বিকালে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশ সফরকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেন।এতে বলা হয়, রোববার বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সুরমা কক্ষে তাদের মধ্যে বৈঠক হবে। এর আগে বিকাল সোয়া ৩টায় মোদির সঙ্গে হোটেলে দেখা করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরপরই খালেদা জিয়া সাক্ষাৎ করবেন।বিএনপির পক্ষ থেকে মোদির সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত করে বলা হলেও মোদি-খালেদা সাক্ষাৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, এর আগে ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়া দেখা না করায় খেপেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।তাই মোদির এই সফরেও খালেদা জিয়ার সঙ্গে দেখা না করার পক্ষে ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু মোদ...
মালয়েশিয়ায় ৭১৬ বাংলাদেশি শরণার্থীর তালিকা তৈরি

মালয়েশিয়ায় ৭১৬ বাংলাদেশি শরণার্থীর তালিকা তৈরি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার পথে আটক হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের মধ্যে অন্তত সাতশ ১৬ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর দূতাবাস থেকে এ তথ্য জানা গেছে। সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার পথে আটক হওয়ার পর শরণার্থীদের মালয়েশিয়ার শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে মে মাসে মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা ও কবরের সন্ধান পাওয়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় শুরু হয়।এরপর থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করে। সে কারণে পাচারকারীদের ট্রলার বা নৌকা তীরে ভিড়তে পারছে না। এদিকে, খাদ্য সংকটে পড়ে নৌকায় নিজেদের মধ্যে সংঘর্ষে অনেকের মারা যাওয়ার খবরও আসছে। গত এক মাসে এই তিন দেশ এবং মায়ানমারে চার হাজারের বেশি মানুষকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংল...
কিশোরগঞ্জে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে মানবপাচার চক্রের সদস্য তালিকাভুক্ত আসামি জামাল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আবদুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের হেকমত মিয়ার ছেলে।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, সারা দেশে মানবপাচার চক্রের যে তালিকা করা হয়েছে, তার মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা থানার দায়ের করা পাচার চক্রের আসামি জামাল। তার বাড়ি অষ্টগ্রামের আবদুল্লাহপুর গ্রামে।...
বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২০

বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২০

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আজ বুধবার  দুপুরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২০ জন আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর তার ভাই নিশ্চিত করলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানায়, সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গাউছিয়া অটো রাইস মিলে বেলা সাড়ে ১২টায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক আজিজুল ইসলাম (৩২) চাপা পড়ে। ওই সময়ে আহত হয় আরও ২০ জন। আজিজুল ইসলামকে প্রায় আধাঘণ্টা পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই রিয়াজুল ইসলাম। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বার্ন ইউনিটে পাঠান...

ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

জাতীয়, স্লাইড
  ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে ওই রুটের ১৩টি বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪)।  শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে বাসপ্রতি ৪০ টাকা টোল আদায়ের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।পূর্বে ঘোষিত কর্মসূচি রবিবার সকাল থেকে শিমুলিয়া-মাওয়া ঘাট থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে দূরপাল্লার যানবাহন চলাচল ধর্মঘটের আওতামুক্ত।মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য মো. শেখ জামান, মো. মহিউদ্দিন মিয়া ও বুলেট মিয়া অভিযোগ করে বলেন, ঢাকা-মাওয়া রুটে টোল আদায়ের কোন নজির ছিল না। সম্প্রতি বিআইডব্লিউটিএ অবৈধভাবে শিমুলিয়া পার্কিং ইয়ার্ড ইজারা দিয়ে বাস মালিকদের কাছ থেকে টোল আদায় শুরু করেছে। এর প্রতিবাদে ঢাকা-মাওয়া রুটে চলাচলকারী ১৩টি বাস মালিকপক্ষ একমত হয়ে রবিবার থেকে এই ধর্মঘট পালন করছে। বিআইডব্লিউটিএ টোল আদায় ইজারা বা...
মোদির একদিন আগেই ঢাকা আসছেন মমতা

মোদির একদিন আগেই ঢাকা আসছেন মমতা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ৬ জুন বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও ঢাকায় আসার কথা। তবে প্রধানমন্ত্রী মোদির সফরের একদিন আগেই ৫ জুন ঢাকায় আসবেন মমতা।মমতার ঢাকায় আসার বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রীর কার্যালয়।এদিকে ঢাকা সফর নিয়ে কথা বলেছেন মমতা ব্যানার্জী। শনিবার কলকাতায় মমতা সাংবাদিকদের জানান, মোদির ঢাকা সফরের আগের দিন ৫ জুন বাংলাদেশে আসবেন তিনি। পরে সীমান্ত চুক্তি সই শেষে ৬ জুনই কলকাতায় ফিরে যাবেন। খবর- পিটিআই।চার বছর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে ঢাকা আসার কথা ছিল মমতার। তবে শেষ মুহূর্তে নিজেকে তালিকা থেকে সরিয়ে নেন তিনি। তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই।এবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও প্রটোকল কার্যকরে সব বাধা দূ...
লতিফ সিদ্দিকীর মুক্তির দিন থেকেই হরতাল

লতিফ সিদ্দিকীর মুক্তির দিন থেকেই হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী যেদিন কারাগার থেকে মুক্তি পাবে, সেদিন থেকেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমী।লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।এর আগে, শহরের টিএ রোড থেকে দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ।...
তরুণী ধর্ষণ : তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

তরুণী ধর্ষণ : তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাস চালক লাভলুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে ভাটারা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালতে বিকেলে এ রিমান্ড শুনানি হবে।গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তুষার ও লাভলুকে গ্রেফতার করে র‌্যাব।...