Tuesday, July 28Welcome khabarica24 Online

মোদি-খালেদা বৈঠক রোববার বিকালে

modi_khaleda_274601

 

বাংলাদেশ সফরকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেন।এতে বলা হয়, রোববার বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সুরমা কক্ষে তাদের মধ্যে বৈঠক হবে। এর আগে বিকাল সোয়া ৩টায় মোদির সঙ্গে হোটেলে দেখা করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরপরই খালেদা জিয়া সাক্ষাৎ করবেন।বিএনপির পক্ষ থেকে মোদির সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত করে বলা হলেও মোদি-খালেদা সাক্ষাৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, এর আগে ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়া দেখা না করায় খেপেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।তাই মোদির এই সফরেও খালেদা জিয়ার সঙ্গে দেখা না করার পক্ষে ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু মোদির রাজনৈতিক সিদ্ধান্তে তাদের সাক্ষাৎসূচি নির্ধারণ করা হয়।মোদীর সাথে খালেদা জিয়ার বৈঠক সরকারের মধ্যেও বিরোধিতা ছিলো। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়ার সাথে মোদীর বৈঠকের কোন সম্ভাবনা নেই। তবে বিকালে দিল্লীতে সংবাদ সম্মেলন করে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রানিয়াম জয়শংকর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।এব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, খালেদা জিয়ার সাথে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও এই বৈঠকে অংশ নেবেন।জানা গেছে, মোদীর সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপার্সন মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে তার সহযোগিতা চাইবেন। মোদীর হাতে লিখিত একটি প্রতিবেদনও তুলে দেবেন খালেদা জিয়া। সেই সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির সহযোগিতার বিয়ষটিও তুলে ধরবেন বলে সূ্ত্রগুলো জানিয়েছে।