Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

ফখরুলের মুক্তিতে আর বাধা নেই

ফখরুলের মুক্তিতে আর বাধা নেই

বিশেষখবর, স্লাইড
পল্টন থানার দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ফখরুলকে জামিন দেন। এ তিন মামলা ছাড়াও গ্রেফতার দেখানো অন্য সব মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। ফলে কারাগার থেকে মুক্তি পেতে বিএনপির এই নেতার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেনফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।এর আগে ১৮ জুন অন্য তিনটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।১৬ এপ্রিল পল্টন থানায় করা নাশকতার একটি মামলায় ফখরুলকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন আদালত। একই সঙ্গে পল্টন থানার আরও দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের রুল দেয়া হয়। ১৮ জুন ওই রুলের শুনানি শেষে প...
রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়ার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছর ৩য় রমজানে রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে ইফতার করে খালেদা জিয়া।খালেদা জিয়া বিকেল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত হন। এ সময় তিনি রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।ইফতার মাহফিলে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বীর প্রতিক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আ...
ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
অবশেষে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করলো বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ওভার হাতে রেখেই ৬ উইকেটে বিশাল জয় পায় বাংলাদেশ। তিনটি ওয়ানডে ম্যাচের ২টিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিল টাইগাররা।এর আগে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়েছে ধোনির ভারত। অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়ে একাই ভারতের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেন তরুণ এ পেসার।লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে বাংলাদেশ। সঙ্গে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। বাংলাদেশের পক্ষে একমাত্র সাকিব আল হাসান অর্ধশত রান করে। আর ৬ উইকেট সংগ্রহ করে ম্যান অভ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান।সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ...
রমজানের শিক্ষায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন

রমজানের শিক্ষায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানিয়েছেন তিনি।বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 'আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে এবং সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।' তিনি আরো বলেন,' আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।'পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা...
হারের হতাশায় রাতে অভুক্ত থাকেন কোহলিরা

হারের হতাশায় রাতে অভুক্ত থাকেন কোহলিরা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশের কাছে এভাবে হারতে হবে, ভারত হয়তো কল্পনাও করেনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারায় মাশরাফি মুর্তজার দল। এমন বাজে হারের কারণে হতাশ ভারতীয় খেলোয়াড়রা নাকি রাতে না খেয়েই মাঠ ছাড়েন। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।খবরে বলা হয়, একদিকে মহেন্দ্র সিংহ ধোনির বাংলাদেশ পেসার মুস্তাফিজুরকে ধাক্কা মেরে ফেলে দেয়া অন্যদিকে টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাওয়া। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের সঙ্গে এই দুটি ঘটনাও তাৎপর্যপূর্ণ।ধোনির ধাক্কা দেয়ার ঘটনাটা ঘটে ভারতীয় ইনিংসের ২৫তম ওভারে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। দৌড়ানোর সময় আচমকা মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। যার পর ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে।পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়ন...
বিজিবি সদস্য গুলিবিদ্ধ নায়েক অপহৃত

বিজিবি সদস্য গুলিবিদ্ধ নায়েক অপহৃত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) টেকনাফের নাফ নদীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে বিপ্লব কুমার নামে গুলিবিদ্ধ এক বিজিবি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোরে গোলাগুলি ও হাতাহাতির পর নায়েক আবদুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্যকে বিজিপি অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে। গত রাত পর্যন্ত তাঁকে ফেরতদান ও গুলিবর্ষণ সম্পর্কে বিজিপি কর্তৃপক্ষের ভাষ্য জানা যায়নি। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, ভুল বোঝাবুঝির কারণে এ গুলির ঘটনা ঘটেছে। অপহৃত নায়েককে ফেরত আনার প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নাফ নদীর বাংলাদেশ জলসীমানায় বিজিবির একটি টহলদল ছিল। ভোর সাড়ে ৫টার দিকে মিয়ানমারের বিজিপি আকস্মিক এই দলের ওপর হামলা চালায়। বিজিপির গুলিতে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। বিজিবির আরো এক সদস্...
কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার

কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
কলম্বিয়ার কাছে হেরে গেল ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল কলম্বিয়া। চিলিতে অনুষ্ঠানরত টুনামেন্টে বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) প্রথমার্ধের ৩৬ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন মুরিলো। প্রথমার্ধের পর কলম্বিয়া শেষ পর্যন্ত খেলা শেষ করে ১-০ ব্যবধানেই। গোল পরিশোধে ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে যোগ্য দল হিসেবেই এই ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া।বিরতির সামান্য আগে ব্রাজিল গোল পরিশোধের সেরা সুযোগ পেয়েছিল। কিন্তু নেইমার সেরা সুযোগটি কাজে লাগাতে না পারায় এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে।উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নেইমার আবার হলুদ কার্ড পেয়েছেন। ফলে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। নেইমার আগের ম্যাচেও হলুদ কার্ড পেয়েছিলেন।গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-কলম্বিয়া। এরপর গত সেপ্টেম্বরে দুঙ্গার দ্বি...
আ’লীগ জঙ্গি তৈরি করে বিদেশীদের দেখাতে ধরে

আ’লীগ জঙ্গি তৈরি করে বিদেশীদের দেখাতে ধরে

জাতীয়, স্লাইড
  আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি তৈরি করে, আবার তারাই তা বিদেশীদের দেখানোর জন্য ধরে। সন্ত্রাস ও জঙ্গিবাদ আওয়ামী লীগের তৈরি। আওয়ামী লীগই এর সঙ্গে জড়িত। কিছুদিন পর পর আনসারুল্লাহ, রহমাতুল্লাহ বানানো হয়। যখনই তাদের (আওয়ামী লীগ) অবস্থা খারাপ হয়, তখন বিদেশীদের দেখানোর জন্য বলে আনসারুল্লাহ, রহমাতুল্লাহকে ধরছি। বিদেশীদের বলে, আমরা না থাকলে এ জঙ্গিবাদের উত্থান হবে।মঙ্গলবার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব অভিযোগ বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ৯টিতে জয় পায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।খালেদা জিয়া বলেন, আমরা বলতে চাই, আওয়ামী লীগের সময়ই জঙ্গিবাদ ও বোমাবাজের উত্থান হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, যশোরে উদিচি বোমা বিস্ফোরণ,...