একমাত্র তরুনদের অদম্য শক্তিই সমাজের পরিবর্তন আনতে পারে-মীরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নিয়াজ মোর্শেদ এলিট
নিজস্ব প্রতিনিধি :
‘একমাত্র তরুনদের অদম্য শক্তিই সমাজের পরিবর্তন আনতে পারে। এজন্য প্রয়োজন সমাজের সবশ্রেনী পেশার মানুষের অংশগ্রহন। অদম্য ২০০৫ এর সহযোগী সংগঠন অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান সমাজের জন্য ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছে। মহান একুশে ফেব্রুয়ারীর এই বিশেষ দিনে সংগঠনটি সমাজের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। সময়ের ব্যবধানে এই সংগঠন উপজেলার অন্যতম শ্রেষ্ঠ সংগঠনে পরিণত হবে।’
মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ে অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিটাগং খুলশী ক্লাব লিমিটেডের সভাপতি, জুনিয়র চেম্বারের কেন্দ্রীয় নির্বাহী সহ-সভাপতি ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিজের উপার্জিত অর্থ ব্যয় করে সমাজের উন্নয়নে কাজ করার সংখ্যা খুবই কম। সেই বাস্তবতায় অদম্য ২০০৫ এবং অদম...







