টেস্ট নয়, ওয়ানডে দল ঘোষণা ২১, অনুশীলন শুরু ২৩ ফেব্রুযারি!
ক্রীড়া প্রতিবেদক :সফর অনিশ্চিত নয়। টাইগারদের শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দেয়নি। তবে লঙ্কান বোর্ডের কিছু টালবাহানা আছে। ভেতরের খবর- একদম শেষ দিকে টাইগারদের সফর সূচিতে খানিক পরিবর্তন আসছে। কথা ছিল- ৭ এপ্রিল গলে টেস্ট দিয়ে শুরু হবে টিম বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কিন্তু শেষ খবর, সম্ভবত তাতে পরিবর্তন আসছে। টেস্ট নয়, সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম এমন তথ্যই দিয়েছেন।
আজ রাতে সাথে আলাপে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করলেন, ‘শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।’ এখন ফরম্যাট বদলের পাশাপাশি ভেন্যু ও দিনক্ষণ পাল্টাবে কিনা? তা জানাতে পারেননি বিসিবি গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। খালি জানিয়েছেন, ‘আমি যতটুকু শুনেছি, তাতে টেস্ট নয়, প্রথম ওয়ানডে হবে।’
এদিকে প্রথমে টেস্ট না হলে খানিক বিপ...







