Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

আগ্নেয়গিরি এবং ফিনিক্স – বিদিশা

আগ্নেয়গিরি এবং ফিনিক্স – বিদিশা

কবিতা ও গল্প, স্লাইড
একজীবনে মানুষ কত কিছু দেখতে পারে সমুদ্র,পাহাড়,নদী,অরণ্যানী আর ? আর আগ্নেয়গিরি, জ্বলন্তমুখ আগ্নেয়গিরি। বিস্ফোরণ, লাভা উদগীরন,বিষাক্ত বাষ্প ! নিঃশ্বাস আটকে আসা,জ্বালা পোড়া মন, পরিনতিতে পড়ে থাকে মুঠো মুঠো ছাই ! পম্পেই নগরীর মত ধ্বংস হয়ে যায় সব। সত্যিই কি ধ্বংস হয়ে যায় বাঁচবার আকুতি ? নাকি ফিনিক্স পাখির মত বাঁচার ইচ্ছে আবার বেঁচে ওঠে বাঁচবার ইচ্ছেয় ! এক সহস্র জীবনেও মানুষ দেখতে পারে আগ্নেয়গিরি আর আগ্নেয়গিরি ! আর মানুষ, মানুষ এবং মানুষ ! মানুষের কাছে ছাড়া আগ্নেয়গিরি আর কোথায় দেখতে পাবে মানুষ ??  ...
রূপচর্চায় যে ভুলগুলো করবেন না

রূপচর্চায় যে ভুলগুলো করবেন না

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ  সুন্দর থাকতে সবাই ভালোবাসে। সুস্থ ও সুন্দর ত্বকের জন্য রূপচর্চার প্রয়োজন হয়। সঠিক উপায়ে রূপচর্চা করলেই কেবল সুন্দর ত্বক পাওয়া সম্ভব। তবে অনেক সময় রূপচর্চার ক্ষেত্রে বেখেয়ালে কিছু ভুল হয়ে যায়। যা আমাদের ত্বকের উপকারে না এসে বরং ক্ষতি করে। তাই কিছু বিষয়ে লক্ষ রাখা জরুরি। মুখ ধোয়ার জন্য কেউই হাত পরিষ্কার করে নেন না। অনেকেই ভাবেন মুখ ধোয়ার সাথে হাতও পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনার হাতে যে জীবাণু রয়েছে তা প্রথমেই ত্বকে চলে যায় এবং সমস্যার সৃষ্টি করে। তাই আগে হাত ধুয়ে নিন। অনেকেই শুকনো ত্বকে ক্লিনজার ব্যবহার করে ত্বক ধুয়ে থাকেন এতে ত্বকের অনেক ক্ষতি হয়। প্রথমে ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর ত্বকে ক্লিনজার ব্যবহার করুন। অনেক সময় নানা ফেসমাস্ক বা উপটান ব্যবহারের পর তা ঠান্ডা বা গরম পানি দিয়ে ধুয়ে ফেলার নির্দেশ দেয়া থাকে। তখন আমরা সঠিক তাপমাত্রার পানি ব্যবহার করতে অনেক বড় ভুল কর...
‘স্বপ্নজাল’র বদ্ধ ঘরে পরী

‘স্বপ্নজাল’র বদ্ধ ঘরে পরী

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বিরামহীন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ গ্ল্যামার কন্যা। এখন ‘স্বপ্নজাল’র বদ্ধ ঘরে বন্দি আছেন তিনি। বৃহস্পতিবার দুপুর থেকে অন্ধকার বদ্ধ একটি ঘরে সংলাপ বলে যাচ্ছেন তিনি। বলছি, ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমার কথা। রাজধানীর একটি স্টুডিওতে এর ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমনি।  এমনটাই জানান পরীমনি। যৌথ প্রযোজনায় নির্মানাধীন এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। এ প্রসঙ্গে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম  বলেন, ‘ইস্কাটনের একটি স্টুডিওতে ‘স্বপ্নজাল’ সিনেমার ডাবিং চলছে। এতে পরীমনি অংশ নিয়েছেন। সিনেমাটির ডাবিং শেষে সেন্সর বোর্ডে জমা দিব। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া...
কিছু সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল আপনারা সবাই ওদের বিষয়ে সজাগ থাকবেন -আইজিপি পুলিশ

কিছু সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল আপনারা সবাই ওদের বিষয়ে সজাগ থাকবেন -আইজিপি পুলিশ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ এখন দুর্ভীক্ষের দেশ নয়, এই দেশ এখন খাদ্য রপ্তানীর দেশ। বিএনপি উপহার দিয়েছে চুরি ডাকাতি রাহাজানি আর সন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর বিএনপি মীরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাস সহ ২৯ জনকে হত্যা করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ফিরিয়ে এনেছি শান্তি। তিনি দেশের জনতাকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান । ২৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকাল ১১টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশের এক মহাসমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক পিপিএম বলেন কিছু সন্ত্রাসী গোষ্ঠি আমাদের দেশের সাধারন মানুষদের কিছুদিন পূর্বে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন সব আজগুবি তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে...
নিজেকে বদলে ফিরছেন রেসি

নিজেকে বদলে ফিরছেন রেসি

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। এরপর ২০১৫ সালে আবার সিনেমার কাজ শুরু করলেও মাতৃত্বজনিত কারণে দীর্ঘ দেড় বছর ধরে বিশ্রামে রয়েছেন তিনি। তবে এবার নিজেকে বদলে নতুন রূপে চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন রেসি।  এমনটাই জানান এ অভিনেত্রী। এ প্রসঙ্গে রেসি  বলেন, ‘এবার আমি নিজেকে পরিবর্তন করে ফিরব। আমাকে নতুন রূপে দেখতে পাবে দর্শক। বিদ্যা বালান যে ধরনের সিনেমায় কাজ করেন সেরকমের কিছু করতে চাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে নতুন সিনেমার কাজ শুরু করব। এ সিনেমায় চমক থাকবে। আপাতত এতটুকুই বলতে চাচ্ছি।’ মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শু...
আরব আমিরাতের আল আইনে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

আরব আমিরাতের আল আইনে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

আমিরাত সংস্করণ, স্লাইড
বাঙ্গালী জাতীর গর্ভ, মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে বিগত ২১ শে ফেব্রুয়ারী ২০১৭ ইং, রোজ- মঙ্গলবার আল আইন জাহিলী পার্কে "বাংলাদেশ বন্ধু ফোরাম" এর উদ্যোগে, এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান- রশিদা শরীফ কল্যান ট্রাষ্ট এর মাননীয় চেয়ারম্যান জনাব এম, এ, খায়ের নিজামী সাহেবের সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ সরওয়ার উদ্দীন রণি'র পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত এর সম্মানিত সভাপতি জনাব কবি মুহাম্মদ মুসা সাহেব, আল আইন B.N.P উপদেষ্টা ও বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন ইউ.এ.ই সংগ্রামী সভাপতি এইচ এম ফারুক হোসেন সাহেব, বিশিষ্ট সংগঠক জনাব হাসান চৌধুরী সাহেব, যুবলীগ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব তারেকুর রহমান রুবেল সাহেব, গ্রামবাংলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল ইসলাম ইয়াহইয়া স...
নিউইয়ার্কে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশ উদযাপন

নিউইয়ার্কে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশ উদযাপন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
২৬ বছর গ্রন্থমেলা, স্মারক স্ট্যাম্প প্রকাশ ও জাতিসংঘের সামনে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশ উদযাপন নিউইয়র্ক: একুশের গ্রন্থমেলা, ইউএসপিএস কর্তৃক স্মারক স্ট্যাম্প প্রকাশ ও জাতিসংঘের সামনে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ ২০১৭ সালে একুশ উদযাপন করে। একুশের প্রথম প্রহর বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে মঙ্গলবার নিউ ইয়র্ক সময় বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। গত ২৫ বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু জাইমা মাশিয়াত এর পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্্রটদূত ও স্থায়ী প্রতিনিধ...
মীরসরাইয়ে চরশরৎ স্কুলে দুর্বার’র বেঞ্চ প্রদান

মীরসরাইয়ে চরশরৎ স্কুলে দুর্বার’র বেঞ্চ প্রদান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
মীরসরাইয়ের প্রতন্ত্য জনপদে গড়ে ওঠা চরশরৎ মডেল হাইস্কুলে মলিয়াইশের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে সমাজসেবক অর্জুন দাশের পৃষ্ঠপোষকতায় গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ধাপে পাঁচজোড়া বেঞ্চ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় স্কুলের অয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় শিক্ষক রবিউল হোসেনের সঞ্চালনায় ও সহ-সভাপতি ডা.পূজন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অর্জুন দাশ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন, সমাজসেবক আলী আহমদ, সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন ও সিনিয়র সহ-সভাপতি আশিষ দাশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনার কমিটির সদস্য আব্দুস সোবহান, সংগঠনের কার্যকরি সদস্য জিয়া উদ্দিন বাবু, সহ অর্থ-সম্পাদক আলি হায়দার চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন, ক্রিড়া পরিষদের...