Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

দেশে ইন্টারনেট গ্রাহক ৭ কোটি

দেশে ইন্টারনেট গ্রাহক ৭ কোটি

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
নিজস্ব প্রতিবেদক  :দেশে এখন প্রায় ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশের সময় এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় ১৩ কোটি ৩১ লাখ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রায় ৭ কোটিতে দাঁড়িয়েছে। ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ নাম দিয়ে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি মুহিতের একাদশ বাজেট। আর বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে টানা নবম বাজেট। এর আগে মুহিত ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরে দু’বার বাজেট পেশ করেছিলেন। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ...
কবিতা মঞ্চ,আরব আমিরাতের সদস্য কবি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে  স্মরণ সভা,  দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্টিত

কবিতা মঞ্চ,আরব আমিরাতের সদস্য কবি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন আলম (মান্না) :- কর্মের প্রখর শিখা জ্বলে চিরকাল নিভানো বড়ই কঠিন মৃত্যুর দ্বারা কর্ম যেন ভরা লৌকার উড়ন্ত পাল, মানুষ গন্তব্যে যায় হয়ে হয়ে দিশেহারা,কর্ম যেন ভরা নৌকার দূরান্ত হাল,কবি বেলাল মরে ও বেঁচে আছে তার কর্ম দ্বারা। একাংশচারদিক রোদঝলমল কিন্তু হঠাৎ শরতের আকাশ ভেঙে নেমে আসে রোদ-বৃষ্টি ধারা। তবুও থেমে থাকেনি কার্যক্রম। শোকাচ্ছন্ন আবহের মধ্য দিয়েই শোকাহত হৃদয়ে উদযাপন করা হয় কবি বেলালের মৃত্যুবার্ষিকী। তখন বিকাল সাড়ে ৫ টা। জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতের সদস্য কবি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত আয়োজনে ও সেন্ড মেরিন রেষ্টুরেন্ট সার্বিক সহযোগীতা উদ্যোগে গত ৮ জুন,বৃহস্পতিবার,সেন্ড মেরিন রেষ্টুরেন্ট হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন কবি মুহাম্মদ মুসা,সঞ্চালনায় ছিলেন...
খবরিকা পরিবারের সাথে আফছার চৌধুরীর ইফতার পার্টি

খবরিকা পরিবারের সাথে আফছার চৌধুরীর ইফতার পার্টি

গ্যালারি, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: পাক্ষিক খবরিকা সম্পাদনা বিভাগের সাথে এক সৌজন্য ইফতার পার্টির আয়োজন করেন করেরহাটের বিশিষ্ট সমাজসেবক খবরিকার প্রধান পৃষ্টপোষক কানাডা প্রবাসী আফছার চৌধুরী। করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামস্থ তাঁর নিজ বাড়ীর মিলনায়নে গত ৯ জুন শুক্রবার উক্ত আয়োজন করেন তিনি। এসময় তিনি সকলের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে খবরিকার মতো একটি প্রকাশনার সাথে থাকতে পেরে সবাইকে অভিবাদন জানান। তিনি বলেন এমন একটি উজ্বল প্রকাশনার সাথে আমি সাধ্যমতো পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। বক্তব্য শেষে দোয়া মোনাজাত করেন খবরিকার সহযোগি সম্পাদক আনোয়ারুল হক নিজামী। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিসেস ঐশি চৌধুরী, তাছলিমা চৌধুরী সুরভী, খবরিকা সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, উপ সম্পাদক রণজিত ধর, নির্বাহী সম্পাদক রাজিব মজুমদার, সহ সম্পাদক নাছির উদ্দিন, শরিফ উদ্দিন শিবলু, রিপন পোপ পিন্টু, বার্তা সম্পাদক ইমাম হোছাইন, সহ বা...
হিতকরীর কমিটি নির্বাচন সম্পন্ন-পরিচালক আরিফ সহ-পরিচালক ফিরোজ

হিতকরীর কমিটি নির্বাচন সম্পন্ন-পরিচালক আরিফ সহ-পরিচালক ফিরোজ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক… মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকাল ৫টায় হিতকরী পাঠগৃহে উক্ত কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। হিতকরী’র ৪জন সিনিয়র নির্বাহী সদস্যের উপস্থিতিতে প্রায় একঘন্টা ভোট গ্রহনের মাধ্যমে ৮২ভোট কাস্ট হয়। এসময় পরিচালক পদে প্রতিদন্ধীতা করেন, আরিফ হোসেন, মোরশেদ আলম ফয়সাল, নিয়াজুল ইসলাম নয়ন। এবং সহযোগি পরিচালক পদে প্রতিদন্ধীতা করেন ফিরোজ মাহমুদ, যথাক্রমে মেজবাহ উদ্দিন ও শরীফুল ইসলাম ফারুকী। পরিচালক পদে মোঃ আরিফ হোসেন ও সহযোগী পরিচালক পদে মুহাম্মদ ফিরোজ মাহমুদ বিপুল ভোটে নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন হিতকরী সাবেক পরিচালক ও নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য আবু জাহেদ পল্লব, সাবেক পরিচালক ও নির্বাহী সদস্য নুরুচ্ছালাম ভূইয়া ফোরকান নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, পাঠগৃহ পরিচালক নুরুল বারী মিরাজ, আবু হাসা...
কবি বিদিশা দাস  এর কবিতা এই খুশির ঈদে

কবি বিদিশা দাস এর কবিতা এই খুশির ঈদে

কবিতা ও গল্প, স্লাইড
এই খুশির ঈদে  *** বিদিশা দাস  *** আমি বেশি কিছু চাইনা ! শুধু এতটুকু চাই, কিছু চাওয়া তার পাওয়া খুঁজে পাক, কিছু করুণ মুখে ফুটুক খুশির হাসি, কিছু এতিম শিশু পেটভরে খেতে পাক, মনের আঁধার কোণে কিছু আলো পৌঁছাক । কিছু দুঃখ-ব্যথার অশ্রু ধুয়ে মুছে যাক, কিছু আশা দীপ জ্বালুক না বাতায়নে ! যত হিংসা-বিদ্বেষ জ্বলেপুড়ে হোক খাক, সব শূণ্যতার মুঠোগুলো পূর্ণতায় ভরা থাক । কিছু আনন্দ ভাগাভাগি করে নিক মন, ধনী-দরিদ্র,দুঃখী-আর্ত-আতুর নির্বিশেষে সেমাই ফিরনি খাওয়ার সকল আয়োজন, তবেই হবে সবাই প্রকৃত মানুষ প্রভুর প্রিয়জন ।।...
মীরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী নাছির গ্রেফতার

মীরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী নাছির গ্রেফতার

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের আলোচিত যুবলীগ নেতা মোস্তফার হত্যা মামলার প্রধান আসামী নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে কুমিল¬া জেলার চৌদ্দগ্রাম থানার নবগ্রাম থেকে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল ১১টায় থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে থাকে হাজির করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জোরারঞ্জ থানার ওসি জাহিদুল কবির। এসময় সঙ্গে ছিলেন ওসি তদন্ত আনোয়ার উল¬্যা ও সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ। এসময় নিহত মোস্তফার স্ত্রী, কন্যা ও পুত্র সন্তানও উপস্থিত ছিলেন। এরপূর্বে গত ১১ মে বারইয়ারহাট ইসলাম মার্কেট থেকে খুনি নাছিরের সহযোগি বাহার মৃত সিরাজুল ইসলামের ছেলে বাহার উদ্দিনকে (২৩) উদ্দিনকে গ্রেফতার করলে হত্যার রহস্য উদঘাটিত হয়। সে সময় বাহার ঘটনার সাথে ...
মীরসরাইয়ে অস্ত্রসহ আন্তজেলা ৫ ডাকাত আটক

মীরসরাইয়ে অস্ত্রসহ আন্তজেলা ৫ ডাকাত আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কারখানার সামনে থেকে অস্ত্রসহ ৫ আন্তজেলা ডাকাতকে গ্রেফকতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, রাতে একটি মাইক্রো (নোহা) গাড়ীকে মীরসরাই থেকে অনুসরণ করে ডাকাতদল। এসময় নোহাটি বিএসআরএম কারখানার সামনে এলে ডাকাতদল তাদের ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার (চট্টমেট্টা ভ-০২-০৮৯৭) নোহার সামনে ব্যরিকেট দিয়ে লুট করার পাঁয়তারা করার সময় থানার এসআই কামালের নেতৃত্বে থাকা টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুই ডাকাত দৌড়ে পালিয়ে যায়। গাড়ীর ভেতরে থাকা ৫ জনকে আটক করে পুলিশ। এসময় গাড়ী তল্লাশি করে ২টি বড় ছুরি ও ২টি ছোট ছুরি ও ৩টি রড পাওয়া যায়। আটককৃতরা হলো, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার এনামুল হকের ছেলে ইমাম ...
মীরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৫

মীরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৫

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :  মীরসরাই উপজেলায় ১নং করেরহাট ইউনিয়নের পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারে পাশে ফেনী থেকে খাগড়াছড়িগামী আলিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার রহিমা বেগম (৫০) ও নূর ইসলাম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।...