Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

রমজান উপলক্ষে কামরুল চৌধুরীর মানবিক সাহায্য প্রদান

রমজান উপলক্ষে কামরুল চৌধুরীর মানবিক সাহায্য প্রদান

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কাষ্টমস অফিসার্স এসোসিয়েশান ( বাকায়েভ) এর সাবেক সভাপতি জনাব কামরুল ইসলাম চৌধুরী সোমবার ( ২৯ মে) সকাল ১০টায় উত্তর মোবারকঘোনা আবাসন প্রকল্পে কিছু মানবিক সাহায্য প্রদান করেন। এসময় তিনি উল্লেখিত গ্রামের ৭০ টি পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ সাহায্য প্রদান করেন। আবার উক্ত গ্রামের ৩ শতাধিক দুঃস্থ পুরুষ মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি, ওড়না, থীপিচ , পায়জামা, শিশুদের কাপড় বিতরণ করেন।...
মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৬৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৬৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: লায়ন্স ক্লাব অব মীরসরাই ও খুলশী এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় মীরসরাই উপজেলার নয়দুয়ারীয়া এলাকায় উপজেলার ৬৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স এর হডকোয়ার্টার রিজিওন পার্সন লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন জার্মান থেকে আগত অতিথী বিশিষ্ট চিকিৎসক মি ডেভিড, লায়ন ওয়াহিদা জেসমিন, সাদমান চৌধুরী, চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশান এর সভাপতি লায়ন আবু তাহের ভূঞা, মীরসরাই ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, খুলশী ক্লাবের লায়ন সদস্য মোঃ আশরাফ ও তছলিম চৌধুরী প্রমুখ। এরপর অতিথী বৃন্দ স্থানীয় বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। উক্ত পুরস্কার বি...
মীরসরাইয়ে আইকন-১৭’র মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মীরসরাইয়ে আইকন-১৭’র মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  শুধু শিক্ষিত নয়, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হবো আমরা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিগত চার বছর ধরে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে দি রয়েলস্ ক্লাব। যা একটি আর্থসামাজিক, সেবা ও শিক্ষামূলক সংগঠন।  ক্লাবটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো “সৃজনশীল আইকনের এর খোঁজে” মেধা যাচায় পরীক্ষাটি। আজ ২৬ মে মীরসরাই উপজেলার ৩টি কেন্দ্রেই ৪৭৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী একই সময়ে উক্ত পরীক্ষা অংশগ্রহন করেন। কেন্দ্রগুলো হলো, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বারোইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাবাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসা। পরীক্ষাটি ১ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসের উপর সৃজনশীল ভিত্তিক নৈর্বত্তিক প্রশ্নের উপর ভিত্তি করে নেওয়া হয়। সুন্দর ও সু-শৃঙ্খল পরীক্ষার কেন্দ্রে প্রচুর শিক্ষার্থীর সমাগম ও তাদের খোশমেজাজ পরিলক্ষিত হয়। পরীক্ষার সার্বিক অবস্...
মীরসরাইয়ে পালিত হলো রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

মীরসরাইয়ে পালিত হলো রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

বিনোদন, মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ গানে, কবিতায়, নাটক-উপন্যাস ও গল্পে বাংলা ও বাঙালিকে বর্ণিল রঙে রাঙিয়ে দেয়া আধুনিক বাঙালির মননে ও সৃজনে জ্যোতির্ময় প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী ও  বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, গানের বুলবুল, প্রেমের কবি, দ্রোহের কবি, কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে মীরসরাইয়ের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাল’ এর উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টায় মীরসরাই কৃষি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়। প্রবাল এর সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব মজুমদার ও লেখক আনোয়ারুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, কবিতা আবৃত্তি, রচনা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা’ গানটি পরিবেশন করেন এক ঝাঁক শিল্পী। এরপর ‘আম...
যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে তালিকাভুক্ত হল-দুর্বার প্রগতি সংগঠন

যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে তালিকাভুক্ত হল-দুর্বার প্রগতি সংগঠন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
মীরসরাইয়ের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন 'দুর্বার প্রগতি সংগঠন'। আজ থেকে ছয় বছর আগে ৭ জানুয়ারি ২০১১ সালে মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ অঞ্চলে ২৪ তরুণ সমাজ উন্নয়নের লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করে। বলতে গেলে,খুব অল্পদিনে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এ সংগঠন মীরসরাইয়ের মানুষের হৃদয়ে স্থান করে নেয়। সামাজিক নানা অনুষঙ্গ নিয়ে কাজ করে তারা। শিক্ষা, সংস্কৃতি, ক্রিড়া, পরিবেশ,স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তিসহ মানবতার কল্যাণে তাদের প্রত্যেকটি বৈচিত্র্যপূর্ণ পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়িত হচ্ছে। বর্তমানে এ সংগঠনের সদস্য দুইশ বিশ জন। এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে এ সংগঠন বাংলাদেশ যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে যুব সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। যার নম্বর হচ্ছে যুউঅ/চট্ট/তালিকা-৪৩৮। গত ২৪ মে বুধবার মীরসরাই যুব উন্নয়ন কার্যালয়ে সংগঠনের কার্যক...
রাস্তায় নামছে চালকবিহীন বাস

রাস্তায় নামছে চালকবিহীন বাস

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
বাসে উঠে বসে আছেন কিন্তু অতিরিক্ত যাত্রীর লোভে হেলপার ও চালক কারোরই বাস ছাড়ার নাম নেই। ঢাকা শহরে বাসে চড়েছেন কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হননি এমন মানুষ পাওয়া আসলেই মুশকিল। এ রকম অবস্থায় চালককে অনেক কথা বলতে চাইলেও ঝামেলা এড়াতে নীরব থাকেন অনেকেই। কিন্তু কেমন হয় যদি বাসে চালকই না থাকে? চালক ছাড়াই বাস স্বয়ংক্রিয়ভাবে আপনাকে পৌঁছে দিল গন্তব্যে, এমনটা হলে কোনো ঝামেলাই থাকে না আসলে। ম্যাশেবলে প্রকাশিত এক খবরে জানা যায়, প্রোটেররা নামে একটি বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ রকম একটি বাস তৈরির দাবি করেছে। এরই মধ্যে ফিনল্যান্ডের সমুদ্রপাড়ের রাস্তায় তা পরীক্ষামূলকভাবে চালানোও হয়েছে। তারা এই বাসটির মাধ্যমে তিনটি ধাপের একটি পরিকল্পনার কথা বলেছে, যার মাধ্যমে ভবিষ্যতে চালকবিহীন গাড়ি সবার জন্য সহজলভ্য হয়ে উঠবে। এই ধাপগুলো অনুসরণের ফলে জনগণের বাস চলাচল আরো নিরাপদ এবং কার্যকরী হয়ে উঠবে। তাদের এই তিনটি ধাপ...
কন্যা সন্তানের বাবা হলেন নিরব

কন্যা সন্তানের বাবা হলেন নিরব

বিনোদন, স্লাইড
  কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা ও মডেল নিরব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নিরবের সন্তান পৃথিবীতে আসে। স্ত্রী তাশফিয়া ঋদ্ধি ও শিশু দুজনই ভালো আছে বলে জানিয়েছেন নিরব। মেয়ের নাম রাখা হয়েছে সুহাইমা হোসেন যুওয়াইনাহ্ । নিরব বলেন, ‘আমি অনেক লাকি যে আমি মেয়ের বাবা হতে পেরেছি। গতকাল রাতে আমার কন্য পৃথিবীর আলো দেখেছে। এখন মেয়ে ও মেয়ের মা দুজনই ভালো আছে। আমার এবং স্ত্রীর দুজনেরই ইচ্ছে ছিল আমাদের যেন কন্যা সন্তান হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন দুজনকেই ভালো রাখেন। ড. হাসিনা আফরোজের তত্ত্বাবধানে আছেন তাশফিয়া ঋদ্ধি ও কন্যা সুহাইমা। নিরব জানান আগামী দুদিনের মধ্যে তারা হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন। ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি নিরব ও ঋদ্ধির বিয়ে হয়। মডেল হিসেবে পরিচিতি পেলেও ইদানিং নিরব চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একাধিক ছ...
প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যােগে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্টান আগামীকাল

প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যােগে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্টান আগামীকাল

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি : আগামী কাল ২৫মে ২০১৭ইং, রোজ বৃহস্পতিবার,রাত ৮ টা , আরব আমিরাতে রাজধানী,আবুধাবী ফুডল্যান্ড হোটলের হলরুমে প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটি এর উদ্যোগে শীর্ষক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্টানে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল (এমপি - কক্সবাজার সদর আসন- ৩) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা:মোহাম্মদ এমরান, রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, আরব আমিরাত,আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল,সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি,ডঃহাবিবুল হক খন্দকার, অধ্যাপক,শেখ যায়েদ বিশ্ববিদ্যালয়, ড: রেজা খান, পরিবেশ বিজ্ঞান ও পরিচারক দুবাই চিড়িয়াখানা,প্রকৌসলী মোয়াজ্জেম হোসেন, সভাপতি, বাংলাদেশ সমিতি, আব্দুল মোতালেব, আহবায়ক, প্রবাসী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ, মোহাম্মদ আইয়ুব আলী বাবুল,সিনিয়র সহ সভাপতি, দুবাই বিজনেস কাউন...