বিলুপ্তির পথে এখন সকাল বেলার মক্তব শিক্ষা
নাছির উদ্দিনঃ ভোর বেলায় আরামের ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্র হয়ে আরবী শিক্ষা আহরণের জন্য মক্তবে যায়নি এরকম লোক মুসলিম সম্প্রদায়ে খুবই কম পাওয়া যাবে। একটা সময় ছিলো মুসলিম ধর্মালম্বীদের জন্য আরবী শিক্ষার অন্যতম ভান্ডার এই মক্তব শিক্ষা। যেখান থেকে প্রতিটি শিশু কিশোর কালিমা, কোরান তেলাওয়াত, নামাজ শিক্ষা ও নৈতিকতার শিক্ষা অর্জন করেছে। আর এই চাহিদা পূরণে মক্তব শিক্ষার গুরুত্ব ছিলো অপরিসীম। ধনী গরীব ভেদাভেদ ভূলে ভোর বেলায় ফজরের নামাজ আদায়ের পর সূর্য্যি মামার রাঙা আলোয় ভূবন যখন লালিমা আভায় ফুটে উঠে। চিক চিক করে যখন রোদেলা সকাল পূবাকাশে উঁকিদেয়। ঠিক তখনি কাক ডাকা ভোরে মায়ের আলতো ভালোবাসার বকুনি শুনে আরামের নিদ্রা ত্যাগ করে বিছানা ছাড়তে হতো শিশু কিশোরদের। এরপর শুরু হয় মায়ের কাছে বিভিন্ন বায়না। তবুও পবিত্র হয়ে মায়ের আদেশ মত মক্তবে যেতে হতো। এদিকে মক্তবে যাওয়ার পর বয়স অনুযায়ী মৌলভী সাহেব উপস্থিত সবাইকে...







