আরব আমিরাতে মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনর সংবর্ধনা সভা
আরব আমিরাত প্রতিনিধি :-
আরব আমিরাতের মীরসরাই সমিতির সাধারণ সম্পাদক এম. এ তাহের ভূঁইয়া বলেছেন, আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে এ দেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে। আমাদেরকে মুক্তযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মীরসরাই আল আইন প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ আওয়ামী যুবলীগ আল আইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আরব আমিরাতে মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনর এর সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ১৮ মে, বৃহস্পতিবার, রাত ১০ টা আরব আমিরাত আল আইন সিটির একটি অভিজাত সুপার রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ আওয়ামী যুবলীগ আল আইন কেন্দ্রীয় কমিটির এর সভাপতি সেলিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্...







