মীরসরাই সমিতি কক্সবাজারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি…
পর্যটন নগরী কক্সবজারে বসবাসরত মীরসরাইবাসীর প্রাণের সংগঠন ‘মীরসরাই সমিতি কক্সবাজার’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) লাবনী পয়েন্টের হোটেল মিশুকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাজহারুল।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মীরসরাই সমিতি কক্সবারের সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা দেলোয়োর হোসেন, এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক ভূঁইয়া, সহ-সভাপতি সামছুদ্দিন খন্দকার, কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আলম, আজিজুল হক, নারায়ন আইচ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ জাবের হোসেন, সহ-অর্থ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম, সহ-দপ্তর স...







