Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

ওজন নিয়ন্ত্রণে রাখতে

ওজন নিয়ন্ত্রণে রাখতে

সুস্বাস্থ্য, স্লাইড
ভারসাম্যপূর্ণ ওজন অনেক অসুখ-বিসুখ থেকে শরীরকে মুক্ত রাখে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। তবে ওজন ভারসাম্যপূর্ণ রাখতে বা ওজন কমাতে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। ওজন ঠিকঠাক রাখার একটি গুপ্ত রহস্য হলো অনেক রকম খাবার খাওয়া, তবে বেশি না খাওয়া। অর্থাৎ ভারসাম্য রেখে খাবার খান। হয়তো কোনোদিন একটু মিষ্টি বা গরুর মাংস খেতে ইচ্ছে হলো। একটু খান। তবে সেটি যেন নিয়মিত ও অতিরিক্ত না হয়। চর্বি দুই রকম- ভালো আর খারাপ। ওজন কমাতে খারাপ চর্বি (যেমন লাল মাংস) অবশ্যই বাদ দিন। তবে স্বাস্থ্যকর চর্বি বাদ দেবেন না। যেমন জলপাইয়ের তেল, অ্যাভাক্যাডো, বাদাম, তৈলাক্ত মাছ ইত্যাদি। প্রোটিন শরীরের জন্য জরুরি। এটি স্নায়ু পদ্ধতি ও পেশি ভালো রাখতে কাজ করে। তবে এ ক্ষেত্রে প্রাণীজ প্রোটিন এড়িয়ে উদ্ভিজ প্রোটিন খান। উদ্ভিজ প্রোটিনে আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টিগুণ থাকে। উদ্ভিজ প্রোটিনের মধ্যে রয়েছে ডাল, চিয়া সিড, ...

ঈদের আগে ঝাঁজ কমছে পেঁয়াজ-রসুনে

অর্থ-বাণিজ্য, জাতীয়, স্লাইড
দুই সপ্তাহে দ্বিগুণ হওয়া পেঁয়াজের দাম ঈদের আগে কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা। একই সঙ্গে কমেছে রসুনের দামও। তবে গত কয়েকদিনের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে আদা ও সব ধরনের মসলা। বুধবার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, মুগদা, খিলগাঁও, মতিঝিল এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।  জানা গেছে, খুচরা বাজারে পেঁয়াজের দম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। যা গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। চলতি মাসের (আগস্ট) শুরুর দিকে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে ৬৫-৭০ টাকায় বিক্রি হয়। দেশি ও আমদানি করা পেঁয়াজের দামও বাড়ে সমানতালে। সাধারণ জনগণ এ নিয়ে ক্ষোভ প্রকাশ...
নায়করাজের স্বপ্নপূরণে বাপ্পারাজকে চায় জাজ মাল্টিমিডিয়া

নায়করাজের স্বপ্নপূরণে বাপ্পারাজকে চায় জাজ মাল্টিমিডিয়া

বিনোদন, স্লাইড
  বিনোদন ডেস্ক- সদ্য প্রয়াত ঢাকাই চলচ্চিত্রের নক্ষত্র, জনপ্রিয় অভিনেতা রাজ্জাকের মৃত্যুতে শোকাহত সমগ্র ইন্ডাস্ট্রি। তার স্বপ্ন ছিল চলচ্চিত্রের উন্নতি যা জানান রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ। গতকাল এক ছবির মহরত অনুষ্ঠানে নায়করাজের স্বপ্ন পূরণে বাপ্পারাজকে পাশে চেয়েছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘বেপরোয়া’ এর মহরত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে নায়ক রাজ রাজ্জাককে স্মরণ করা হয়। নায়করাজকে নিয়ে বক্তব্য দেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। আব্দুল আজিজ বলেন, ‘রাজ্জাক সাহেব একদিন আমাকে এসে তাঁর স্বপ্নের কথা বললেন। বললেন আমি ‘অনন্ত প্রেম’ ছবিটি করেছি এটার রিমেক করতে চাই। বিষয়টি নিয়ে কোনো কারণে কথা এগোয়নি। তবে তিনি বারবার বলতেন তাঁর এই স্বপ্নের কথা। এরইমধ্যে তিনি না ফেরার দেশে চলে গেলেন।’ আজিজ আরো ব...

প্রধানমন্ত্রী ঈদুল আযহা’র শুভেচ্ছা বিনিময় করবেন গণভবনে

স্লাইড
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামী ২ সেপ্টেম্বর ২০১৭ শনিবার পবিত্র ঈদুল আযহা’র দিন সকাল ৯টা থেকে কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন সর্বস্তরের জনসাধারণ এবং সকাল ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।...
অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
তাইজুলের আঘাতে হ্যাজলউড আউট হয়ে যাওয়ার পর শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ান ইনিংস। টেস্টে পাঁচবারের দেখায় প্রথমবারের মতো অজিদের হারিয়ে নিজেদের জাত চেনায় টাইগাররা। গড়ে ইতিহাস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া ২৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ২৪৪ রানেই অলআউট হয়ে পড়ে অজিরা। এর মধ্য দিয়ে হেড টু হেড পাঁচ ম্যাচে প্রথমবারের মতো হারের স্বাদ পায় স্মিথ বাহিনী। এই টেস্টে জয় পাওয়ায় ১০১ টেস্টে বাংলাদেশ তুলে নেয় দশম জয়। এর আগে সকালটা নিজেদের করে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান সাকিব-তাইজুলরা। একের পর এক আঘাতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে টলিয়ে দেয়ার চেষ্টা চালান তারা। তবে ওয়ার্নারের মারকুটে ব্যাটিং এবং স্মিথের যোগ্য সঙ্গ দিনটি বাংলাদেশের হবে না বলেই মনে করাচ্ছিল। ভাবনায় ছিল ফতুল্লার আক্ষেপেই নাকি পুড়ে মিরপুর টেস্ট। তবে বিশ্বসেরার জাদু যে ছিল বাকি। সাকিব তার ঘূর্ণি জাদুতে মোহিত করে বিদায় দেন সেঞ্চুরিয়ান...
মীরসরাইয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা – (ভিডিও সহ)

মীরসরাইয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা – (ভিডিও সহ)

প্রথম পাতা, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি সুশিক্ষিত মীরসরাই গড়ি এই স্লোগানকে সামনে রেখে মীরসারইয়ে স্বেচ্ছাসেবী সংগঠর প্রজন্ম মীরসরাই” ইংরেজী ও শ্রেণি ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও রচনা প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত বৃহস্পতিবা স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’ এর উদ্যোগে মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এক দিনের ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধন প্রজন্ম মীরসরাই এর পৃষ্ঠপোষক ও ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এস এম.আবু সুফিয়ান। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা দুটি ক্লাসে ভাগ করা হয়। সকালে ইংরেজী বিষয়ে কর্মশালা পরিচালনা করেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলেক এবং বিক...
ন্যায্য ভাড়ায় বাড়ির ফেরার দাবিতে স্মারকলিপি”

ন্যায্য ভাড়ায় বাড়ির ফেরার দাবিতে স্মারকলিপি”

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
  "একটি সেবা ও একটি প্রতিবাদে এগুবে বাঁশখালী "এ স্লোগানকে সামনে রেখে নবগঠিত বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন পরিবহণ ব্যবস্থায় চলমান নৈরাজ্য বন্ধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় আজ ৩০ আগস্ট সকাল ১০ টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমানের হাতে বাঁশখালী সড়কে ভাড়া কমানোসহ ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুক আব্দুল্লাহ, সহ-সভাপতি তপু বড়ুয়া, সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ, অর্থ সম্পাদক তৈয়ব আহমেদ প্রমুখ। এ বিষয়ে সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক ফারুক বলেন- আমরা অসংখ্য উদ্যোগের ভিড়ে হারিয়ে যেতে চাইনা। একটা একটা উদ্যোগের সফল বাস্তবায়নের পর ক্রমান্বয়ে অন্যান্য কর্মপরিকল্পনা গ্রহণ করবো। পরিবহণ ব্যবস্থার নাজুক পরিস্থিতিতে সবাইকে একযোগে সোচ্চার হতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী ও তরুণ ...
জনপ্রিয় গীতিকার সবুজ এর শুভ জন্মদিন অাজ ৩০ আগস্ট

জনপ্রিয় গীতিকার সবুজ এর শুভ জন্মদিন অাজ ৩০ আগস্ট

সারা-দেশ, স্লাইড
তৌহিদ মাহমুদঃ আমেরিকান প্রবাসী জনপ্রিয় গীতিকার সবুজ এর জন্মদিন অাজ ৩০,আগস্ট এই দিনে তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশে নোয়াখালীতে লেখাপড়া করার জন্য পারি দেন আমেরিকাতে এখন আমেরিকান সিটিজেন হয়ে আমেরিকা বসবাস করছেন লেখাপড়া পাশাপাশি গান গল্প লেখা যেন সখ অার স্বপ্ন ছিলো অার সেই সখ অার স্বপ্ন অাজ সত্যি হলো ইতিমধ্যে তার লেখা ১০টি গান গেয়েছেন ন্যানসি এবং শুভ চৌধুরী ও লুইপা কলকাতার একজন সেলেব্রিটি অার এই গান গুলো মিউজিক ভিডিও হয়েছে আমেরিকা এবং ইন্ডিয়া ও বাংলাদেশে অার এই গান গুলো তে মডেল হয়েছেন ভারতের বেস কিছু সেলেব্রিটি ও বাংলাদেশের সেলেব্রিটি, অার এই নিয়ে জনপ্রিয় সংগীত শিল্পী ন্যানসি ও শুভ চৌধুরী বলেন সবুজ ভাই অসাধারন গান লিখেন তার প্রতিটা লেখা গান মন ছুয়ে যায় অাশা করছি দর্শকদের ভালো লাগবে সবুজ ভাই এর লেখা অারো গান করতে চাই কারন একটা গান তখন প্রাণ পায় যখন গানের কথা সুন্দর হয় অার সবুজ ভাই তেমন একজন জনপ্...