মীরসরাই নাবিক সমবায় সমিতির ঈদ পুনর্মিলন ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই নাবিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ঈদ পুনর্মিলন ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জে সোনালী কমিউনিটি সেন্টারে প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। সংগঠনের সাবেক সভাপতি আব্দুল করিম ড্রাইভারের সভাপতিত্বে ও রিপন মাষ্টারে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশনের আন্তর্জািতিক বিষয়ক সম্পাদক ও মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোছাইন মাষ্টার, মিরসরাই নাবিক কল্যান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক মাষ্টার মোঃ সাইফুল ইসলাম। দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মিরসরাই নাবিক কল্যান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা রেজাউল করিম। নতুন কমিটিতে খায়রুল ...







