Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে ক্ষুদে ডাক্তার শিক্ষন বিনিময় সমাবেশ অনুষ্ঠিত-(ভিডিও সহ)

ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের শিক্ষন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা অপকা’র আয়োজনে দাতা সংস্থা ওসাপ বাংলাদেশ এবং ইউকে এইড এর অর্থায়নে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রাম এর আওতায় মঙ্গলবার ( ২২ আগষ্ট) সকালে মীরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তাররা এতে অংশ নেয়। অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং অপকার মনিটরিং অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওসাপ বাংলাদেশের প্রোজেক্ট অফিসার আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন...
প্রতি বর্গফুট চামড়া গরুর ৫০, খাসির ২০ টাকা নির্ধারণ

প্রতি বর্গফুট চামড়া গরুর ৫০, খাসির ২০ টাকা নির্ধারণ

জাতীয়, স্লাইড
ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই দাম ঘোষণা করেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এবার চামড়ার দাম গতবারের মতো রেখেছি। চামড়া শিল্প সাভারে স্থানান্তরের পর এমনিতে মালিকরা চাপে রয়েছেন। এ কারণের ভারতে বা অন্য দেশে দাম একটু বেশি হলেও আমরা গতবারের মতো রেখেছি। ঢাকা জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল আলম অনুষ্ঠানে বলেন, ভারতে চামড়া পাচার ঠেকাতে ঢাকার আশপাশের বিভিন্ন ব্রিজ ও ফেরিঘাটে নজরদারি বাড়ানোর পরামর্শ দিলে মন্ত্রী বৈঠকে উপস্থিত পুলিশ প্রতিনি...
মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। র‌্যাব-৭ ফেনীর একটি দল গত রবিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ফেনী জেলার ফেনী থানার চরলাল গ্রামের মৃত হোসেন আহম্মদের পুত্র রিয়াজ উদ্দিন রিয়েলকে (২৭) গ্রেফতার করে। র‌্যাব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় একজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বারইয়ারহাট বাজারের কাঠ মার্কেট রিয়া ফার্ণিচারের সামনে বিকাল সাড়ে ৪ টার সময় উপস্থিত হওয়ামাত্র রিয়াজ উদ্দিন রিয়েল র‌্যাবের উপস্থিত...
চশমায় চলবে ফেসবুক!

চশমায় চলবে ফেসবুক!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
অগমেন্টেড রিয়েলিটির সংক্ষেপ ‘এআর’। এ প্রযুক্তির ওপর ভিত্তি করেই ফেসবুক তৈরি করছে ‘এআর চশমা’। ফলে ফেসবুক চালানোর জন্য আর কোনো আলাদা যন্ত্রের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা কম্পিউটারের মতো চশমায় ফেসবুক চালাতে পারবেন। চশমাটিতে ব্যবহার করা হবে লেজার রশ্মি, স্ক্যানিং আয়না এবং অন্যান্য যন্ত্রপাতি। এসবের মাধ্যমে ছবি এবং ভিডিও চালু করা যাবে। এছাড়া চশমার লেন্সে আলোর সরবরাহ করবে লেজার রশ্মি, যা পরিণত হবে ছবি ও ভিডিওতে। চশমাটি পরলেই ছবি বা ভিডিও দেখতে পাবেন ব্যবহারকারীরা। চশমায় শব্দ শোনা ও বলার জন্য সহায়ক স্পিকার ও হেডফোনের ব্যবস্থা থাকছে। ম্যাশেবলের খবরে জানা যায়, বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পেটেন্ট দাখিল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পেটেন্টে লেখা ছিল, কম্পিউটারের বিভিন্ন উপাদান দ্বারা অগমেন্টেড দৃশ্য ব্যবহারকারীদের সামনে তৈরি হয়। কিন্তু এবার কম্পিউটারের পরিবর্তে এটি তৈরি হবে চশমার গ্লাসে...
বিনা খরচে এলার্জিকে গুডবাই

বিনা খরচে এলার্জিকে গুডবাই

সুস্বাস্থ্য, স্লাইড
মানবজীবনে এলার্জি কতোটা ভয়ঙ্কর তা যিনি ভুক্তভোগী শুধু তিনিই জানেন। এর উপশমের জন্য কতোজন কতো কিছুই না করেন। তবুও সুরাহা হয় না। কতো সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিহ্বাতে পানি আসলেও এলার্জি ভয়ে তা আর খাওয়া হয় না। এজন্য বছরের পর বছর ভুক্তভোগিরা এসব খাবার খাওয়া থেকে বিরত থাকেন। ভোগেন পুষ্টিহীনতায়। তবে এর জন্য আর চিন্তা না। এলার্জি আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবার বিনা খরচে এলার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য। নিম পাতা দিয়ে রুপচর্চ া ও চুলকানির ঔষধ হিসেবে নিম পাতা পাটায় পিষে শরিরে লাগানোর কথা আমরা সকলেই জানি। এবার আসুন জেনে নেই নিম পাতা ঔষধ হিসেবে সেবন করার বিষেশ পদ্ধতি। *১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। *শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিস্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। *এবার ইসবগুলের ভুষি কিনুন। এক চা চামচের ৩ ভাগের ১ ভা...

মীরসরাইয়ের কৃতি সন্তান শেখ মহসীনের ৪র্থ একক অ্যালবাম ‘জলের আয়না’র মোড়ক উন্মোচন-(ভিডিও সহ)

বিনোদন, স্লাইড
  খবরিকা ডেক্সঃ সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে বয়ে বেড়ানো জনপ্রিয় গান ‘ময়না’ দিয়ে নতুন প্রজন্মের কাছে পরিচিত মুখ শেখ মহসীন। শুধু ময়নাই নয়, এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিভাধর এ সঙ্গীতশিল্পী তিনটি সফল অ্যালবামের ধারাবাহিকতায় এবার প্রকাশ করেছে চতুর্থ একক অ্যালবাম ‘জলের আয়না’। আজ ২০ আগস্ট দেশের প্রথমসারির প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ব্যানারে প্রকাশিত হলো অ্যালবামটি। এ উপলক্ষে আজ বিকেলে জি সিরিজ ভবনে অ্যালবামটির জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণবন্ত এ আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমান, শহীদুল্লাহ ফরায়েজী, সঙ্গীতশিল্পী হাসান চৌধুরী এবং জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূইয়া সহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা। এসময় গীতিকার হাসান মতিউর রহমান বলেন, ‘জি সিরিজ সবসময়ই প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ...
মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ৮ফুট লম্বা এক অজগর সাপ। রবিবার (২০ আগষ্ট) সকালে মীরসরাই পৌরসভার সাহাব গ্রাম এলাকার স্থানীয় কয়েকজন কিশোর প্রথম দেখতে পায় অজগরটিকে। খবর পেয়ে মীরসরাইয়ের এক সংবাদকর্মী সাপটিকে সেখান থেকে উদ্ধার করে মীরসরাই থানা হেফাজতে দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে মীরসরাইয়ের গোভনীয়া বিটের গভীর পাহাড়ে অবমুক্ত করেন। প্রতক্ষ্যদর্শী ফরহাদ হোসেন জানায়, রবিবার সকালে তারা খেলতে গিয়ে একটি গাছের মগঢালে অজগরটি দেখতে পায়। পরে তারা অজগরটিকে গাছ থেকে নামিয়ে আনে। এ ব্যাপারে গোভনীয়া বিট অফিসার মো. গোলাম কবির জানান, পাহাড়ে খাদ্যের অভাব ও তাদের বিচরণ ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে প্রায়শই লোকালয়ে অজগর চলে আসে। গত কয়েক মাসে মীরসরাইয়ে এনিয়ে ৪টি অজগর মানুষের হাতে ধরা পড়েছে। উল্লেখ্য, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৭-১৮টি অজগর সাপ লোকালয়ে এসে মানুষ...
আরব আমিরাতে  একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব

আরব আমিরাতে একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব

আমিরাত সংস্করণ, স্লাইড
  আরব আমিরাত প্রতিনিধি :- মোহাম্মদ মনির উদ্দিন মান্না "রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল" কাব্য সৃষ্টির আলোয় আমাদের সমাজ আলোকিত হোক আরও সমৃদ্ধি হোক এই প্রত্যয় নিয়ে উদযাপিত হল একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব। জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতের সভাপতি, কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা সভাপতিত্বে এবং কবি এম.এ. খায়ের নিজামী সঞ্চালনায় একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব,ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন,কবি মনির উদ্দিন মান্না এর জন্মেৎসব, কবি জানে আলম এর "আত্মমিনতি "বইয়ের মোড়ক উন্মোচন, অনুষ্টান হয় । আরব আমিরাত আল আইন সির্টি শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চ, ও যুগান্তর স্বজন সমাবেশ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে গত ই ১৭ আগষ্ট,বৃহস্পতিবার, কিনারা রেস্টুরেন্ট হল রুমে অনুষ্টিত হয় এই বর্ণিল আয়োজন। অনুষ্টানে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন কবি মনির উদ্দিন...