Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু ও ২ জন আহত

মীরসরাইয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু ও ২ জন আহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় টিলার গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার সময় ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড়ের মস্তান নগর রেলওয়ে স্টেশন এলাকায় এঘটান ঘটে। জোরারগঞ্জ ইউনিয়নের স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল হক জানান, শনিবার দুপুরে ঘটনাস্থলে জাতীয় গ্রিডের ১ লক্ষ ৩২ কে.বি লাইনের (ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক লাইনে) পাশবর্তি টিলায় ব্যক্তিগত গাছ কাটতে গিয়েছিল জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় গ্রামের চৈতন্যেরহাট এলাকার মৃত বাছা মিয়ার ছেলে মো. মফিজুর রহমান (৫৫) এবং একই এলাকার মৃত আবদুল ওহাবের ছেলে দোস্ত মোহাম্মদ (৩২) ও বেলাল মিস্ত্রী (২৫)। এসময় তারা নিজস্ব গাছ লম্বা হওয়ায় গাছের ঢালপালা কাটার সময় একটি ঢাল বিদ্যুতের লাইনের উপর পড়লে ঘটনাস্থলেই মফিজ নিহত হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার দুই সহকর্মীও আহত হয়।...
একজন প্রতারক সবসময়ই প্রতারক!

একজন প্রতারক সবসময়ই প্রতারক!

বিশেষখবর, স্লাইড
 ডেস্ক: পূর্বের সম্পর্কগুলোতে আপনার বিশ্বাসযোগ্যতার মাত্রা হয়তো খুবই খারাপ ছিল। বিশ্বাস শব্দটা আপনার সঙ্গে হয়তো একেবারেই যেত না। আর সেই হিসেবে ‘একজন প্রতারক আজীবনই প্রতারক’ এমন প্রবাদ এর চক্করে ঘুরপাক খাওয়াটা আপনার জন্য অস্বাভাবিক কিছু না। আর আপনার ভাগ্য যদি খারাপ হয়ে থাকে তাহলে এই প্রবাদ এর তকমা আপনার গায়ে আজীবন এর জন্য লেগে যেতে পারে! কিছু বৈজ্ঞানিক গবেষণা থেকে এই প্রবাদ প্রচলনের পেছনের কারণ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। সেক্সুয়ালবিহেভিওর শীর্ষক এক জার্নাল আর্কাইভসে বিভিন্ন সম্পর্কে জড়িত ৪৮৪ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত এক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় বিশেষজ্ঞরা এই অংশগ্রহণকারীদের তাদের সম্পর্কের বহির্ভূত শারীরিক সম্পর্কের কথা বা সঙ্গী ব্যতীত অন্যজনের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা জিজ্ঞাসা করার পাশাপাশি তাদের বিগত সম্পর্কগুলোতে তাদের সঙ্গীর বিশ্বাসযোগ্যতার ব্যাপ...
পূজায় স্নিগ্ধতা বজায় রাখতে ত্বকের উপযোগী উপটান

পূজায় স্নিগ্ধতা বজায় রাখতে ত্বকের উপযোগী উপটান

সুস্বাস্থ্য, স্লাইড
ডেস্ক- সামনেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই সময় ত্বক লাবণ্য ও দীপ্তিময় হোক এটা সব মেয়েদেরই কাম্য। ত্বকের এই লাবণ্য ভাব বজায় রাখতে উপটানের জুড়ি নেই। একটু কষ্ট করে ঘরেই বানাতে পারেন উপটান। তবে উপটান ব্যবহারের পূর্বে এটা জানা আবশ্যক যে কোন ত্বকে কোন ধরণের উপটান বেশি উপযোগী। জেনে নিন ত্বকের উপযোগী উপটান তৈরির উপায়- সাধারণ উপটান উপকরণ ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চন্দন গুঁড়া, আধা টেবিল চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ দুধ। প্রণালী সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি ফেসওয়াশের মতো করে প্রতিদিন মুখ পরিষ্কার করতে ব্যবহার করুন। এক সপ্তাহ ব্যবহার করলে ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার হয়ে ত্বক উজ্জ্বল হবে। এই পেস্টটি রেফ্রিজারেটরে ৩ থেকে ৪ দিন রেখেও ব্যবহার করতে পারবেন। শুষ্ক ত্বকের জন্য উপকরণ ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চন্দন ...
বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন?

বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন?

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। সাতটি দল এবারের বিপিএলে অংশ নিচ্ছে। ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল। এবার তিনটি ভেন্যুতে বিপিএলের সাতটি দল মুখোমুখি হবে। দেশি ক্রিকেটাররা কে কত পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়ে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ বেশ। গত দুই আসরের মতো এবারও গ্রেডিং পদ্ধতিতে দেশী ক্রিকেটারদের বিপিএলের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গ্রেডিং অনুযায়ী পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। তবে ব্যতিক্রম সাত দলের সাত আইকন ক্রিকেটার। আইকন ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিয়েছেন। সাত আইকন ক্রিকেটার হচ্ছেন- সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম, সৌম্য এবং সাব্বির। এক্ষেত্রে ব্যাতিক্রম মুস্তাফিজুর রহমান। এ+ গ্রেডের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক ৪৫ লাখ টাকা। মোট পাঁচটি গ্রেডে ক্রিকেটারদের পারিশ্রম...
পৃথিবীর সবচেয়ে বর্বর নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব : সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদে মাহফিলে মাওলানা হাফীজুর রহমান ( কুয়াকাটা)

পৃথিবীর সবচেয়ে বর্বর নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব : সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদে মাহফিলে মাওলানা হাফীজুর রহমান ( কুয়াকাটা)

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ইসলামের নামে উদ্দেশ্যহাসিলকারী কিছু লেবাসধারী মুসলমান এর জন্যই সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত। মানবতার শক্রুদের থেকে সচেতন হবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে মায়ানমার থেকে বিতাড়িত নির্যাতিত মুসলমান সহ সকল মানুষের পাশে থাকার জন্য তিনি বিশ্ববাসির প্রতি আহ্বান জানান ঢাকা জামেয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি ( কুয়াকাটা) । মীরসরাইয়ের ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত অব্যাহত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার আলোচনায় এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন বর্তমানে দুনিয়ার সবচেয়ে নির্যাতিত জাতি হচ্ছে মায়ানমারের রোহিঙ্গারা। সেদেশের সেনাবাহিনী হাজার হাজার নারী-পুরুষ, শিশু বৃদ্ধকে হত্যা করছে। যুবতীদের ধর্ষণ করছে। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। স্বজন হারিয়ে ...
দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল

দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল

খেলাধুলা, স্লাইড
নিউজ ডেস্ক: নয় বছর পর পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। তবে এক সঙ্গে যাওয়া হচ্ছে না বাংলাদেশের সব খেলোয়াড়ের। আজ (শনিবার) দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মুশফিক বাহিনী। আজ (শনিবার) সকাল ১০টায় প্রধান নির্বাচক ও এই সিরিজে ম্যানেজারের দায়িত্ব থাকা মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস ঢাকা ছাড়েন। আর সন্ধ্যা ৭টায় অধিনায়ক মুশফিকুর রহিমসহ বাকিরা দেশ ছাড়বেন। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়া তামিম ইকবাল দেশে ফিরে রওয়ানা দেবেন একদিন পর। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে চারদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ২১ থেকে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিরুদ্ধে বেনোনিতে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে, দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে। টেস্টের পর তিন...
রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা করুন: ফখরুল

রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা করুন: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিউজ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা শুরু করুন।’ তিনি বলেন, ‘যখন দেখি সরকারের নড়াচড়ার আগেই ইন্দোনেশিয়া, তুরস্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী এবং ফাস্টলেডি বাংলাদেশে চলে এসেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল স্টেটম্যান দিচ্ছেন, বিষয়টি আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে চিঠি পাঠাচ্ছেন, তখনও সরকারের টনক নড়ছে না। এটা দেশের জন্য লজ্জার।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায় এ সরকার। আবারও সরকার বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়।’ ‘রোহিঙ্গা ইস্যূতে বিএনপি নোংরা রাজন...
নিউইয়র্কের উদ্দেশে দুপুরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের উদ্দেশে দুপুরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
নিউজ,ডেস্ক :জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর ২টায় নিউইয়র্কের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিনে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন এবং এই সমস্যা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তার বক্তৃতায় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরবেন।  প্রধানমন্ত্রী নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় অবস্থান করে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নিউইয়র্কে অবস্থানক...