Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

ফেসবুকে ‘নকল লাইক’ পাওয়ার উপায়!

ফেসবুকে ‘নকল লাইক’ পাওয়ার উপায়!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
ডেস্ক- ফেসবুকে কোনো পোস্টে দিয়ে অনেকে লাইকের জন্য বিভিন্ন পন্থা অনুসরণের চেষ্টা করেন। তবে আপনি চাইলে নকল লাইকের মাধ্যমে লাইকের সংখ্যা বাড়াতে পারেন। অবশ্বিাস্য মনে হলেও সত্যি। সম্প্রতি ফেসবুকের এক ভুলের কারণে এমনটাই হচ্ছে বলে জানা গেছে। লোয়া বিশ্ববিদ্যালয় ও লাহোর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের চোখে প্রথম ধরা পড়ে নকল লাইকের বিষয়টি। বিজ্ঞানীরা তদন্ত করে জানতে পেরেছেন ‘কলিউশান নেটওয়ার্ক’-এর মাধ্যমে বিনামূল্যে কোটি কোটি নকল লাইক পাওয়া সম্ভব হচ্ছে। বিজ্ঞানিরা জানিয়েছেন এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে আপনার অ্যাকাউন্টেরর প্রায় সব অ্যাকসেস গ্র্যান্ট করতে হবে। এটা করে ফেললেই আপনি যুক্ত হয়ে যাবেন ওই নেটওয়ার্কে। নোকিয়া ৬, গ্যালাক্সি নোট ৮, মটো জি-৫এস প্লাস, এলজি ভি৩০ সহ আরও কিছু ট্রেন্ডিং ফোনে অ্যাপল আইমুভি, স্পোটিফাই- এর মতো কিছু অ্যাপে ফেসবুক দিয়ে লগ ইন করলে এই নেটওয়ার্কে ঢুকে পড়বেন। এরপর আপনি কি...
নিউইয়র্কে আজ ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে আজ ব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রথম পাতা, স্লাইড
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত দিন কাটাবেন আজ। নিউইয়র্কের সময় সোমবার সকাল থেকে দিনব্যাপী ব্যস্ত সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘের সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী অপরাহ্নে কনবেনি কনফারেন্স সেন্টারে ‘গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ বিষয়ে উচ্চ পর্যায়ের এক ফলোআপ বৈঠকে যোগ দেবেন। এছাড়া ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ...
রঙ বাংলাদেশে শারদীয় পোশাক

রঙ বাংলাদেশে শারদীয় পোশাক

বিনোদন, সুস্বাস্থ্য, স্লাইড
বৃষ্টির দাপট কিছুটা কমেছে। নদীর দুইকুলে ছড়িয়ে ছিটিয়ে আছে কালফুল। রোদ আর ছায়ার লুকোচুরির মধ্যেই তরতরিয়ে বাড়ছে এই শুভ্রতা। আকাশে সাদা মেঘের আনাগোনাও বাড়ছে। এই বৃষ্টি এই মেঘের খেলা চলছে। প্রকৃতি প্রস্তুত শারদ উৎসবকে স্বাগত জানাতে। আর কদিন পরেই সনাতন ধর্মের মানুষ মেতে উঠবে শারদীয় উৎসবে। প্রকৃতির মতো উচ্ছ্বল এখন সবাই উৎসবের রঙে রঙ মেলাতে। রঙ বাংলাদেশও সবাইকে রাঙাতে প্রস্তুত নজরকাড়া শারদ সংগ্রহে। বাংলার সময়কে রাঙাতেই সদা প্রস্তুত রঙ বাংলাদেশ। তাই বাঙালিকে নানা পার্বণ আর উৎসবে ফ্যাশনেবল করে তুলছে। আর প্রতিবারের মতো রঙ বাংলাদেশ-এর পূজো সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। এবারও এই সংগ্রহ দারুণ সমৃদ্ধ। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রঙ বাংলাদেশ সবসময়েই বিভিন্ন থিমেই সংগ্রহ সাজিয়ে থাকে। এবার সেই ধারা অব্যাহত রাখা হ...
‘সোনাবন্ধু’ নিয়ে চাপা কষ্টে পপি

‘সোনাবন্ধু’ নিয়ে চাপা কষ্টে পপি

বিনোদন, স্লাইড
ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সোনাবন্ধু’ নিয়ে বুকের ভেতরে একটা চাপা কষ্ট আছে এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী চিত্রনায়িকা পপির। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে নিজেই এমনটা জানিয়েছেন অভিনেত্রী। তবে কি সেই চাপা কষ্ট সেটা অবশ্য খোলাসা করে বলেননি ‘সোনাবন্ধু’র রোশনী। খোলাসা করে না বললেও অনুমান ঠিকই করা যায়। ‘সোনাবন্ধু’ ছবি থেকে পপির অনেক দৃশ্যই কেটে বাদ দিয়েছেন পরিচালক জাহাঙ্গীর আলম সুমন। যে দৃশ্যগুলো থাকলে ছবিটি আরও ভালো হতো বলে বিশ্বাস করেন পপি। তবে কি সেই বাদ যাওয়া দৃশ্যগুলোই নায়িকার চাপা কষ্টের কারণ? ঈদে শাকিব খানের দুটি ছবির সঙ্গে মুক্তি পায় পপি অভিনীত ‘সোনাবন্ধু’। যাতে তার সহশিল্পী হিসাবে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ডি এ তায়েব ও রূপালী পর্দার অভিনেত্রী পরিমনি। কিন্তু পৃক্ষাগৃহে দর্শক খরায় শাকিব খানের দুটি ছবিসহ ফ্লপের তালিকায় নাম লেখায় ‘সোনাবন্ধু’ও। যারাও বা ছবিটি দেখেছেন...
জেনে নেয়া যাক- এলার্জি দূর করার সহজ উপায়

জেনে নেয়া যাক- এলার্জি দূর করার সহজ উপায়

সুস্বাস্থ্য, স্লাইড
এলার্জির কারণে অস্বস্তিতে ভোগেন অনেকেই। যন্ত্রণাদায়ক এই এলার্জি অনেক কারণেই হতে পারে। এলার্জির সমস্যা যে কতোটা তীব্র, তা শুধু ভুক্তভোগীরাই জানেন। এর কারণে খাদ্যতালিকা থেকে বাদ রাখতে হয় অনেক প্রিয় খাবার। আর চুলকানির অতিষ্ঠতা তো রয়েছেই। কিন্তু চাইলে খুব সহজেই ঘরোয়া উপায়ে সারাজীবনের জন্য বিদায় জানাতে পারেন। চলুন তাহলে জেনে নেয়া যাক- ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। এবার ইসব গুলের ভুসি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। এবং এরপর থেকে এলা...
বাংলাদেশে প্রতিদিন ১৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে : জাতিসংঘ

বাংলাদেশে প্রতিদিন ১৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে : জাতিসংঘ

আন্তর্জাতিক, স্লাইড
  আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতা শুরুর পর প্রতিদিন গড়ে ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করার পর এ পর্যন্ত ৪ লাখ ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন বাংলাদেশে ঢুকেছে ১৮ হাজার রোহিঙ্গা। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজার জেলায় আগেই আশ্রয় নিয়ে আছে ৩ লাখের বেশি রোহিঙ্গা। এরই মধ্যে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামায় আশ্রয়প্রত্যাশীদের সার্বিক পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে তিনি রোহিঙ্গা পরিস্থিতি তু...
‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশ বিপর্যয়ে পড়বে’

‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশ বিপর্যয়ে পড়বে’

জাতীয়, স্লাইড
   নিউজ,প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক (সুজন) আলোচনা সভায় বক্তারা বলেন, সুষুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। নতুবা আগামি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হলেই হবে না, নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। তবে নির্বাচনকালে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে সবচেয়ে শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) পক্ষেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে পরবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ বহাল রেখে নির্বাচন হবে। এই বি...
আতঙ্কে ‘বিকাশ’ এজেন্টরা

আতঙ্কে ‘বিকাশ’ এজেন্টরা

অর্থ-বাণিজ্য, স্লাইড
 নিউজ ,ডেস্ক :অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’র ২ হাজার ৮৮৭ এজেন্টের লেনদেন স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের অনিয়মের তদন্ত করছে আইন প্রয়োগকারী সংস্থাসহ বিকাশ কর্তৃপক্ষ। ফলে আতঙ্কে রয়েছেন বিকাশ এজেন্টরা। জানা গেছে, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিধান এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা লঙ্ঘন করায় বিকাশের ২ হাজার ৮৮৭ এজেন্টের লেনদেন স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে নেয়া হবে ব্যবস্থা।  বিকাশের এজেন্ট আশরাফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে লেনদেন বন্ধ। বিকাশের ব্যবসার জন্যই দোকান দিয়েছিলাম। এখন যতদিন বন্ধ থাকবে ততদিন লোকসান হবে। তিনি আরও বলেন, ‘আমি ব্যবসা করি। কে কোন উদ্দেশ্যে লেনদেন করে এটা জানি না, জানার কথাও না। আর এখন তো...