Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

গরিবের মোটা চাল : এক বছরে দাম বেড়েছে ৪৩ শতাংশ

গরিবের মোটা চাল : এক বছরে দাম বেড়েছে ৪৩ শতাংশ

আন্তর্জাতিক, জাতীয়, বিশেষখবর, স্লাইড
নিউজ,ডেস্ক :বাজারে মোটা চালের দামও গরিব মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেয়া আজকের মূল্যতালিকা অনুসারে গত বছর একই দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর প্রতি কেজি মোটা চালের মূল্য ছিল ৩৩ টাকা থেকে ৩৬ টাকা। এক বছর পর আজ একই দিন প্রতি কেজি মোটা চালের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৮ থেকে ৫০ টাকা। খোদ সরকারি টিসিবির তথ্য বলছে, রাজধানীর বাজারে গত বছরের একই সময়ের তুলনায় মোটা চালের দাম এখন ৪৩ শতাংশ বেশি। আর্থিক অসঙ্গতির কারণে অনিচ্ছা সত্ত্বেও গরিব মানুষ এতদিন সস্তা দামের স্বর্ণা/চায়না ইরি প্রজাতির মোটা চালের ওপর নির্ভর করে প্রাণ বাঁচাতে পারলেও এখন সেটিই দুরূহ হয়ে পড়ছে। শুধু তাই নয়, ভালো মানের নাজিরশাইল ও মিনিকেটের দাম গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ বেশি। আর শুধু এক মাসে বিভিন্ন ধরনের চালের দাম ১৩ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে দ...
শাহজাহান সভাপতি, করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত

শাহজাহান সভাপতি, করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মু. রেজাউল করিমের সঞ্চালনায় এবং গোলকেরহাট মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মহিবুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব এম এ ছফা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাংগঠনিক সচিব নাছির উদ্দিন, উত্তর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা, সচিব কমল কান্তি ভৌমিক, চট্টগ্রাম মহানগর শাখার সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় বক...
মীরসরাই উপজেলার বিএনপি আহবায়ক নুরুল আমিন অসুস্থ

মীরসরাই উপজেলার বিএনপি আহবায়ক নুরুল আমিন অসুস্থ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন অসুস্থ হয়ে চট্রগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এ নেতাকে দেখতে ছুটে আসেন ক্লিফটন গ্রুপের কর্ণধার শিল্পপতি প্রফেসর কামাল, রেড়ক্রিসেন্ট এর সাবেক সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরী ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ মীরসরাই পৌরসভার বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ। নেতা কর্মীরা নুরুল আমিনের দ্রুত আরোগ্য লাভে সকলের নিকট দোয়া কামনা করেন। মহান আল্লাহ যেন দ্রুত তাঁকে দ্রুত সুস্থ করে আবারো দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে পারেন সে তৌফিক দান করার জন্য বিশেষ মোনাজাত করেন।...
মিয়ানমারকে কঠিন শাস্তি দেওয়ার ঘোষণা আল-কায়েদার

মিয়ানমারকে কঠিন শাস্তি দেওয়ার ঘোষণা আল-কায়েদার

আন্তর্জাতিক, স্লাইড
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী কর্তৃক মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যার ব্যাপারে এবার কঠোর হুঁশিযারি দিলো উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আল-কায়েদা সারা বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে, অস্ত্রসহ অন্যান্য ‘সামরিক সাহায্য’ নিয়ে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য। আল-কায়েদা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে বলেছে, ‘আমাদের মুসলিম ভাইদের ওপর ভয়ানক আচরণ করা হচ্ছে… কোনো ধরনের শাস্তি ছাড়া আমরা এটি ছেড়ে দেবো না।’ ‘মিয়ানমার মুসলিম ভাইদের জন্য যে ধরনের দুর্ভোগের পরিস্থিতি তৈরি করেছে, একই দুর্ভোগ তাদেরও মোকাবিলা করতে হবে।’ আল-কায়েদা বিবৃতিতে আরো বলে, ‘আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের মুজহিদ ভাইদের মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদ...
গরুর মাংসের যত গুণ

গরুর মাংসের যত গুণ

সুস্বাস্থ্য, স্লাইড
ডেস্ক: রেড মিট হিসেবে গরুর মাংস অনেক স্বাদের এবং অনেকের কাছেই খুব প্রিয় একটি খাবার। বাংলাদেশের মানুষ মাংসের মধ্যে গরুর মাংস খেতেই বেশি পছন্দ করেন। তাই কোরবানিতে গরু ছাড়া যেন চলেই না। তবে বেশ কিছু স্বাস্থ্যঝুঁকির কারণ চিহ্নিত হওয়ায় খাবারটি প্রিয় হলেও অনেকে এড়িয়েও চলেন। গরুর মাংস স্বাদে অতুলনীয় এবং পুষ্টি উপাদানসমৃদ্ধ। স্বাস্থ্যের কথা বিবেচনা করলে যে কোনো খাবারই সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হয়। আর সেই কারণে খাবারের পুষ্টিমূল্য তার সঠিক রান্নার কৌশল, সংরক্ষণ ও স্বাস্থ্যের জন্য এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। পুষ্টি: গরুর মাংস প্রোটিনজাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। প্রাণী থেকে সংগৃহীত হয় বলে এটি প্রাণিজ প্রোটিন। প্রোটিন ছাড়া আরো বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গরুর মাংসে বিদ্যমান। প্রোটিন: গরুর মাংস থেকে উচ্চমাত্রায় প্রোটিন পাওয়া যায়। মাংস ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেক...
রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় আ.লীগ : ফখরুল

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় আ.লীগ : ফখরুল

জাতীয়, স্লাইড
নিউজ,প্রতিবেদক :রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতি করতে চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি নয়, বরং আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায়। সেজন্যই তারা প্রস্তাব দিচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী আর বাংলাদেশের বিজিবি যৌথভাবে টহল দিয়ে অভিযান চালাবে।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। সরকারের অবস্থানের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘কোথায় এবং কার বিরুদ্ধে এ যৌথ অভিযান চালানো হবে? যাদেরকে হত্যা, ধর্ষণ করা হচ্ছে, যাদের শিশুদের মেরে ফেলা হচ্ছে, যেখানে গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়...
ভাত ও ডাল একসাথে খাওয়ার উপকারিতা

ভাত ও ডাল একসাথে খাওয়ার উপকারিতা

সুস্বাস্থ্য, স্লাইড
নিউজ,ডেস্ক : ভাত এবং ডাল খুবই পরিচিত একটি খাবার। বিশেষ করে গ্রামে খুব জনপ্রিয় একটি খাবার। আমাদের দেশে যেভাবে ডাল রান্না করে ভাতের সাথে খাওয়া হয় তা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ভাত এবং ডাল আমাদের কাছে খুব সাধারণ একটি খাবার। তবে সাধারণ হলেও এর অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে। ভাত এবং ডালের খাবার হিসেবে যা যা উপকার আছে তা দেখে নেওয়া যাক- প্রোটিন বা আমিষের সংমিশ্রণ বিভিন্ন উদ্ভিদজাতীয় খাবারের মধ্যে বিভিন্ন পরিমাণে এই অ্যামিনো এসিড থাকে। মসুর ডাল এবং অন্যান্য কলাইয়ের মধ্যে বেশি পরিমাণে লাইজিন থাকে যা আবার ভাতে থাকে না। আবার ভাত এবং এই জাতীয় দানাদার শস্যে সালফার জাতীয় অ্যামিনো এসিড বেশি থাকে যেটা ডাল বা কলাইয়ে থাকে না। সুতরাং ২০ ভাগ ডাল এবং ৮০ ভাগ ভাতের মিশ্রণে প্রয়োজনীয় সবগুলি অ্যামিনো এসিড থাকে। ফলে সম্পূর্ণভাবে প্রোটিন বা আমিষের সংমিশ্রণ পাওয়া যায়। আঁশ বা ফাইবারের চাহিদা পূরণ...
বান্দরবানে বাপ্পি-মাহির শুটিং ইউনিটের গাড়ি খাদে, আহত ৪

বান্দরবানে বাপ্পি-মাহির শুটিং ইউনিটের গাড়ি খাদে, আহত ৪

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক- বান্দরবানে চলছে বাপ্পি-মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির গানের শুটিং। শাহনেওয়াজ শানুর পরিচালনায় গানের দৃশ্যধারণ শেষে শুটিং স্পট থেকে হোটেলে ফেরার পথে শুটিং ইউনিটের একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে আহত হয় ৪ জন। আহতদের মধ্যে ছিলেন দুজন প্রোডাকশন বয় ও দুজন লাইটম্যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত। তবে দুর্ঘটনার শিকার গাড়িটিতে ছিলেন না বাপ্পি-মাহি। তাঁরা ছিলেন পেছনের একটি গাড়িতে। এ প্রসঙ্গে শাহনেওয়াজ শানু বলেন, ‘গতকাল আমরা শুটিং শেষ করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ করেই আমাদের একটি গাড়ি খাদে পড়ে যায়। আল্লাহ সহায়, আমাদের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমাদের শুটিংয়ে দুটি গাড়ি ছিল। একটিতে শুটিং ইউনিট, আরেকটিতে শিল্পীরা ছিলেন। যেহেতু বাপ্পী, মাহি আলাদা গাড়িতে ছিলেন তাই তাঁদের কিছু হয়নি। সবাই দোয়া করবেন আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে যায়।’ বুধবার (১...