Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

নাহার অ্যাগ্রোর পক্ষ থেকে ইউএনও’র হাতে চিকিৎসা সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান

নাহার অ্যাগ্রোর পক্ষ থেকে ইউএনও’র হাতে চিকিৎসা সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ দেশজুড়ে করোনা আতংকে মানুষ এখন গৃহবন্ধি। করোনার থাবা নিয়ন্ত্রণ করতে সরকার সর্বত্র সাধারণ ছুটি ঘোষণা করেছেন। অপরদিকে এমন কঠিন সংকটে কিচিৎসকরা আছেন আতংকে। এই করুণ অবস্থায় চিকিৎসকদের জন্য পিপিই এবং দুস্থঃদের জন্য নগদ অর্থ প্রদানের লক্ষে দেশের পল্ট্রি খাতে বিশেষ অবদান রাখা মিরসরাইয়ের নাহার অ্যাগ্রোর পক্ষ থেকে ৪০ পিস পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুয়েপমেন্ট) পোষাক, ৮শত পিস মাক্স, ২৮০ টি হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। শনিবার ২৮ মার্চ সন্ধায় উক্ত চিকিৎসা সরঞ্জাম এবং অনুদানের অর্থগুলো মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপক মো. আলাউদ্দিন ও মো. ফাইম উদ্দিন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, নাহার অ্যাগ্রো থেকে পিপিই, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ অর্থ...
জেলা প্রশাসকের পক্ষে মীরসরাইয়ে ১৩শত দরিদ্রের মাঝে খাবার বিতরণ করলেন ইউএনও

জেলা প্রশাসকের পক্ষে মীরসরাইয়ে ১৩শত দরিদ্রের মাঝে খাবার বিতরণ করলেন ইউএনও

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ শত প্রকৃত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল সহ জরুরী খাবার পণ্য পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর পক্ষ থেকে শনিবার ( ২৮ মার্চ) সকাল থেকে দিনভর উক্ত খাবার বিতরণ করা হয়। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার, সাহেরখালীর ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার প্রমুখ প্রশাসনিক ব্যক্তিবর্গ। উক্ত কর্মসূচিকালে প্রকৃত দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক অসহায়দের মাঝে উক্ত জরুরী খাবার পণ্য বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা এসময় আরো বলেন উপজেলা প্রতিটি সামর্থবান ব্যক্তিরা ও এমন মানবিক উদ্যোগ নিয়ে এই ক্রান্তিকালে প্রকৃত সমাজসেবার অনন্য ভূমিকা রাখতে পারেন...
স্বেচ্ছা গৃহবন্ধি থেকে মহান স্বাধীনতা দিবসে মীরসরাই প্রেস ক্লাবের বিনম্র শ্রদ্ধা

স্বেচ্ছা গৃহবন্ধি থেকে মহান স্বাধীনতা দিবসে মীরসরাই প্রেস ক্লাবের বিনম্র শ্রদ্ধা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: এবারের মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের মহান শহিদদে প্রতি ব্যতিক্রম শ্রদ্ধা নিবেদন করে মীরসরাই প্রেস ক্লাব। পৃথিবীময় করোনা পরিস্থিতির ভয়াবহতা রুখতে মীরসরাই প্রেস ক্লাবের কর্মকর্তাগন আজ ২৬ মার্চ ( বৃহস্প্রতিবার) সকাল ১১ টায় সকলে নিজ নিজ বাড়িতে বসে অভ্যন্তরীন অনলাইন লাইভে একযোগে মুক্তিযুদ্ধের মহান শহিদগন সহ সকল বীর মুক্তিযোদ্ধাগনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় সকল কর্মকর্তা এক যোগে নিজ নিজ গৃহে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা লাভ করেছে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) মীরসরাই পৌরসভাস্থ নিজ বাড়িতে, সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম ( ভোরের পাতা ও চলমান সংবাদ) জোরারগঞ্জস্থ নিজ নিবাসস্থলে, সহ সভাপতি রণজ...
অভিমানে নীরবে চলে গেলেন ওসি জাহিদ, নতুন ওসি মুজিবর রহমান

অভিমানে নীরবে চলে গেলেন ওসি জাহিদ, নতুন ওসি মুজিবর রহমান

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই থানা থেকে অভিমানে নীরবে চলেন গেলেন ওসি জাহিদুল কবির। গত দু দশকে সকল ওসি আনুষ্ঠানিক বিদায় নিয়ে গেলে ও এবার ওসি জাহিদুল কবিরের নীরবে চলে যাওয়ায় অনেকের মনেই নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। গত ২৫ মার্চ (বুধবার) অভিমানে রাতের অন্ধকারে নীরবে মীরসরাই থানার দায়িত্ব হস্তান্তর করে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে চলে যান বলে জানা যায়। ২৬ মার্চ বৃহস্প্রতিবার সকালে সবাই দেখতে পায় থানায় নতুন ওসি কর্মরত। বিশেষ করে গত ২২ মার্চ মীরসরাই উপজেলা পরিষদে আইনশৃংখলা সভায় মীরসরাই থানার ওসিকে নিয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর অসন্তোষজনক মন্থব্যে তিনি মনে অনেক দুঃখ পান বলে অভিমান করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল ব্যক্তিগনের সূত্রে জানা যায়। উল্ল্যেখ্য যে ২২ মার্চ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ইউএনও রুহুল আমিন এর পরিচালনায় উপজেলা পরিষদে...
মীরসরাই প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত

মীরসরাই প্রেস ক্লাবের স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : দেশের সার্বিক পরিস্থিতির আলোকে আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী স্থগিত ঘোষনা করেছে মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ও সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম। পরিস্থিতির আলোকে বরাবরের মত শহীদ মিনারে উপজেলা শহিদ মিনারে পুৃস্পস্তবক অর্পন এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে না এবার। তবে নিজ নিজ বাড়ী/বাসায় থেকে বৃহস্পতিবার সকাল ০৮.০০ ঘটিকায় ০১ (এক) মিনিট নিরবতা পালন করে সকল মুক্তিযুদ্ধের অবদানকারী ও স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাব বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মীরসরাই প্রেস ক্লাব -এর কর্মকর্তা/সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আরো জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত (হোম কোয়ারান্টাইন বা সেচ্ছায় গৃহবন্দী) হতে আমরাও বদ্ধ পরিকর। তবে, যেহেতু সাংবাদিক/গণমাধ্যমকর্মীরা সরকারেরই একটা অংশ তাই জরুরী প্রয়োজনে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এ...
মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে করোনা সচেতনতা মাক্স, সাবান ও হ্যান্ড স্প্রে বিতরণ

মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে করোনা সচেতনতা মাক্স, সাবান ও হ্যান্ড স্প্রে বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে মীরসরাই পৌর বাজারে বয়স্ক/ প্রবীন ক্রেতা বিক্রেতাদের মাঝে বিশ্বজুড়ে সৃষ্ট মহামারি করোনা সচেতনতায় প্রতিরোধমূলক মাক্স ও সাবান বিতরণ ও হ্যান্ডস্প্রে ব্যবহারে উদ্বুদ্ধকরণ করা হয়। ২৪ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশের উদ্যোগে কর্মসূচি বাস্তবায়িত হয়। এসময় প্রেস ক্লাব কর্মকর্তাগনের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ইমাম হোসাইন, তথ্য প্রযুক্তি সম্পাদক সানোরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা, সহযোগি সদস্য মীর হোসেন ।...
মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে মুজিব জন্মশতবর্ষ কর্মসূচি পালিত

মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে মুজিব জন্মশতবর্ষ কর্মসূচি পালিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রাঙ্গণে বর্ষব্যাপি কর্মসূচির সূচনা করা হয়। বিশ্বময় করোনা পরিস্থিতির আলোকে উক্ত সংক্ষিপ্ত সূচিতে ১০১টি প্রদীপ প্রজ্বলন, কবিতা আবৃত্তি ও দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে উক্ত কর্মসূচি উৎযাপন উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। সমাপনি দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে মীরসরাই প্রেস ক্লাবের কর্মকর্তাগনের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী), সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা), সহ সভাপতি রণজিত ধর ( দৈনিক সংবাদ), যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ)...

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাংবাদিক সম্মেলন

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসের গৃহীত কর্মপরিকল্পনার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা। ১৬ মার্চ বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিষয়ে জানান, ‘মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা বছর ভ্যাপী ১৬টি ইউনিয়নে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন, র্স্মাট লাইভষ্টক ভিলেজসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম, বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক সেমিনার সহ বিভিন্ন কার্যকম পরিচালনা করবো। এই কার্যক্রম পুরো বছরজুড়ে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের গৃহীত কার্যক্রম গুলো পরিবেশ পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আয়োজন করবো। আর এতে ...