Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

খৈয়াছড়ায় দুই বাড়ি লগডাউন, বন্ধ ২টি দোকান : নির্বাহী কর্মকর্তার সতর্কতা নির্দেশ

খৈয়াছড়ায় দুই বাড়ি লগডাউন, বন্ধ ২টি দোকান : নির্বাহী কর্মকর্তার সতর্কতা নির্দেশ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে করোনা ভাইরাস (কোভিড- ১৯) আক্রান্ত একজন মহিলা রোগী (২৫) শনাক্ত হওয়া পর উপজেলা প্রশাসন ওই বাড়ি সহ দুটি বাড়ি লকডাউন করে দিয়েছেন। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান সহ উক্ত খৈয়াছরা ইউনিয়নের ২টি বাড়ী লকডাউন ও ২টি মুদি দোকান ৭ দিনের জন্য বন্ধ করে দিয়েছেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ও ইউপি সদস্যগনকে সর্বোতভাবে লকডাউন কার্যকরের নির্দেশনা দেয়া হয়। উক্ত দুটি বাড়ির কেউ পরবর্তি নির্দেশনা পর্যন্ত বাহিরে যেতে পারবে না। তাদের যে কোন প্রয়োজন বাড়িতে অবস্থান করা অবস্থায় স্থানীয় চেয়ারম্যান চৌকিদার ও স্বজনদের মাধ্যমে নিরাপদ দূরত্বে থেকে ব্যবস্থা করবেন। জানা গেছে, উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নীচতালুক গ্রামের মৌলভী সৈয়দুর রহমান বাড়ির একজন মহিলা ( সেনা সৈনিকের স...
মীরসরাইয়ে প্রতিপক্ষের সামাজিক হয়রানি ও হুমকির প্রতিবাদে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে প্রতিপক্ষের সামাজিক হয়রানি ও হুমকির প্রতিবাদে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::  মীরসরাইয়ে এক ইউপি সদস্যকে জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের মহিলা দ্বারা সামাজিক ও বেআইনি ভাবে হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি ঐ ইউপি সদস্য। ১৮ এপ্রিল শনিবার সকালে মীরসরাই প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু বলেন, তার সাথে দীর্ঘদিন যাবৎ পাশবর্তি বাড়ির শেখ হামু মিঝি বাড়ীর মৃত আবুল বশরের ছেলে মো. আলমগীর মো. ইমাম হাসান, মো. হারুনুর রশিদ, মো. আনোয়ার হোসেন ও মো. দিদারুল আলম গংদের সাথে পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেখানে বসবাসে এবং বর্তমানে নতুন ঘর নির্মাণ করতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক বাধা প্রদান করে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশি রায়কে তারা মেনে নেয়। ফের প্রতারণা করে বিজ্ঞ আদালতে তারা মামলা দায়ের করে। ...
মীরসরাইয়ে প্রধানমন্ত্রীর শিশু খাবার বিতরণ করলেন সমাজসেবা বিভাগ

মীরসরাইয়ে প্রধানমন্ত্রীর শিশু খাবার বিতরণ করলেন সমাজসেবা বিভাগ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের ৫০ হাজার টাকার শিশু খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হলো মীরসরাই উপজেলায়। বৃহস্প্রতিবার ( ১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের তদারকিতে উক্ত শিশু খাবার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার আবুতোরাব বাজারে মঘাদিয়া, মায়ানী, হাইতকান্দী ও সাহেরখালী এই ৪ টি ইউনিয়নে উক্ত শিশু খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট এর সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ নেতা তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, নুরুল গনি প্রমুখ ব্যক্তিবর্গ। বিতরণ করা উক্ত শিশু তিনশতাধিক খাদ্য প্যাকেটে ছিল যথাক্রমে সুজি ৫০০ গ্রাম, প্রাণ তরল দুধ ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, সাবুদানা ২৫...
মীরসরাইয়ে হাজার পরিবারে হাসি ফুটালেন বাহার চৌধুরী

মীরসরাইয়ে হাজার পরিবারে হাসি ফুটালেন বাহার চৌধুরী

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: করোনার আগ্রাসনের এই দুঃসময়ে মীরসরাই উপজেলার সহস্র পরিবারের মুখে হাসি ফুটালেন বাহার চৌধুরী। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মসলার সাথে ছোলা বুট ও সেমাই সাথে দিয়ে এক পরিবারের ১৫ দিনের খাবারের প্যাকেট বিতরণ করলেন এক হাজার পরিবারের মাঝে। উৎকন্ঠা আর হতাশা নিয়ে আসা সাধারন মানুষের প্রায় সকলেই উক্ত খাবার পেয়ে হাসি মুখে বাড়ি যেতে দেখা গেছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রস্তাবিত নতুন কমিটির যুগ্ম সম্পাদক ও বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরীর উদ্যেগে মীরসরাইয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি, অসহায় ও দরিদ্র খেটে-খাওয়া সহ¯্রাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ার...
ভিক্ষুক ও রিক্সাচালকদের মাঝে জরুরী খাবার বিতরণ করলেন জয়নাল হোসেন বাপ্পী

ভিক্ষুক ও রিক্সাচালকদের মাঝে জরুরী খাবার বিতরণ করলেন জয়নাল হোসেন বাপ্পী

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ঢাকাস্থ ক্রোকারিজ এসোসিয়েশান নেতা ও লাফার্জ প্রসাধনী সামগ্রী উৎপাদকারী এবং পাক্ষিক খবরিকার উপদেষ্টা জনাব জয়নাল হোসাইন বাপ্পীর পক্ষ থেকে মীরসরাই ও বারইয়াহাট পৌর এলাকায় শতাধিক পরিবারের মাঝে জরুরী খাবার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার ( ১১ এপ্রিল) বিকাল ৪টায় মীরসরাই পৌরসভার কলেজ রোডস্থ খবরিকা কার্যালয়ের সামনে থেকে রিক্সা চালক, হত দরিদ্র, বেকার হয়ে যাওয়া শ্রমজীবিদের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ জরুরী খাবার সামগ্রী। আবার কিছু দরিদ্র প্রান্তিক ভিক্ষুক যারা বর্তমানে করোনার প্রভাবে সাহায্য গ্রহনের জন্য বেরুতে পারছেন না তাদের বাড়ি ও পৌছে দেয়া হয়। মীরসরাইয়ের কিছু এলাকায় জনাব বাপ্পীর পক্ষে এসব খাবার পন্য বিতরণ সূচনা করেন পাক্ষিক খবরিকা সম্পাদক ও মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সাধারন সম্পাদক...
আরশিনগরে করোনা নেগেটিভ : কাটাছরা ও ওয়াহেদপুর থেকে নমুনা প্রেরণ

আরশিনগরে করোনা নেগেটিভ : কাটাছরা ও ওয়াহেদপুর থেকে নমুনা প্রেরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধিন সোনা পাহাড় এলাকা থেকে আরশিনগর ফিউচার পার্ক কর্মচারি আমজাদ হোসেন (৭০) এর (কোভিড-১৯) সন্দেহজনক করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওয়াহেদপুর ও কাটাছরা থেকে আজ আরো দুজনের নমুনা প্রেরণ করা হয়েছে । করোনাভাইরাস সন্দেহে হওয়ায় বৃহস্প্রতিবার ( ৯ এপ্রিল) মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার নমুনা সংগ্রহ করে সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে প্রেরণ করে। উক্ত ব্যক্তির (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার (১১এপ্রিল) সকাল ১০টায় উক্ত তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। উক্ত ব্যক্তি সহ মীরসরাই উপজেলায় ইতিপূর্বে ৪ ব্যক্তির নমুনাই নেগেটিভ এসেছে। ডাঃ মিজান আরো জানান তবে আজ শনিবার ( ১১ এপ্রিল ) মীরসরাই উপজেলা থেকে ...
করেরহাটে মুন্নী হত্যায় অভিযুক্তরা পালিয়েছে : বালিশ চাপা দিয়েই হত্যার অভিযোগ

করেরহাটে মুন্নী হত্যায় অভিযুক্তরা পালিয়েছে : বালিশ চাপা দিয়েই হত্যার অভিযোগ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: সঠিক প্রমান ও যথাযথ বাদী না থাকায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অনেক হত্যাকান্ডই অপমৃত্যু হিসেবে প্রকৃত রহস্য আড়ালে ধামাচাপা পড়ে যাবার অভিযোগ উঠেছে। আর একইভাবে করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের কুলসুমা আক্তার মুন্নী হত্যার ঘটনা তার শ্বশুর বাড়ীর লোকজন অপমৃত্যু বলে ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ মুন্নীর পরিবারের। এদিকে মামলার এজাহারভুক্ত অভিযুক্তরা ও বাড়ি ছেড়ে পালিয়েছে বলে সরেজমিনে জানা গেছে। তবে পুলিশ রহস্যজনকভাবে এই বিষয়ে কোন মন্থব্য করছেন না। গতকাল শুক্রবার ( ১০ এপ্রিল ) পর্যন্ত মুন্নী হত্যার অভিযোগের তদন্তে অগ্রগতি হতাশাজনক বলে গনমাধ্যমকর্মীদের কাছে দাবী করে মামলার বাদী বড় ভাই ফিরোজ আহমদ। ৯ এপ্রিল জোরারগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মামলার তদন্তে আসার পূর্বেই অপরাধিরা সকলে বাড়ি ছেড়ে চলে গেছে বলে জানান তিনি। একজন মহিলা ছাড়া সবাই গা ঢাকা দিয়েছে । ছোট জা যিনি অনেক অপর...
আরশিনগর  থেকে করোনা নমুনা সংগ্রহ : লকডাউন

আরশিনগর থেকে করোনা নমুনা সংগ্রহ : লকডাউন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::  মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করেছে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা । এখনো পরীক্ষা রিপোর্ট জানা যায়নি বলে জানান তিনি। মীরসরাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান উপজেলার সোনাপাহাড়স্থ আরশীনগর পার্কের এক কর্মচারীর কাছ থেকে সন্দেহজনক করোনা রোগীর আশংকায় নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাট পাঠানো হয়েছে। উক্ত নমুনা সংগ্রহকালে আরশীনগর পার্ক এলাকাকে লকডাউন করার নির্দেশনা দিয়ে এসেছেন বলে জানান তিনি। ডাঃ মিজান আরো বলেন ইতিপূর্বে আরো ৩ জনের নমুনা চট্টগ্রাম প্রেরণ করা হয়েছিল, সেগুলো নেগেটিভ এসেছে। বৃহস্প্রতিবার ( ৯ এপ্রিল) এই নমুনাটি প্রেরণ করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার বিকেল পর্যন্ত এখনো এর কোন ফলাফল তিনি পান নি। আবার আরশিনগর এলাকাকে লকডাউন নিশিচত করা হয়েছে কিনা জানতে চাইলে উক্ত পার্ক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান না...