পৃথিবীতে পরিবেশ ভারসাম্য রক্ষা করতে সবাই গাছ লাগান – চেয়ারম্যান রেজাউল করিম
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ে বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব উদ্বোধনকালে অনুষ্ঠানের উদ্বোধক জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার বলেন উষ্ণায়ন বৃদ্ধির এই পৃথিবীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে পরিবেশ নির্মল রাখতে সবুজ বিপ্লবের কোন বিকল্প নেই। তিনি গাছ কাটা বর্জন করে গাছ লাগানোকে গুরুত্ব দিতে এলাকাবাসিকে আহ্বান জানান। তিনি বলেন আমাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইতিমধ্যে কৃষি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন করেছেন আমরা ও আছি প্রিয় নেতার পাশে, কৃষি ও সবুজ বিপ্লবের এই প্রকল্পকে তিনি সাধুবাদ জানান।
মীরসরাইয়ের জোরারগঞ্জে প্রকল্প সোনাপাহাড় ও সোনাপাহাড় নিসর্গ সংরক্ষণ উদ্যোগ’র আয়োজনে প্রকল্প সোনাপাহাড়ের প্রীতিলতা মিলনায়তনে “প্রকৃতি সতীরে সাজিয়ে দাও” শীর্ষক এক বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব ১৪৩০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় পতাক...





