Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইতে অবৈধ পত্রিকার বিরুদ্ধে কর্মসূচিতে যাচ্ছে এডিটরস ফোরাম

মীরসরাইতে অবৈধ পত্রিকার বিরুদ্ধে কর্মসূচিতে যাচ্ছে এডিটরস ফোরাম

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : মীরসরাই উপজেলা থেকে প্রকাশিত কিছু অনুমোদন বিহীন পত্রিকার বিরুদ্ধে শীঘ্রই কর্মসূচি প্রদান করবে ‘মীরসরাই এডিটরস ফোরাম’। এডিটরস ফোরামের আহ্বায়ক মাসিক মীরসরাই পত্রিকার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন এক বিবৃতিতে জানান সম্প্রতি মীরসরাই উপজেলা থেকে ডিকারেশান বিহীন পত্রিকা প্রকাশিত হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যা সরকারি নীতিমালা অনুসরনকারী বৈধ, পেশাদার ও অনুমোদিত পত্রিকা গুলোর জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছে। প্রেস এন্ড পাবলিকেশন্স আইন অনুযায়ী জেলা প্রশাসকের ডিকারেশান প্রাপ্তির পূর্বে (অভ্যন্তরীন ডামী সংখ্যা ব্যতীত) কোন প্রকার পত্রিকা প্রকাশনা বাজারে ছাড়ার আইনগত বিধি নেই। কিন্তু কিছু অতি উৎসাহি অসাধু ব্যক্তি এই সম্মানিত পেশাকে হেয় প্রতিপন্ন করে সরকারি নীতিমালা লঙ্ঘন করে পত্রিকা প্রকাশ করছে। যাহা সাংবাদিক সমাজকে কলুষিত করার প্রচেষ্টাই মাত্র। উল্লেখ্য যে, ইতিমধ্যে চট্টগ্রামের জেলা...
মীরসরাইতে বিএনপির ইফতার মাহফিল : দীর্ঘদিন পরে বিএনপির একটি সফল সাংগঠনিক তৎপরতা

মীরসরাইতে বিএনপির ইফতার মাহফিল : দীর্ঘদিন পরে বিএনপির একটি সফল সাংগঠনিক তৎপরতা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ দীর্ঘ ৮ মাস পরে মীরসরাইতে উপজেলা বিএনপির উদ্যোগে একটি সফল সাংগঠনিক অনুষ্ঠান সফল ভাবে করতে দেখা গেছে। গতকাল ৮ জুলাই মীরসরাই উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা মীরসরাই ডিগ্রী কলেজ মিলনায়তনে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহাম্মদ এর সভাপতিত্বে ও আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেড ক্রিসেন্ট এর সাবেক জেলা সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরী সহ বক্তাগন বলেন আজ মীরসরাইতে বেগম জিয়ার বলিষ্ঠ কন্ঠস্বর শাহিদ চৌধুরী, নুরুল আমিন ও সালাউদ্দিন সেলিম সহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করে সরকার স্বৈরাচারীভাবে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগন এখনো গনতন্ত্র উদ্ধারের জন্য বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যে কোন সময় দেশের জনগন এই জালেম সরকারকে উৎখাত করতে আন্দোলনে ঝাপিয়ে পড়বে। এসময় বক্তব্য রাখেন যথাক্র...
মীরসরাইয়ে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশ

মীরসরাইয়ে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশ

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
আকাশ ইকবাল : আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ৭ জুলাই (মঙ্গলবার) মীরসরাই সচেতন নাগরিক সমাজ মীরসরাই শাখার উদ্যোগে দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সচেতন নাগরিক সমাজ কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ কমিটির আহ্বায়ক নাট্টকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক প্রফেসর ড. জামসেদ আলম, কমিটির যুগ্ন-আহ্বায়ক সুদর্শন রায় ও প্রদীপ কুমার দাশ, ত্রিপুরা কল্যাণ পরিষদের সভাপতি ফুল কুমার ত্রিপুরা, ত্রিপুরা আদিবাসী ফোরামের সভাপতি শান্তি কুমার ত্রিপুরা, ত্রিপুরা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মথি ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা ক্ষুদিরাম দাশ, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ সাইফুদ্দীন, সদস্য এমদাদ হোসেন সোহেল। গত ১৯ ও ২০ জুন দফায় দফায় মীরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া প...
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসাইয়ের মুমিনটোলা ইউ পয়েন্টে গতকাল সোমবার ভোর ৫টায় গামের্ন্টস’র পণ্যবাহী চট্টগ্রামমুখি (চট্টমেট্টো ট- ১১- ৩৯৩০) কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায়। এসময় গাড়িতে থাকা পণ্যের স্কোট (দেখভালকারী) কামাল হোসেন (৩০) ভয়ে গাড়ি থেকে রাস্তায় লাফ দিলে কাভার্ডভ্যানটি উল্টে কামাল হোসেনকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই কামাল হোসেন নিহত হয়। সে চাঁদপুর জেলার কচুয়া থানার চেঙ্গু গ্রামের আমির হোসেনের ছেলে বলে মিরসরাই থানার এসআই মুকিবুল হোসেন জানিয়েছেন, তিনি আরো বলেন, দূর্ঘটনাকবলিত যান ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের অভিভাবক এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।...
ঈদের বাজারে ‘কিরণমালা’ প্রভাব

ঈদের বাজারে ‘কিরণমালা’ প্রভাব

মীরসরাই, সারা-দেশ
মো ইমাম হোেসন :‘কিরণমালা’, ‘রাজকুমারী’, ‘ইচ্ছে নদী’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘জলকন্যা’ এসব বাহারি নাম শুনলে ভারতীয় টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের কথা মনে পড়ে যায়। তবে নামগুলো এখন আর ছোট পর্দায় আটকে নেই। ঈদের পোশাকের গায়ে জুড়ে বসেছে। ভারতের টিভি চ্যােনল স্টার জলনা এই তালিকা থেকে বাদ যাননি। মীরসরাই আবুতোরার বাজারের কয়েকটি বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, এবারের ঈদের বাজারে বেশি চলছে ‘কিরণমালা’ নামের পোশাকটি। পোশাকের এ নামের কারণ জানতে চাইলে আবুতোরার বাজারের রফ রফ ফ্যাশনের মালিক মিজানুর রহমান বলেন, আসলে প্রতিবছরই ভারতীয় পোশাকগুলোর নতুন নাম দেওয়া হয়। কয়েক বছর আগে ‘মাসাককালি’ নামের পোশাক দিয়ে শুরু হয়। গতবার ছিল ‘পাখি’, এবার ‘কিরণমালা’। ভারতীয় সিরিয়াল ‘কিরণমালা’র নায়িকা এমন নকশার পোশাক পরেন বলে কিরণমালা নাম দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি। আর একটি দোকান নিখুঁত শিল্পে গিয়ে কিরন মালা সম্পর্কে জানেত চাই...

মিরসাইয়ে বাস উল্টে নিহত ২, আহত ১০

জনপদ, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তি সড়ক দূর্ঘটনায় চালকসহ এক মহিলা যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তঃত আরো ১০ যাত্রী। হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় বারইয়ারহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চয়েস (ঢাকা মেট্টো-ব, ১১-০৬৬৬) বাসটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন ওয়াহেদপুর এলাকায় গেলে সকাল ১০টার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে মহাসড়কের পূর্ব পাশে জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে বাসের চালক উপজেলার জোরারগঞ্জ থানাধীন পূর্ব হিঙ্গুলী গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ ইদ্রিস (৪০) এবং যাত্রী ফেনী জেলার সুলতানপুর গ্রামের মৃত গোলাম সোবহানের স্ত্রী মাহফুজা আফরীন (৫০) নিহত হয়। এতে বাসে থাকা অন্তঃত আরো ১০ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই ফরিদ উদ্দিন জানান, নিহতদের দমকল কর্মীদের ...

মিরসরাইয়ে পরকিয়ারটানে ঘর ছেড়েছে ২ সন্তানের জননী

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে পরকিয়ায় আসক্ত হয়ে প্রবাসী স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাতধরে পালিয়েছে ২ সন্তানের জননী নুরজাহান (৪৫)। সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪নং ধুম ইউনিয়নের দক্ষিন ধুম গ্রামের রাজা মিয়ার পুরাতন বাড়ীর মৃত নুরুল ইসলামের প্রবাসী ছেলে জাহাঙ্গীর আলমের সাথে প্রায় ২০ বছর পূর্বে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার জৈনেক নুরজাহানের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহন করে। বড় ছেলে ওমর ফারুক (১৭) চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। আর ছোট মেয়ে উর্মি (১২), ষষ্ট শ্রেণিতে পড়ছে। এদিকে বিয়ের পর জাহাঙ্গীর জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করেন, তার সুবাদে সম্প্রতি সময়ে জোরারগঞ্জ এলাকায় রাজমিস্ত্রীর কাজে নিয়োজিত লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার মোশারফের সাথে নুরজাহান পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। যা এক সময় শারী...

২০২১ সালের মধ্যে মিরসরাইয়ের প্রত্যেকটি পরিবারে বিদ্যুৎ প্রদান করা হবে

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ --------আজ শুক্রবার বাদ জুমা উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মিরসরাইয়ের ইসলামপুরে বিদ্যুয়ানের শুভ উদ্ধোধন কালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অুনষ্ঠানে পল্লী বিদ্যুতের পরিচালক আলী আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা বিপি নিজামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে বিএনপি শুধু পিলার টানিয়েছে কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। একমাত্র আওয়ামীলীগ লীগ সরকার ক্ষমতায় আশার পর মানুষের ভাগ্য বদল হয়েছে। হারিকেনের আলোর বদলে এখন বৈদ্যুতিক বাল্ব জ্বলবে। এছাড়াও আগামাী ২০২১ সালের মধ্যে মিরসরাইয়ের প্রত্যেকটা পরিবারের কাছে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুত মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনার‌্যাল ম্যানেজার এমাজ উদ্দিন সরকার, মিরসরাই উপজেলা ...