Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

খালগুলোতে অবৈধ দখলের জন্য সরছে না পানি : মীরসরাইতে পাহাড়ী ঢলে তলিয়ে গেছে নিন্মাঞ্চল

খালগুলোতে অবৈধ দখলের জন্য সরছে না পানি : মীরসরাইতে পাহাড়ী ঢলে তলিয়ে গেছে নিন্মাঞ্চল

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
পলাশ মাহবুব ॥ গত কয়েকদিনের টানা বর্ষনে গতকাল শনিবার ২৫ জুলাই পর্যন্ত তলিয়ে গেছে মীরসরাইয়ের ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নিন্মাঞ্চল। বিভিন্ন ইউনিয়নের অন্তঃত ২৫ টি গ্রামের হাজার হাজার পরিবার এখন পানিবন্ধি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে মতে সৃষ্ট জলাবদ্ধতার জন্য খালগুলোর হাটবাজার অংশে অবৈধ দখলের কারনে পানি সরতে পারছে না বলে সকলের অভিযোগ। ৭ নং কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ জানান সেখানে বামনসুন্দর ও বাড়িয়াখালি গ্রামে ঘরবাড়ী পানিতে ডুবে যাওয়ায় অনেক দূর্ভোগ পোহাচ্ছে জনগন। তিনি জানান গতকাল শনিবার দুপুওে দুর্গাপুর গ্রামে জলের উপর দাঁড়িয়ে একটি জানাযা পড়তে হয়েছে। মৃত লাশ ও অনেক দূর্ভোগ করে দাফন করতে হয়েছে। ১২ নং খৈয়াছরা ইউনিয়নের ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের জনৈক জসিম উদ্দিন জানান সেখানে মিরাজ উদ্দিন প্রধানের বাড়ী থেকে মকরম আলী চৌধুরী পর্যন্ত কয়েক শত পরিবার এখন পানি...
ফেনীতে পর্ণোগ্রাফী ও পাইরেটেড ডিভিডি সহ আটক ১

ফেনীতে পর্ণোগ্রাফী ও পাইরেটেড ডিভিডি সহ আটক ১

বিশেষখবর, সারা-দেশ
নিজন্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প গত বৃহস্প্রতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ফেনী মডেল থানাধীন শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের ৩য় তলায় সাদিয়া ইলেকট্রনিক্স দোকানে বিপুল পরিমান পর্ণোগ্রাফি ও অশ্লীল ডিভিডি সহ ১ জনকে আটক করে। ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সুবাস চন্দ্র সাহা জানান তাঁর নেতৃত্বে র‌্যাব-৭ দল উক্ত দোকানে অভিযান চালিয়ে দোকানটি তল্লাশি করে ৪০৯, পিস পর্ণো, ৬৫৩২ পিস্ পাইরেটেড ডিভিডি, ০১ টি পোর্টেবল হার্ডডিস্ক (১ টেরাবাইট) এবং ০১ টি সিপিইউ (২ টেরাবাইট হার্ডডিস্কসহ) বিক্রেতা মোঃ মিজানুর রহমান (৩৫) পিতা ঃ সিরাজ মিয়া, সাং পূর্ব বিজয় সিংহ, থানা ও জেলাঃ ফেনীকে হাতেনাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পর্নোগ্রাফী নিয়ন্ত্রন ২০১২, কপিরাইট আইন ২০০০ এ মামলা দায়ের পূর্বক জব্দকৃত পর্ণো/অশ্লীল এবং পাইরেটেড ডিভিডিসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করেন ।...

মীরসরাইয়ে দুই গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলার ওচমানপুর ও ইছাখালী ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে দুইটি গ্রামের ৫ শতাধিক পরিবার। মৎস্য প্রকল্পের লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালি ও ৬নং ইছাখালি ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের পানিবন্দি পরিবারগুলো গতকাল বুধবার পর্যন্ত এক সপ্তাহ ধরে দিন কাটাচ্ছে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। টানা বৃষ্টিতে এই এলাকার কোন কোন ঘরে কোমর পর্যন্ত পানি উঠেছে। বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে ৩০টিরও অধিক পরিবার। অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি ও সরকারি খাল দখল করে বাঁধ তৈরির কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক বসতবাড়ির আঙ্গিনায় হাঁটু পানি, মাছের ঘের ডুবে গেছে পানিতে। এলাকার মানুষকে চলাচল করতে হচ্ছে হাঁটু সমান পানিতে। অনেককে ঘরে পানি উঠায় রাস্তায় এসে বসে থাকতে দেখ...
হাইতকান্দিতে খেলনা পিস্তল দিয়ে হিন্দুপাড়ায় ভয় দেখাতে গিয়ে জনতার হাতে আটক ২

হাইতকান্দিতে খেলনা পিস্তল দিয়ে হিন্দুপাড়ায় ভয় দেখাতে গিয়ে জনতার হাতে আটক ২

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি জলদাস পাড়ায় গাঁজা খেয়ে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর সময় জনতার হাতে আটক হয়েছে ২ যুবক। গতকাল বুধবার (২২জুলাই) পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) এম এ বারী জানান গত মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তর হাইতকান্দি জলদাস পাড়ায় গাঁজা বিক্রেতা কে খেলনা পিস্তল দেখিয়ে জোর পূর্বক গাঁজা নিয়ে এলাকায় ভয় ভীতি সৃষ্টিকালে জনতা পাশ্ববর্তি পূর্ব মায়ানী গ্রামের নজরুল ইসলাম (২২) ও সাইফুল হাসান (২৩) কে হাতে নাতে আটক করে। আটককৃত নজরুল উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ও সাইফুল একই গ্রামের ছয়দুল হাকের ছেলে। সময় জনতা গনপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে। এছাড়া উক্ত হাইতকান্দি জলদাস পাড়ার বাসিন্দারা জানায় উক্ত যুবকরা সহ একটি সংঘবদ্ধ অপরাধি জেলেদের প...

নয়া ইউএনও’র সাথে মীরসরাই সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জনপদ, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরসরাই সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার সকাল সাড়ে দশটার সময় মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদারের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিকবৃন্দ। এসময় সহকারি কমিশনার ভূমি ফজলে এলাহী ওলি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান উপস্থিত ছিলেন। নতুন ইউএনও সাংবাদিকদের সহায়তা কামনা করে যে কোন উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের মীরসরাই প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, খবরিকার বার্তা সম্পাদক ওমর ফারুক ইমন।...

বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মিরসরাইয়ে কাদাযুক্ত কৃষি জমিতে পতিত

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
মিরসরাই প্রতিনিধি ঃ চট্টগামের মিরসরাইয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে মিরসরাইয়ের একটি কাদাপানি যুক্ত কৃষি জমিতে পতিত। গতকাল মঙ্গলবার ২১ জুলাই বিকাল ৩টা ৫০ মিনিটের সময় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি একটি কাদা-পানিযুক্ত কৃষি জমিতে অবতরণ করেন ক্যাপ্টেন। সরেজমিন ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের ৪১১ নং এমআই ১৭ হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ এর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত হয়ে ক্যাপ্টেন এটিকে মিরসরাই এলাকার জোরারগঞ্জ থানাধীন ৮নং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ঠাকুকদিঘী-দূর্গাপুর সড়কের আদা কিলোমিটার দক্ষিনে একটি কাদা-পানিযুক্ত কৃষি জমিতে জরুরী অবতরণ করেন। এসময় নরম মাটিতে এটি অবতারণের ফলে হেলিকপ্টারের পেছনের অংশের কয়েকফুট মাটিতে দেবে যায়। এদিকে ঘটনার প্রায় ১ঘন্টা...
মীরসরাইয়ের দুর্গাপুরে এবি ফাউন্ডেশান এর ইফতার মাহফিল

মীরসরাইয়ের দুর্গাপুরে এবি ফাউন্ডেশান এর ইফতার মাহফিল

জনপদ, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নস্থ স্বেচ্ছাসেবী সংগঠন এবি (আন্জুমান বদিউল আলম ) ফাউন্ডেশান এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৬ জুলাই, অস্থায়ী কার্যালয়ে মহিউদ্দিনের সভাপতিত্বে এবং আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়ায় বক্তব্য রাখেন ৮ নং ইউপি চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খোকা, ফাউন্ডেশান কর্মকর্তা সার্জেন্ট (অবঃ ) আমিন শরিফ ভূঞা, সামছুল হক, এডভোকেট রাশেদ খান মেনন, মাওলানা ইব্রাহিম, সিরাজুল ইসলাম, শামিম উদ্দিন আলাউদ্দিন, আকবর হোসেন, অধ্যাপক সেলিম নিজামী, আজিজুল হক মেম্বার, খোরশেদ আলম , আনোয়ার হোসেন। ইফতার অনুষ্টানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন। উল্লেখ্য যে, প্রতি বছর আমেরিকা প্রবাসী তোফায়েল আলম সোহাগের সার্বিক পৃষ্টপোষকতায় উক্ত এবি ফাউন্ডেশান এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করে আসছে।...
মীরসরাই ট্রাজেডীর চতুর্থ বার্ষিকী পালিত

মীরসরাই ট্রাজেডীর চতুর্থ বার্ষিকী পালিত

মীরসরাই, সারা-দেশ
অশ্র“সজল নয়নে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে শনিবার (১১ জুলাই ) সকাল ১১টায় নিহত ৪৪ শিশুদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন স্মৃতিসৌধ আবেগ এ। ঘোষনা দেন এই শিশুদের নিহত হবার ঘটনাস্থল সেই মরণ খাদে শীঘ্রই নির্মান কাজ শুরু হওয়া অন্তিম ১ বছরের বধ্যেই সম্পন্ন হবার। এলজিইডি মন্ত্রনালয় থেকে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মান কাজ শুরু হওয়া এই স্মৃতি সৌধে আগামী বছর এই দিনে ফুল দিবে পারবে সবাই বলেন মন্ত্রী। এছাড়াও তিনি দূর্ঘটনায় দায়ী অদক্ষ চালকদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইন প্রণয়নে সংসদে প্রস্তাব রাখবেন বলে জানান। সকাল ১১টায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আবুতোরাব উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় পৌছালেই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শোকাবহ মীরসরাই ট্রাজেডীর চতুর্থ বার্ষিকী পালিত হয়েছে। র‌্যালিশেষে মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে নিহত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়...