মীরসরাইতে ২৫ সিএনজির বিরুদ্ধে মামলা : মহাসড়কে যাত্রীদের দূর্ভোগ
নিজস্ব প্রতিনিধি ॥ একদিকে সরকারের অনড় অবস্থান, অপরদিকে হাজার হাজার সিএনজি চালকদের পরিবারের আসন্ন মানবেতর আর্তনাদ। আবার যাত্রীদের সীমাহীন দূর্ভোগ। সব মিলিয়ে মহাসড়ক রুটে চলছে একটি জগাখিচুড়ি সংকট।
গতকাল পর্যন্ত গত ৫ দিনে মীরসরাই উপজেলার মীরসরাই ও জোরারগঞ্জ থানাধিন মহাসড়ক এলাকায় মামলা হয়েছে ২৫ সিএনজি চালকের বিরুদ্ধে । উপরের নির্দেশনা অনুযায়ী ধীরে ধীওে মহাসড়কে চলাচলকারী সিএনজিগুলোর বিরুদ্ধে বাস্তবায়ন শুরু হয়েছে এই এ্যাকশন প্রক্রিয়া।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফরিদ জানান গতকাল সোমবার দিনভর শুধুমাত্র সিএনজি ষ্টেশানে যাতায়াত ছাড়া কোন সিএনজি মহাসড়কে উঠতে দেয়া হয়নি। ইতিমধ্যে সিএনজি চালকরা ও নিয়মের মধ্যে চলে আসছে বলে তিনি দাবী করেন। আবার তবু ও গত ৩ দিনে নিয়মে আসার জন্য ২০ টি সিএনজিকে প্রসিকিউরের মামলা দেয়া হয়েছে বলে জানান। মীরসরাই থানার মহাসড়কে দায়িত্বরত এসআই আলিউর রহমান জানান গত ২...




