Saturday, October 24Welcome khabarica24 Online

মীরসরাইয়ের দূর্গাপুরে মামার দায়ের কোপে ভাগ্নে আহত

নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে মামার দায়ের কোপে ভাগ্নে আহত হয়েছে। গতকাল (১২ অক্টোবর) রবিবার বিকাল ৪ টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, হাজীশ্বরাই গ্রামের মোশাররফ এর সাথে তাঁর বোন মাফিয়া বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে মাফিয়া বেগম জোরারগঞ্জ থানায় মোশাররফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফ তার বোনকে বেড়ধক পিটিয়ে আহত করেন। এসময় মাকে বাঁচাতে গেলে মোশাররফ ভাগ্নে শাহাবুদ্দিন (৩০) কে দা দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকাবাসী মোশাররফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।