Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

পরিচয় পত্র পেয়েছে সীতাকুন্ড উপকূলের মৎস্যজীবিরা

পরিচয় পত্র পেয়েছে সীতাকুন্ড উপকূলের মৎস্যজীবিরা

জনপদ, সারা-দেশ
মোহছেনা মিনা, সীতাকুন্ড :   গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সীতাকুন্ড উপজেলায় “জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্প”এর আওতায় নিবন্ধিত জেলেদের পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন। জেলেদের কার্ড বিতরনের পূর্বে বক্তারা তাদের বক্তব্যে জেলেদের জন্য এই কার্ডের গুরুত্বের কথা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। জেলেদের পক্ষে তাদের প্রতিনিধিরাও প্রধান অতিথির বরাবর তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন এবং বর্তমানে প্রাপ্ত সুযোগ সুবিধার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন...
নিজামপুরে মাদক বিরোধী সমাবেশ

নিজামপুরে মাদক বিরোধী সমাবেশ

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ সমাজ থেকে মাদকের মূল উৎপাটনের লক্ষে মীরসরাই উপজেলার মুক্তি ফাউন্ডেশান উপজেলা ব্যাপী শুরু করেছে মাদক বিরোধী কর্মসূচী। এরই ধারাবাহিকতা হিসেবে গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলার নিজামপুর সরকারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মাদক বিরোধী সমাবেশ গিয়াস উদ্দিন সেলিম এর সভাপতিত্বে এবং প্রফেসর বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সরকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ফরিদুল হাসান টিপু, ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা, ফরিদুল হাসান নয়ন, মেহেদী হাসান প্রমুখ। বক্তাগন মীরসরাই উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া থেকে মাদক নির্মূলে সক্রিয় ভ’মিকার প্রত্যয় ব্যক্ত করেন।...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

বিনোদন, মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন
রসরাই প্রতিনিধি : “বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”এই চেতনাকে ধারণ করে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজ-মীরসরাই’র উদ্যোগে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলা শাখার সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলার আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াসমিন আক্তার কাকলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, মীরসরাই দূ...
জাতীয় পরিচয়পত্র নবায়নে মঙ্গলবার থেকে ফি

জাতীয় পরিচয়পত্র নবায়নে মঙ্গলবার থেকে ফি

সারা-দেশ
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে, নবায়ন করতে হলে কিংবা তথ্য সংশোধনের প্রয়োজন হলে মঙ্গলবার থেকে তা পুনরায় নিতে গুণতে হবে ১০০ থেকে এক হাজার টাকা। এদিকে নাগরিকদের স্মার্টকার্ড দেওয়ার লক্ষ্যে চুক্তি হওয়ার পর সাড়ে সাত মাস পেরিয়ে গেলেও এ কর্মসূচির কোনো দিন তারিখ দেয়নি নির্বাচন কমিশন।ভোটারের তথ্য যাচাইয়ে সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছে নির্বাচন কমিশন। ফলে নির্ভুল জাতীয় পরিচয়পত্র ব্যবহারও অঘোষিতভাবে ‘বাধ্যতামূলক’ হয়ে পড়েছে।স্মার্ট কার্ড দিতে দেরি হলেও জাতীয় পরিচয়পত্র বিনামূল্যে সংশোধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।তিনি বলেন, “অন্তত দু’ মাস সময় দেওয়া হয়েছে। ফি কার্যকরে বিধি মেনে প্রজ্ঞাপন ও গেজেট হয়েছে। সময় বাড়ানোর সুযোগ নেই। ১ সেপ্টেম্বর থেকে সংশোধিত লেমিনেটেড কার্ড নিতেও টাকা লাগবে। জরুরি কাজে যে কোনো কার্ড প্রয়োজন ...
জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রামবাসী

জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রামবাসী

সারা-দেশ
অস্বাভাবিক জোয়ার ও ভারি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রামের বেশকিছু এলাকা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। যাতায়াতের দুর্ভোগে পড়েছে নগরবাসী। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন কমে যায়। এছাড়া রিকশা বের হলেও ভাড়া আদায় করা হচেছ দ্বিগুনের বেশি। মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে অক্সিজেন, হামজারবাগ, মুরাদপুর, আতুরার ডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপুল, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী, দেওয়ানবাজার, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, সাগরিকাসহ নগরীর নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে, নিয়মিত জোয়ারের পানি প্রবেশ করায় চট্টগ্রামের হালিশহর, বেপারীপাড়া, সিডিএ, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, কা...

মীরসরাইয়ে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ-৩

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের গাংচিল ফিলিং স্টেশনের মালিকের অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের গুলিতে তিনজন গুলীবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের মিঠাছরা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের হলি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছরা বাজারস্থ পূর্বালী ব্যাংক মিঠাছরা শাখার নিচে উক্ত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা ও ঘটনার সময় গুলির হাত থেকে বেঁচে যাওয়া গাংচিলের হিসাব রক্ষক শংকর চন্দ্র নাথ জানান, সকাল সাড়ে এগারটায় আমাদের ৩টি ফিলিং ষ্টেশানের সাপ্তাহিক জমা দেবার জন্য দুটি ব্যাগে ১ কোটি টাকা নিয়ে ব্যাংকের সামনে প্রাইভেট কার নং চট্টমেট্রো গ ১১- ৪৩০১ থেকে নামতেই কয়েকজন কালো মুখোশধারী যুবক তাদের উপর্যুপরী গুলী করে ১টি টাকার ব্যাগ নিয়ে চলে যায়। তবে আরেকটি ব্যাগ নিতে পারেনি ছিনতাইকারীরা। ছিনিয়ে ন...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান

জাতীয়, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ ফিটনেস বিহীন যানবাহন, সিএনজি অটোরিক্সা ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় মহাসড়কে চলাচলরত কয়েকটি ভিআইিপ বাসকে দ্রুত গতিতে চালানোর জন্য মামলা দেয়া হয়েছে, এছাড়াও মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার কয়েকটি সিএনজি অটোরিক্সাকে আটক এবং ফিটনেস ও লাইসেন্স বিহীন একাধিক গাড়ী ও এর চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফজলে এলাহী ওলি, বিআরটিএ’র (চট্টগ্রাম) পরিদর্শক মোঃ মামুন। এদিকে পুলিশের পক্ষে ছিল, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোঃ ফরিদ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই মোঃ আবদুল হাকিম।...

বাসের চাকায় নিভে গেল কলেজ ছাত্রীর জীবন প্রদীপ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাবা চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কেয়ারটেকারের চাকরি করে, মা বাবা ও বড় দু ভাইসহ সবার স্বপ্ন আদরের মেধাবি ছোট বোন পড়ালেখা করে কিছু একটা হবে। কিন্তু একমাত্র বোনের সেই স্বপ্ন দলিত হলো স্কুল বাসের চাকায়। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১ম বর্ষের মানবিক বিভাগের মেধাবি ছাত্রী মোর্শেদা আক্তার তানিয়া (১৭) প্রতিদিনের মতো গতকাল শনিবার কলেজ থেকে দুপুর ১টায় বাড়ি ফেরার জন্য উঠে স্থানীয় জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাসে। উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের পোলমোগরা আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের সামনে নামতেই পা রাখছিল নিচের আইল্যান্ডে। কিন্তু পিছলে গিয়ে সে পড়ে যায় নিচে। আর বাসও চলতে থাকায় মুহূর্তেই চলে যায় চাকার নিচে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাতৃকা হাসপাতাল ও পরে বিকাল ৪টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তানিয়া পোলমোগরা গ্রামের মো. আলাউদ্দিন প্রকা...