Wednesday, October 28Welcome khabarica24 Online

সারা-দেশ

জনতার উপর গুলি কেন, জবাব চাই- প্রেসক্লাবে ইসলামিক ফ্রন্টের মানববন্ধন

সারা-দেশ
জনতার উপর পুলিশের গুলি কেন প্রশাসনের জবাব চাই !! বাঁশখালীতে পরিবেশ ধ্বংসকারী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী জনগনের শান্তিপুর্ণ প্রতিবাদ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ ০৫/০৪/২০১৫ ইং, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখা (দক্ষিন), এর যৌথ উদ্যোগে  “এক বিশাল মানববন্ধন”  অনুষ্টিত হবে।  এতে  সর্বস্থরের জনগনকে অংশগ্রহনের জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি।...

ঢাকাসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে মঙ্গলবার দুপুর দেড়টায় রাজধানীসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এতথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো ৯৬ লাখ ডলার ফেরত দেবেন কিম অং

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরো ৯৬ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেবেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন অং ওরফে কিম অং। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি। মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লুরিবন কমিটির চতুর্থ শুনানিতে চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা অং-এর কাছে বাংলাদেশকে এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম অং। এর আগে তিনি রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দেন। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে সোমবার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ওই অর্থ ফেরত দেন। এছাড়া গত ৩১ মার্চ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য ৪৬ লাখ ৩০ হাজার ডলার এএমএলসির কাছে জমা দেন কিম ওয়ং।...

দুর্গাপুর স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নওশাদের পাশে দাঁড়ালে আপনি হতে পারেন গর্বিত দানবীর

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: মীরসরাই উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র নওশাদ। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। কিন্তু সুখের ঘরে এখন কান্না আর আহাজারি। শুধু দুর্গাপুর নয় ভারী হয়ে উঠছে চমেক হাসপাতালের বার্ন ইউনিট। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে গেছে নওশাদের। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা পেলে ঝলসে যাওয়া শরীর সার্জারী করে নওশাদকে সুস্থ্য করা সম্ভব। কিন্তু নওশাদের খেটে খাওয়া দরিদ্র পিতার যা ছিলো ইতিমধ্যে একমাত্র সন্তানের জন্য শেষ সম্বলটুকুও শেষ করেছেন। নওশাদ এর মা যাকেই কাছে পায় কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ভাই আমার একমাত্র ছেলেকে বাঁচাতে আপনারা কিছু করেন। আমরা কি পারবোনা সব সন্তানরা মিলে একটা প্রাণ বাঁচাতে। কেউ কি নেই এক মায়ের মুখে হাসি ফুটাতে,মায়ের বুকের ধন, মায়ের কোলে সুস্থ করে ফিরিয়ে দেবার ? সন্তানের এমন মূমর্ষ অবস্থায় মা-আর কি বলবে। আসুন সবাই মিলে বলি , এক কাপ চা কম...

চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: গতকাল ২রা এপ্রিল’২০১৬ ইংরেজী চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের কোতোয়ালীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার মূখ্য বিষয় ছিল “সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রনয়ণ”– এবং “সংগঠনের স্থায়ী অফিস নেওয়া” । সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও স্থায়ী কার্যালয় নেওয়ার লক্ষে ইতিপূর্বে আহবায়ক কমিটির সর্বসম্মতিক্রমে ২টি উপ-কমিটি গঠন করা হয়েছিল। উভয় কমিটি সফলতার সাথে তাদের উপর অর্পিত দ্বায়িত্বের ফলাফল আহবায়ক কমিটিতে উপস্থাপন করে। “সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রনয়ণ”– উপ-কমিটির আহবায়ক, আর্থনিউজ২৪ এর সম্পাদক ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল’এর নেতৃত্বে উপ-কমিটির সদস্য কর্ণফুলিনিউজ এর সম্পাদক  মুহাম্মদ সাইফুল ইসলাম,  নিউজএনএন২৪ এর সম্পাদক এন এ খোকন, সমন্বয়নিউজ২৪ ডট কমের শামশুল করিম লাভলু –সংগঠনের আহবায়ক ও বাংলাপোষ্টবিডি ডট কমের সম্পাদক এম. আলী হোসেন, সংগঠনের যুগ্ন-...
জোরারগঞ্জে ভটভটি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

জোরারগঞ্জে ভটভটি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি, জোরারগঞ্জ : মীরসরাইয়ের জোরারগঞ্জে সিমেন্ট বোঝাই ভটভটি চাপায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ছাত্র সীমান্ত নাথ প্রান্ত (১১)। সে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র। সীমান্ত স্থানীয় জোরারগঞ্জের ব্যবসায়ী নন্দনপুর গ্রামের উত্তম কুমার নাথের পুত্র বলে জানা গেছে। আজ (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জোরারগঞ্জের প্রজেক্ট রোড়ের মাথায় (তেমুহানী) এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মস্তানগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্তের দুটি পায়ের হাঁটু থেঁতলে যায়।...

৯ইউপিতেই আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: বৃহষ্পতিবার (৩১মার্চ) দিনভর ভোটগ্রহন শেষে মীরসরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকয়টি ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। অন্যদিকে বিএনপি ভোট প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার ৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় প্রাপ্ত ফলাফলে জানা যায়, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নাছির উদ্দিন হারুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯হাজার ৪৯ ভোট। বিএনপি সমর্থিত ইউসূফ জমিদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪২ ভোট। ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত মকসুদ আহম্মদ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৫শত ৫০ ভোট। বিএনপি সমর্থিত মাওলানা জমির উদ্দিন ধ...

‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’- আহ্বান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

জাতীয়, সারা-দেশ
খবরিকা ডেস্ক: ‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’ – এই শ্লেগানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন গতকাল ৩০ মার্চ ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অপরাজেয় বাংলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনের পর সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। এরপর বিকেল ৩টা থেকে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। আরো আলোচনা করেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, অল ইন্ডিয়া ডি এস ও এর কেন্দ্রীয় সভাপতি কমল সাঁই। উদ্বোধনী বক্তৃতা...