Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই উপজেলার বিএনপি আহবায়ক নুরুল আমিন অসুস্থ

মীরসরাই উপজেলার বিএনপি আহবায়ক নুরুল আমিন অসুস্থ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন অসুস্থ হয়ে চট্রগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এ নেতাকে দেখতে ছুটে আসেন ক্লিফটন গ্রুপের কর্ণধার শিল্পপতি প্রফেসর কামাল, রেড়ক্রিসেন্ট এর সাবেক সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরী ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ মীরসরাই পৌরসভার বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ। নেতা কর্মীরা নুরুল আমিনের দ্রুত আরোগ্য লাভে সকলের নিকট দোয়া কামনা করেন। মহান আল্লাহ যেন দ্রুত তাঁকে দ্রুত সুস্থ করে আবারো দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে পারেন সে তৌফিক দান করার জন্য বিশেষ মোনাজাত করেন।...

মীরসরাইতে আউশের মাঠে প্রতিকূলতা কাটিয়ে উঠলো কৃষকরা

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের কৃষি প্রধান জনপদ মীরসরাই উপজেলার ফসলের মাঠে চলছে এখন আউশ ধান কাটার উৎসব। মৌসুমের শুরুতে এবার বার বার বৈরী আবহাওয়ার পর সকল প্রতিকূলতা কাটিয়ে আউশের ফলন ভালো হওয়ায় অবশেষে কৃষকের মুখে ফুটে উঠেছে ¤্রয়িমান হাসি। কেউ কেউ ধান কাটার প্রস্তুুতি নিতে শুরু করেছে । কেউ বা ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পর ও এবার গেল বছরের তুলনায় আবাদ ও ফলন ৪শত হেক্টর বেশী হয়েছে। ঈদের আমেজ ছাপিয়ে কৃষকের এই ধান ঘরে তুলতে কৃষক কৃষাণী কারও যেন একটুও ফুসরত নেই। চারদিকে এখন ধান কেটে ঘরে তোলার প্রতিযোগিতা চলছে। আকাশে ঝড়ের ঘনঘটা দেখলে ও কৃষক তাড়াতাড়ি আউশ ধান ঘরে তুলতে ব্যাকুল। দীর্ঘ দিনের এই পরিশ্রমের ফসল আউশ ধান সংরক্ষন করে ঘরে তুলতে কেউ কেউ অন্য জেলা থেকে শ্রমিক এনেছেন আবার কেউ কেউ এলাকার শ্রমিক নিয়ে এই ধান কাটার মহা উৎসবে ব্যস্ত। উপজেলার বিভিন্ন এলাকায় ঘু...
‘বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত’  মীরসারাই উপজেলা পূর্নাঙ্গ কমিটি গঠন

‘বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ মীরসারাই উপজেলা পূর্নাঙ্গ কমিটি গঠন

মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, মীরসরাই উপজেলার উদ্যোগে এক মতবিনিময় সভা-২০১৭ মীরসরাই কোর্ট রোডস্থ পার্ক ইন রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,চট্রগ্রাম উত্তরজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন। মাওলানা বেলাল হোসাইন এর সঞ্চালনায় এবং বড় তাকিয়া দরবার শরিফের বড় সাহেবজাদা আল্লামা মাওলানা শাহ মোহাম্মাদ জসিম উদ্দীন চৌধুরী (মা:জি:আ:) এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মাওলানা আবু সুফিয়ান, লতিফীয়া দরবারের সাহেবজাদা জহির উদ্দীন লতিফী, মাওলানা হুমায়ুন কবীর চৌধুরী,মাস্টার আবু সুফিয়ান,মাওলানা আনোয়ার হোসাইন চৌধুরী,মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নান, মাওলানা কারী আবদুল আজীজ, মাওলানা মোহাম্মদ জাফর উদ্দীন, মাওলানা...
রোহিঙ্গা সংকট নিরসনে ত্রানসহ ১০ প্রস্তাবনা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

রোহিঙ্গা সংকট নিরসনে ত্রানসহ ১০ প্রস্তাবনা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
গত ৮ই সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের নির্যাতন ও সার্বিক পরিস্থিতি এবং করণীয় নিয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।। আন্তর্জাতিক সেবামূলক ও মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং চলমান এই সংকট নিরসনে ১০ প্রস্তাব পেশ করেন।এছাড়াও আগামী ২২তারিখ ১৫জন ডাক্তার নিয়ে একটি মেডিকেল টিম সহ ২০০০জনের ত্রান দেওয়ার কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী। প্রস্তাবনায় রোহিঙ্গাদের আঙ্গুলের চাপযুক্ত (ফিঙ্গার প্রিন্ট) ‘রোহিঙ্গা ডাটাবেস’ তৈরি,কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান বের করা,রোহিঙ্গাদের সম্পদ লুট, প্রতারণা, নারীদের অপহরণ ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা,মিয়ানমারকে বাধ্য করতে জাতিসংঘের পক্ষ থেকে নিষে...
মীরসরাইয়ের দক্ষিন মোবারকঘোনায় ওয়াজ ও দোয়া মাহফিল

মীরসরাইয়ের দক্ষিন মোবারকঘোনায় ওয়াজ ও দোয়া মাহফিল

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার দক্ষিন মোবারকঘোনা গ্রামের আবাসন প্রকল্প সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদ এর উদ্যোগে এক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সমজিদ কমিটির সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মুফাসসির থাকবেন রাজধানি ঢাকার জামেয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি ( কুয়াকাটা)। বিশেষ মুফাসসির হিসেবে থাকবেন নব মুসলিম মাওলানা শহিদুল আলম সাহেব (ভারত ও ফেনী জামেয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আবুল কাশেম । মাহফিল উদ্বোধন করবেন স্থানীয় সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন আক্রমী। প্রধান অতিথী থাকবেন চেয়ারম্যান জনাব আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূইয়া । প্রধান সমন্বয়কারী থাকবেন আলী হায়দার টিপু ।...
প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি পরীক্ষা-১৭ এর ফরম বিতরন শুরু

প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি পরীক্ষা-১৭ এর ফরম বিতরন শুরু

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
“কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি,সুশিক্ষিত মীরসরাই গড়ি”এই স্লোগানকে বুকে লালন করে মীরসরাইয়ের সবচেয়ে বড় শিক্ষাবান্ধব সংগঠন “প্রজন্ম মীরসরাই” প্রতি বারের মত এবারও প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ আয়োজন করতে যাচ্ছে। সর্বোচ্চ সংখ্যক মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতি বছরই নতুন রেকর্ড গড়ছে সংগঠনটি। সংগঠনটি প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষার অায়োজন করে থাকে।সংগঠনটির সভাপতি রাজিব চন্দ্র দাস এর সাথে কথা হলে উনি জানান, “মীরসরাইয়ের সেরা সংগঠন প্রজন্ম মীরসরাই তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে সেরা সংগঠন হিসেবে ভূষিত হয়েছে প্রজন্ম মীরসরাই, আমরাই মীরসারইতে সবচেয়ে বড় পরিসরে সমগ্র উপজেলা জুড়ে সকল স্কুর/মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মেধাবৃত্তির আয়োজন করি। এবার আমরা আমাদের অতীতের সকল রেকর্ডকেও ছাড়িয়ে যাব বলে আশাবাদী” তাছাড়া তিনি প্রতিটি শিক্ষার্থী,অভিভাবক...
বাঁশখালীর ভাড়া নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট চালু

বাঁশখালীর ভাড়া নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট চালু

বিশেষখবর, সারা-দেশ
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কে বাস মালিক সমিতির সিন্ডিকেট ভাড়া নৈরাজ্যে অতিষ্ট দক্ষিণ চট্টগ্রাম তথা বাঁশখালীর সাধারন যাত্রীরা। এই নিয়ে বিগত সময়ে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানা হলেও নৈরাজ্যের হয়নি কোন সুরাহা। এই দিকে “ন্যায্য ভাড়ায় বাড়ী ফেরার দাবীতে গত ঈদের আগে (৩০শে আগস্ট) বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো.জিল্লুর রহমান চৌধুরীকে ৭দফা দাবির ভিত্তিতে স্মারক লিপি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে (১০সেপ্টেম্বর) রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত ভাড়ার বিরোদ্ধে প্রথমবারের মতো মোবাইল কোর্ট পরিচালনা করে সোহাগ পরিবহনের ১টি বাস, আনোয়ারা স্পেশাল সার্ভিসের ১টি সহ বাঁশখালী স্পেশাল সার্ভিসের ২টি বাসকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ারা-বাঁশখালী বাস মা...