ঘুরে আসুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় খৈয়াছড়া ঝর্ণা
এম.ইমাম হোসেন: দিনটা ছিল ১৮ সেপ্টেম্বর সকালে পেশ হয়ে নাস্তা সেরে বাড়ির বাইরে হাঁটছিলাম । বাড়ি এসে দেখি মোবাইলে ৭ মিস কল । মিসকলের মধ্যে ৩টা ছিলো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র (বার্তা) প্রযোজক শারমিন মুনমুন সুমি আপুর । আমি কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে সুমি আপু বললেন কি খবর কেমন আছেন। আমি বললাম ভালো । সুমি আপু বললো আমি আপনাদের খৈয়াছড়া ঝর্ণা আসছি। আমি বললাম আসেন আবার জিঙ্গেস করলাম আর কে আসছে তিনি বললেন আমি আর আমার সাথে দুই আপু। আমি বললাম ঠিক আছে আসেন আমি থাকবো। ঠিক দুপুর সাড়ে ১১টা। খৈয়াছড়া ঝর্ণা অভিমুখে সুমি আপুদের বাস থামলো। সামনে সারি সারি সিএনজি আমাদের অপেক্ষায় দাঁড়ানো থাকলে আপু আমাকে কল দিয়ে আমি কোথায় আছি জানতে চাইল। আমি বললাম ৫ মিনিট লাগবে। ৫ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম । ঝর্ণার রাস্তার মাথায় পৌছানোর পর সবাই মিলে একটা সিএনজি ভাড়া করে উঠলাম খৈয়াছড়া ঝর্ণা দিকে। সিএনজি মধ্যে সবার ...






