Tuesday, July 28Welcome khabarica24 Online

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইতে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল

 

bsl mirsarai
নিজস্ব প্রতিনিধি ঃ

দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতামূলক কার্যক্রম এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার ( ২৯ মার্চ) সকাল ১১টায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শহিদুন্নবী, সদস্য সিরাজদোল্লাহ,উত্তর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মানারাত বাবু, উপ-ধর্ম সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ, লিটন, রুবেল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাঃসম্পাদকদের মধ্যে জসিম, আজম, জাফর উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাঃসম্পাদক রিফাত, আরিয়ান, নাজমুল, নাহিদ সহ নেতৃবৃন্দ।