মীরসরাইয়ে লাইনম্যানকে হঠিয়ে অটোরিক্সা থেকে চাঁদা উত্তোলনের প্রতকিার চেয়ে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ের বারইয়ারহাটস্থ রামগড়-খাগড়াছড়ি অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতির লাইনম্যানকে মারধরকরে স্ট্যান্ড থেকে বিতাড়িত করে অবৈধভাবে চাঁদা উত্তোলনের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থরা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মীরসরাই প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠকরে ভূক্তভোগি জোরারগঞ্জ থানাধীন জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ফজলুল ইসলাম জনি (৩০)। এসময় সে লিখিত বক্তব্য পাঠকরে বলে, “আমি গত ১৩/০৫/২০১৭ ইং তারিখে স্টাম্পে চুক্তিনামার মাধ্যমে বারইয়ারহাটস্থ রামগড়-খাগড়াছড়ি অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতি লিঃ রেজিনং (১৯০) এর বৈধ লাইনম্যানের দাত্বিভার গ্রহণ করি। আমার (সদস্য কোড ৫২৩)। আমি সংগঠনের নিয়ম অনুযায়ী উক্ত সড়কে চলাচলকারী প্রতিটি সিএনজি অটোরিক্সার সিরিয়াল নিয়ন্ত্রণ করি এবং উক্ত সিএনজি অটোরিক্সা থেকে সংগঠনের নামীয় রশিদের মাধ্যমে দৈনিক ১০টাকা হারে সংগঠনের ফান্ডের জন্য অন...







