Saturday, October 31Welcome khabarica24 Online

সারা-দেশ

নাহিম সাধারণ গ্রেড়ে বৃত্তি পেয়েছে

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সম্প্রতি ঘোষিত বৃত্তির ফলাফলে, মিরসরাই উপজেলার উত্তর নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার অংশ গ্রহণ করে মুভতাছিন আশরাফ চৌধুরী নাহিম সাধারণ গ্রেড়ে বৃত্তি পেয়েছে। এছাড়াও সে সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএি ৫ পেয়েছে। নাহিম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের কোব্বাত আহম্মদ চৌধুরী বাড়ীর পিতা ব্যাংকার আশরাফুল আলম চৌধুরী সবুজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভার) লাভলী ইয়াছমিনের ছেলে। নাহিম সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।...
মীরসাইয়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ২

মীরসাইয়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ২

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে একটি ইটভাটা মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৪এপ্রিল) দুপুর সাড়ে ১২টা উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজারের পূর্ব পাশ্বের এ. এম.এন ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাঈদুল ইসলাম এবং সার্ভেয়ার মোহাম্মদ আলী। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক উক্ত ইট ভাটাকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এর আগে সকাল সাড়ে ১১টায় উপজেলা ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকার চলাচলের রাস্তা কেটে ব্রিকফিল্ডে মাটি বিক্রির সংবাদ প্রকাশের পর অভিযান চালায় প্রশাসন। এসময় ২টি এস্কেবেটর ৪টি ড্রাম ট্রাক অকেজো করা হয়। ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয়। ম...
মীরসরাইয়ে নিরাপদ সড়ক এর  প্রতিবাদে কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

মীরসরাইয়ে নিরাপদ সড়ক এর প্রতিবাদে কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ের নয়দুয়ার এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুল রসুল নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বুধবার (৪ এপ্রিল) প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এবং স্বেচ্চাসেবী সংগঠন হিতকরী সার্বিক ব্যাবস্থাপনায় সকাল ১০টায় উপজেলার বড়তাকিয়া বাজার মাজারের সামনে ঘাতক ট্রাক চালকের শাস্তি ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী, সেচ্চাসেবী সংগঠন হিতকরী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। হিতকরীর নির্বাহী সদস্য, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল ও প্রাক্তন শিক্ষার্থী মোশাররফ হোসেন এর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কলেজের দ্বাদশ শ্রেণীর পরীক্...
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় অধ্যক্ষ নিহত হওয়ার, প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় অধ্যক্ষ নিহত হওয়ার, প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুল রসুল নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেন কলেজের ২০১৮ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (৩ এপ্রিল) পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষে বেলা ১টায় উপজেলার নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের সামনে ঘাতক ট্রাক চালকের শাস্তির ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক ও এইচএসসি পরীক্ষার্থী এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সাদমান সময়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিয়া খান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী মো. আলিমুল্লাহ্, সাদিয়া আফরিন, গোলাম মুর্ত...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কলেজ অধ্যক্ষ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ অধ্যক্ষ আমিনুর রসুল। সোমবার (২রা এপ্রিল) দুপুর ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রাম মুখি দাঁড়িয়ে থাকা একটি সেইফ লাইনের পেছনে ধাক্কা লাগে একই মুখি দ্রুতগতির একটি ট্রাকের। এসময় সেইফ লাইনটি পাশবতি একটি দোকানের উপর পড়ে ধুমড়ে মুছড়ে যায়। এঘটনায় ওই সেইফ লাইনে থাকা আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল নিহত হন। ওই কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মিমুল কান্তি ভৌমিক জানান, “স্যার আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে যাচ্ছিলেন। এসময় তিনি এই দূর্ঘটনার শিকার হন।” তার মৃত্যুতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অধ্যক্ষ আমিনুর রসুলের গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজ...

মিরসরাইয়ে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ সৃজনশীল মেধা অন্বেষনে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মিরসরাই উপজেলা প্রশাসন উক্ত প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি মিরসরাই জেলা পরিষদ অডিটোরিয়ামে গত ৩১ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তাদের একাডেমিক কার্যক্রমের জন্য বার্ষিক মূল্যায়ন স্বরুপ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এদিন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনকে মিরসরাইয়ের ৫টি কলেজের অধ্যক্ষদের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন সোহরাব হোসেনের হাতে শ্রেষ্ঠ অধ্যক্ষের ক্রেষ্ট তুলে দেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য...
মীরসরাইয়ে দুর্বার বিতর্ক উৎসবের অনুষ্ঠিত

মীরসরাইয়ে দুর্বার বিতর্ক উৎসবের অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে আয়োজিত দুর্বার বিতর্ক উৎসবের উদ্বোধন গতকাল ৩১ মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার আটটি কলেজের অংশগ্রহণে আয়োজিত তিনদিনব্যাপী এ বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী। এ বিতর্ক উৎসবে বিচারক প্যানেলে বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ও দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ...
মীরসরাইয়ে পিতৃমাতৃৃহীন একমাত্র কন্যাকে নিজ গৃহে ঢুকতে দিচ্ছে না চাচাতো ভাইরা

মীরসরাইয়ে পিতৃমাতৃৃহীন একমাত্র কন্যাকে নিজ গৃহে ঢুকতে দিচ্ছে না চাচাতো ভাইরা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামে এক পিতৃমাতৃহীন কন্যাকে নিজ গৃহে ঢুকতে দিচ্ছে না নিজের ঘরের দখলদার চাচাতো ভাইরা। শুক্রবার ( ৩০ মার্চ) ঘরের একমাত্র উত্তরাধিকারী এলে তাকে সেই ঘরে থাকতে ও দেয়নি প্রতিপক্ষরা । এসময় বাড়ীর দখল নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ও এলাকার জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামের পিতৃমাতৃহীন আফসানা শারমিন ( ২৪) দুবছর পূর্বে পিতাকে হারায়। গত ১০ মাস পূর্বে মা ও মৃত্যুবরণ করে। পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফয়েজ উল্লাহ মৃত্যুর কয়েকমাস পূর্বে কন্যাকে বিয়ে দেন জনৈক বেলায়েত হোসেন এর পুত্র নাজমুল হোসেন এর কাছে। মা’য়ের মৃত্যুর পর নিজবাড়ীতে একা বসবাস করছিল বলে স্বামীর কাছে থাকতে চট্টগ্রামে যায় কয়েকমাস পূর্বে। আর তখনি বাড়ীর চাচাতো ভাই আলাউদ্দিন, জাহেদ হোসেন উক্...