তৃণমূলে কাউন্সিলের হাওয়া : হিঙ্গুলীতে সুস্থ ও আদর্শবান নেতৃত্ব চায় নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক :: আওয়ামীলীগের তৃণমূলের কাউন্সিল নিয়ে মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগে দৌড় প্রতিযোগিতা যথেষ্ট দৃশ্যমান । এখানে সম্ভাব্য প্রার্থীদের সাথে কাউন্সিলর গন ও সজাগ। অনেক কাউন্সিলর গনমাধ্যম এর কাছে উদ্বেগ প্রকাশ করে বলেন এই ইউনিয়নে দলে সদ্য আগত অনেকে ও নেতৃত্বে আসতে মরিয়া। এতে সিনিয়র নেতাদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা ও উদ্বিগ্ন। আর যাই হোক নানা কারনে উপজেলার এই ইউনিয়নে সুস্থ ধারার রাজনীতি অব্যাহত রাখতে মানকমুক্ত সুস্থ ও আদর্শবান নেতৃত্ব চায় দলের সচেতনমহল।
উক্ত ইউনিয়নে ইতিমধ্যে সভাপতি পদে প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব সোনা মিয়া, বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পিন্টু, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিকী, আব্দুল আউয়াল প্রমুখ এর নাম শোনা যাচ্ছে। সাধারন সম্পাদক পদে জয়নাল আবেদিন রানা, জামিল চৌধুরী, শরীফ মে...







