Thursday, October 29Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন ১৯ মে বৈধ প্রার্থী ২৩১

ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন ১৯ মে বৈধ প্রার্থী ২৩১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৩টি উপজেলার নির্বাচনে ২৩১ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই শেষে রোববার এই ঘোষণা দেয়া হয়। আগামী ১৯ মে এই ১৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নির্বাচনও অনুষ্ঠিত হবে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইসি সবিচালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।...
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত, মঙ্গলবার হরতাল

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত, মঙ্গলবার হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সাতক্ষীরার কামাননগরে পুলিশের সাথে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ছাত্র শিবিরনেতা আমিনুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও সাত শিবিরকর্মী। পুলিশের পাঁচ সদস্যও বন্দুকযুদ্ধে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অস্ত্র উদ্ধার করেছে।এদিকে পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদে ছাত্র শিবির সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলায় হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।রোববার বিকালে শহরের কামাননগর মহল্লায় শিবির কর্মীদের গোপন মিটিংয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মহিউল আলম মুকুলের বাড়ির মধ্য থেকে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে পিস্তলের গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। শিবিরকর্মীরা শতাধিক রাউন্ড গুলি ও ককটেল ছোড়ে। অপরদিকে পুলিশও ৭৩ রাউন্ড গুলি ছোড়ে।ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনকে ...
সাঈদীর রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ

সাঈদীর রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত। তা ছাড়া এ ব্যাপারে পুলিশের পর্যাপ্ত অভিজ্ঞতাও রয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।হাসান মাহমুদ বলেন, আত্মত্যাগ ও দৃশ্যমান তৎপরতার কারণে জঙ্গি তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ। বিগত এক বছরে দেশব্যাপী সহিংসতায় পুলিশের ১৭ জন সদস্য নিহত এবং তিন হাজারের মতো সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।আইজিপি বলেন, হামলা করে দুর্বৃত্তরা পুলিশকে অভিযান থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। কিন্তু দেশপ্রেমের কারণে পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছে। আইজি আরো বলেন, মাদকবিরোধী অভিযানে অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে।চট্টগ্রাম ম...
জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেন, দরপত্র আগামী মাসে

জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেন, দরপত্র আগামী মাসে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গাজীপুরের জয়দেবপুর থেকে চন্দ্রা ও টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের দরপত্র আগামী মাসে আহ্বান করা সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গায় সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে। মহাসড়কটি দেশের উত্তর অঞ্চলের সঙ্গে একমাত্র সরাসরি সড়ক যোগাযোগ করিডর। প্রায় তিন হাজার ৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৩ সালের ২৩ এপ্রিল একনেক অনুমোদন করে। তিনি বলেন, উত্তর অঞ্চলের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নতকরণের লক্ষে প্রকল্পটি গ্রহণ করা হয়।" ওবায়দুল কাদের বলেন, "বর্তমানে প্রকল্পের জন্য গাজীপুর ও টাঙ্গাইল জেলার ৩৫ দশমিক ৪৩৩ হে...
এবার ১০৬ কেজি সোনা আটক

এবার ১০৬ কেজি সোনা আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০৬ কেজি সোনার বার আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি চালিয়ে বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ বিমানের আনিস উদ্দিন ভুইয়া নামের এক কর্মীকে আটক করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, সোনা পাচারকারী চক্র মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে চালানটি টয়লেটে ফেলে রাখার নির্দেশনা দেয়। এই সূত্র ধরেই চালানটি আটক করা গেছে। বিমানবন্দরের কর্মী আনিস উদ্দিনের তথ্যের ভিত্তিতে চোরাকারবারি চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা। সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৪৮ কোটি টাকা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান কালের কণ্ঠকে বলেন, গতকাল সকাল ৯টার ...
বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক

বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াতের সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৩ এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক সবাইকে শনিবার যশোর আদালতে পাঠানো হবে।...
রাজধানীতে তাপমাত্রার ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ

রাজধানীতে তাপমাত্রার ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
শেষ পর্যন্ত এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করলো রাজধানী ঢাকা। সারাদেশের পাশাপাশি বৃহস্পতিবার ঢাকাতে ৪০ দশমিক ২ ডিগ্রিী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা গত ৫৪ বছরের ইতিহাসের রেকর্ড।তাপমাত্রা বেড়ে যাবার কারনে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।জরুরী প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হচ্ছে না। শিক্ষামন্ত্রণালয় এ অবস্থায় গ্রীস্মকালীন ছুটি এক মাস এগিয়ে আনার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। প্রচন্ড গরম আর অত্যধিক তাপমাত্রার কারনে রাজধানী ঢাকাসহ সারা দেশের জনজীবনের পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। অসহনীয় রোদ মানুষের সাথে প্রাণীকুলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দীর্ঘ অনাবৃষ্টির কারনে তাপমাত্রার প্রভাব বেড়ে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই রেকর্ড ছিল এ বছরের সর্ব...
সবার জন্য ধানমন্ডি মাঠ উন্মুক্ত করে দিলো ডিএসসি

সবার জন্য ধানমন্ডি মাঠ উন্মুক্ত করে দিলো ডিএসসি

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধানমন্ডি মাঠ উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন।গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা ওই মাঠে গত মার্চে দুটি ব্যাডমিন্টন কোর্ট, দুটি টেনিস কোর্ট ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ করছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটউট (আইএবি) খেলার মাঠের অব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং যথেচ্ছ ব্যবহারের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে...