গোল্ডেন বল মেসির, বুট পেলেন রডরিগেজ
ব্রাজিল বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে না পারলেও সেরা খেলোয়ারের (গোল্ডেন বল) পুরস্কার পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যোগ্য খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের গোল্ডেন বলটি জিতে নিয়েছেন তিনি। সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট পেলেন কলম্বিয়ার মারিও রডরিগেজ৷ সেরা গোল রক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লভসের পুরস্কার ছিনিয়ে নিলেন জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার৷ আর সেরা তরুণ খেলোয়ারের পুরস্কার জিতেছেন ফ্রান্সের পল পগবা।রোববার দিবাগত রাত ১টায় রিও ডি জেনেরিও শহরের মারাকানায় বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্স আপ হয় আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপাটা হাতের কাছে থাকলেও ভাগ্যর নির্মম পরিহাসে জেতা হয়নি সেটা। কিন্তু গোল্ডেন বলটি তার আক্ষেপ কিছুটা হলেও ঘোচাবে মেসির।বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি।
গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই ...







