Friday, October 30Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগামী ২০শে অক্টোবরের মধ্যে অভিযোগ তদন্তপূর্বক পল্টন থানা ওসিকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতের বিচারক ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. এরফান উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদি হেেয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার বাদি বিএনপি নেতাদের এমন বক্তব্যে ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। গত ২৬শে আগস্ট, ৩রা সেপ্টেম্বর ও ৬ই সেপ্টেম্বর এই মানহানিকর বক্তব্য দেয়া হয় বলে ...
সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়মা ওয়াজেদ

সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়মা ওয়াজেদ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জনস্বার্থ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি সরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ার রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সসিলেন্স ইন পাবলিক হেলথ’ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। জানা যায়, নিউরো ডেভলপমেন্ট ডিসঅর্ডার এবং অটিজম বিষয়ে অসাধারণ অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে হোটেল সোনাগাঁওয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেবেন ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।...
প্রধানমন্ত্রীকে ‘শান্তি বৃক্ষ’ উপহার দিলো ইউনেস্কো

প্রধানমন্ত্রীকে ‘শান্তি বৃক্ষ’ উপহার দিলো ইউনেস্কো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিশেষ অবদারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'শান্তি বৃক্ষ' স্মারক উপহার দিলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। এদিকে ইউনেস্কোর দেওয়া এ উপহার বাংলাদেশের কন্যা শিশুদের উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ উপহার স্মারক কন্যা শিশুদের জন্য উৎসর্গ করেন তিনি। এসময় তিনি ইউনেস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ শান্তিবৃক্ষ বাংলাদেশের কন্যশিশুদের উৎসর্গ করছি। এর দাবিদার একমাত্র তারাই।...
মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত: এরশাদ

মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‌জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায়। তাই সরকারের মন্ত্রী পরিষদে থাকা জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। কারণ বিরোধী দলে থাকতে হলে সরকারে থাকা যায় না।রবিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল রাজমনিতে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মতবিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা সন্দ্বীপ কুমার সিংহ এবং এএসপি (সদর সার্কেল) শাহ আলম বকাউল আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহুরুল হক মাস্টার, সদস্য সচিব মেরাজ সিকদারসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।এরশাদ আরো বলেন, মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির নেতাদের পদত্যাগের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছ...
তোবাকর্মীদের আগস্ট-সেপ্টেম্বরের বেতন দাবি

তোবাকর্মীদের আগস্ট-সেপ্টেম্বরের বেতন দাবি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি তোবা শ্রমিকদের অগাস্ট ও সেপ্টেম্বর মাসের বেতনও দাবি করেছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে কারখানাগুলো খুলে দেয়ার দাবিও জানানো হয়। তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটিকে দাবিতে সমর্থন জানিয়ে ১৫টি শ্রমিক সংগঠনের নেতারাও সমাবেশে উপস্থিত হন।উল্লেখ্য, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলায় তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন কারাগারে থাকা অবস্থায় দেড় হাজার শ্রমিকের বেতন বকেয়া পড়ে। এরপর শ্রমিকরা অনশন শুরু করলে বিজিএমইএ দুই মাসের বেতন পরিশোধ করে। কিন্তু ঈদ বোনাস দেয়া হয়নি এবং কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। তাই শ্রমিকরা কারখানা খোলাসহ সাতটি দাবিতে আন্দোলনে রয়েছেন।তোবা মালিক দেলোয়ার কারখানা খোলার মতো আর্থিক সামর্থ নেই বলে দাবি করে গত ১৮ অগাস্ট তিনি পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করেন, যা ১১ জুন থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় শ্রমিকরা আন্দোল অব্যাহত রাখে...
ইসলামে চরমপন্থার কোন স্থান নেই : জামায়াত

ইসলামে চরমপন্থার কোন স্থান নেই : জামায়াত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আল-কায়দার নেতা আয়মান আল-জাওয়াহিরির বক্তব্য প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এবং বিশ্বের সকল শান্তিকামী মুসলমানরা গভীরভাবে বিশ্বাস করে, ইসলাম শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতার ধর্ম। এখানে চরমপন্থার কোন স্থান নেই। সুতরাং ইসলামের নামে কোন চরমপন্থাকে কেউ চাপিয়ে দেয়ার চেষ্টা করলে বাংলাদেশ ও বিশ্বের মুসলমানেরা কখনো এটাকে মেনে নেবে না।শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সরকার যেভাবে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকারে নগ্ন হস্তক্ষেপ করছে, তার কারণে যদি কোন চরমপন্থি শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাহলে তার পুরো দায়ভার সরকারকেই বহন করতে হবে। জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার এবং বাকস্বাধীনতা হরণ করার যে কোন চেষ্টাই কারো জন্য কোন সুফল বয়ে আনবে না। বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী মুসলমানদের...
বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান সরকার

বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান সরকার

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করার আহ্বান জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপানি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করবে জাপান সরকার। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানেএ কথা বলেন।জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহ-আয়োজক বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। শিনজো বলেন, জাপানি বিনিয়োগ আকর্ষণে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, সেই উদ্যোগকে জাপান স্বাগত জানায়। বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শিনজো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মে মাসে জাপান সফর করেন। বিষয়টি উল্লেখ করে শিনজো বলেন, ‘ওই...
বিএনপি নেতা ড. আর এ গণি হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা ড. আর এ গণি হাসপাতালে ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এ গণির ব্যক্তিগত সচিব রাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, ড. আর এ গণি কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। শুক্রবার দুপুরে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।...