Friday, October 30Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে ৮ অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বিয়ের কনেকে অপহরণকালে ৮ জনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের হাফেজ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা বাদী হয়ে গতকাল বুধবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইছাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফিজ গ্রামের একটি বাড়ি থেকে বিয়ের কনেকে ওই রাতে অপহরণের চেষ্টা চালায় ১০/১২ জন অপহরণকারী। এসময় পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে অপহরণকারীদের ধাওয়া করে ৮ জনকে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর, মীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের কাছে হস্তান্তর করে। পরে ইউপি চেয়ারম্যান নুরুল আবছার অপহরণকারীদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশের হাতে তুলে দেওয়া অপহরণকারীরা যথাক্রমে উ...

মীরসরাইয়ের চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

মীরসরাই, সংবাদ শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ের হারুনুর রশিদ মনি ( ৩২) নামে এক সিএনজি চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) সিএনজি চালক সমিতি শোক পালনসহ কর্মবিরতি ঘোষণা করে। জানা গেছে, মনি দীর্ঘ আট বছর যাবৎ অটোরিক্সা চালক হিসেবে উপজেলার বামনসুন্দর দারোগারহাট থেকে মিঠাছরা রুটে কাজ করছে। সোমবার থেকে একদিন-একরাত নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার ( ৩০ সেপ্টম্বর) তার লাশ বেওয়ারিশ উল্লেখ্য করে আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থা কুমিল্লার মোহাম্মদ আলী বাজারস্থ কবরস্থানে কবরস্থ করে। পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা যায়, গত সোমবার মনি বাড়ি থেকে বের হলেও সে আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে তার খোঁজ খবর জানতে চায় পরিবার। একদিন একরাত খোঁজ খবর করেও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে গত মঙ্গলবার রাতে খবর আসে দূর্বৃত্তরা তাকে হত্যা করে সিএনজি অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। ম...

সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত। এ সময় আহত হয়েছে আরও ৩ যাত্রী। তাদের মধ্যে ২জনের অবস্থা আশংঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায় আজ সোমবার দুপুর ২টায় সীতাকুন্ড পৌরসদরের শেখপাড়া এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ১ যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ রিফাত(১৮) । সে পশ্চিম কেদারখীল গ্রামের সেলিম এর ছেলে। আহতরা হলো নিগার সোলতানা,আবু তাহের,শাহীন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদেরকে সীতাকুন্ড হাসপাতালে নিয়ে যায়। এদিকে সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার দেলোয়ার জানায় ঘটনাস্থলে রিফাত নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। আশংঙ্কাজনক অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে । সহকারী পুলিশ সার্জেন্ট আমিনুল ইসলাম জানায় দুর্ঘটনা ১ জন যাত্রী নিহত হয়েছে।...
ঢাকার প্রবেশপথে থাকবে সিসি ক্যামেরা, মহসড়কে ওয়াচটাওয়ার

ঢাকার প্রবেশপথে থাকবে সিসি ক্যামেরা, মহসড়কে ওয়াচটাওয়ার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকার ১৪টি পথে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঈদ-পূজা সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব কোরবানির ঈদ এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূঁজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে ৪ অক্টোবর। তার আগের দিন শুক্রবর হওয়ায় কার্যত ২ সেপ্টেম্বর বিকাল থেকেই ফাঁকা হতে শুরু করবে ঢাকা। এই সময়ে নগরবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, 'পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে কয়েকটি স্থানে ক্যামেরা বসানো হয়েছে। দুয়েক দিনের মধ্যে বাকিগুলোও বসানো হবে। কাল আমি সেগুলো দেখতে যাব।' একইসঙ্গে নিরাপত্তার জন্য ভবনমালিকদেরও ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বল...
মন্ত্রিত্ব হারাচ্ছেন লতিফ সিদ্দিকী

মন্ত্রিত্ব হারাচ্ছেন লতিফ সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
পবিত্র হজ, তাবলিগ জামাত নিয়ে কটূক্তির জেরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে তার এমন অভিপ্রায়ের কথা জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতাদের জানিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশে ফিরলে বিষয়টি চূড়ান্ত হবে। পাশাপাশি লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকেও সরিয়ে দেয়া হবে। ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিবিসিকে বলেছেন, ‘সে ধরনের আভাস আছে। কিছু বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর পাচ্ছি যে তাকে সরিয়ে দেয়া হবে, এ রকম একটা ইঙ্গিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আছে।’ সরকারের একজন নীতি-নির্ধারক যুগান্তরকে জানান, আবদুল লতিফ সিদ্দিকী বর্তমানে ম...

সীতাকুন্ডের পূর্ব মুরাদপুরে ভয়াবহ আগুন : ১৫ লক্ষ টাকার ক্ষতি

সংবাদ শিরোনাম, সারা-দেশ
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডের পূর্ব মুরাদপুর পেশকারপাড়া ৭ নং ওয়ার্ডের হাজ্বী আব্দুর ছত্তর কন্ট্রাকটর বাড়ীতে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এর কর্মকর্তা আনোয়ার হোসেন জানান বৈদ্যুতিক সট-সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয় । স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কালাম জানান এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীগন ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্র্রনে আনে...
বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে সরকার চিন্তিত নয়

বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে সরকার চিন্তিত নয়

সংবাদ শিরোনাম, স্লাইড
সাভারে আজ সোমবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুরে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যতই হুংকার দিক না কেন অদূর ভবিষ্যতে বিএনপির গণআন্দোলন গড়ে তুলতে পারবে বলে আমরা মনে করি না, এটা দেশের জনগণও বিশ্বাস করে না। আর গণআন্দোলন গড়ে তোলার সেই সামর্থ্যও তাদের নেই। এটা নিয়ে আমাদের চিন্তা নেই বরং  দুশ্চিন্তার বিষয় আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের এ দেশ তথা দক্ষিণ এশিয়ায় নেটওয়ার্ক বিস্তৃতি। ঈদে ঘরমুখো যাত্রীদের সড়ক ব্যবহারে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদ ও পূজা ঘিরে আমাদের প্রস্তুতি সম্পন্ন। যতদিন আমরা কংক্রিটের পেভমেন্টে যেতে পারছি না ততদিন জোড়াতালি দিয়েই আমাদের চলতে হবে। মন্ত্রী বলেন, সড়কগুলো নড়বড়ে হয়ে গেছে। বুড়ো রাস্তাগুলো সংস্কারের বার্নিস দিয়ে ঠিক ...
লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম

লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিউইয়র্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম  আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেছে। একই সঙ্গে তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। তা না হলে তাকে দেশের মাটিতে পা রাখতে  দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তারা। সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এ দাবি জানান নিউইয়র্কে লতিফ সিদ্দিকী এক মতবিনিময় সভায় বলেন, ‍আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। বিবৃতিতে বলা হয়,পবিত্র হজ ও হাজিদের কটাক্ষ ও মহানবী (সা.)-কে বিদ্রূপাত্মক ভাষায় তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা কেবল ...