Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

দেশে জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা নেই : এরশাদ

দেশে জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা নেই : এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম
  দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, এ অবস্থা নিরসনে একটা পথ বের করতেই হবে, যাতে দেশে শান্তি ফিরে আসে। তিনি প্রশ্ন তুলে বলেন, এখন দেশে যা চলছে তা কি গণতন্ত্র? আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে এসে দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন। বিরাজমান সমস্যা সমাধানে সুশীল সমাজের উদ্যোগের বিরোধিতা করে জাপা চেয়ারম্যান বলেন, এ সমস্যার সমাধান অন্য কেউ করতে পারবে না। রাজনীতিবিদদেরকেই এ সমস্যা সমাধান করতে হবে।এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধ দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। এভাবে দেশ বেশি দিন চলতে পারে না। এর একটা পরিবর্তন দরকার।তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ভোটের সময় জনগণের কাছে গিয়ে ভোট ভিক্ষা চায়। আর জনগণ এখন রাজনীতিবিদদের কাছে হাতজোড় করে। জনগণ হরত...
শপথ নিলেন ১০ বিচারক

শপথ নিলেন ১০ বিচারক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সুপ্রিম কোর্টের হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়া ১০ বিচারক শপথ নিলেন। আজ বৃহস্পতিবার পুরাতন সড়ক ভবনে অবস্থিত সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি এসকে সিনহা তাদের শপথ পড়ান। গত ৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।শপথ নেওয়া নতুন এই বিচারকদের মধ্যে সাবেক জেলা জজ মর্যাদার তিনজন রয়েছেন। এরা হলেন- অবসরপ্রাপ্ত চট্টগ্রামের মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলী এবং গাজীপুরের জেলা জজ মো. আমীর হোসেন। এদের মধ্যে এসএম মুজিবুর রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারক ছিলেন। ফরিদ আহমেদ শিবলী চলতি মাসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে আসেন। এর আগে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। নতুন বিচারকদের মধ্যে অন্যরা সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। এরা হলেন- খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যোতির্...
রবিবার থেকে হরতালসহ কঠোর কমসূচি, শনিবার মিছিল

রবিবার থেকে হরতালসহ কঠোর কমসূচি, শনিবার মিছিল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  লাগাতার অবরোধের পাশাপাশি আগামী রবিবার থেকে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তার আগে শনিব‍ার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরসহ সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা। টানা সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।...
যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে খালেদা

যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।আজ বুধবার বিকাল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বিদেশি এই কূটনীতিক। ওই কার্যালয়ের দোতলার চেম্বারে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করছেন খালেদা। অন্য সময় এই ধরনের বৈঠকে কয়েকজন উপদেষ্টা থাকলেও এই বৈঠকে তাদের কাউকে সঙ্গে রাখেননি খালেদা জিয়া।বিকালে হাইকমিশনারের পতাকাবাহী ল্যান্ড ক্রুজার গাড়িটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ফটক দিয়ে ভেতরে ঢোকে। ৩ জানুয়ারি খালেদা এই কার্যালয়ে অবস্থান নেওয়ার পর থেকে প্রধান ফটকটি বন্ধ ছিল। আর এরই মধ্য দিয়ে ৩৯ দিন পর খালেদার কার্যালয়ের প্রধান ফটকটি খোলা হলো। ফটক ঘেঁষে রাখা কারটিও সরিয়ে নেওয়া হয় হাইকমিশনারের গাড়িটি আসার কয়েক মিনিট আগে।ফটকে রবার্ট গিবসনকে অভ্যর্থনা জানান বিএনপির চেয়ারপারসনরের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেস...
ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

ওমানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ওমানে ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় মোট ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন একজন। নিহত বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। আজ বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ ) আজহারুল।ওমানের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তিনি জানান একটি সোফা তৈরির কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে চারজন বাংলাদেশি মারা যান। খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন।এদিকে ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স ও এম্বুলেন্স, ছয়জন নিহতের খবর নিশ্চিত করে টুইট করেছে। ওমানের সংবাদ মাধ্যম বলছে যখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে চার বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিক আগুনে পুড়ে মারা যান। এই ঘটনা একজন আহত হন।...
খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

খালেদার কার্যালয়ে খাবার নিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য রাতের খাবার নিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের অভিযোগ, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়। প্রতিদিনের মতো আজও বুধবার রাত ৮টার দিকে একটি ভ্যানে করে বাইরে থেকে খাবার আনা হয়। কিন্তু সাদা পোশাকের একজন পুলিশ সদস্য খাবারসহ ওই ভ্যানটিকে কার্যালয়ের ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়েছেন। তবে খালেদার কার্যালয় এলাকায় দায়িত্বরত গুলশান থানার এসআই সাব্বিরের দাবি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।...
গাজীপুরের মেয়র মান্নান আটক

গাজীপুরের মেয়র মান্নান আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাজীপুরের মেয়র ও  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল মান্নানকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মেয়র মান্নানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে বারিধারার নিজ বাসা তাকে আটক করে পুলিশ।
অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

অগ্নিদগ্ধ প্রত্যেকে পাচ্ছেন ১০ লাখ টাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে মৃতদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দ্বিন মো. নুরুল হক। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, এই ১০ লাখ টাকা প্রত্যেক জীবিত রোগীর নামে ও মৃত রোগীর নিকটাত্মীয়ের নামে একটা নির্দিষ্ট বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। রোগী কিংবা তার স্বজনরা ওই ১০ লাখ টাকার মাসিক সুদ যে পরিমাণ টাকা হয়, তা ব্যাংক থেকে তুলতে পারবেন।খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ রোগী কিংবা তাদের আত্মীয়দের কাছে ১০ লাখ টাকার এই চেক তুলে দেবেন বলে জানান মো. নুরুল হক।তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত পেট্রলবোমায় অগ্নিদগ্ধ ...