প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না নাসরিন সিদ্দিকী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল গণভবনে যান বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী। সেখানে পৌঁছে তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেন। কিন্তু তার আগেই গণভবন থেকে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে গণভবনের সামনে ২০ মিনিট অবস্থান করে ফিরে যান বঙ্গবীরের সহধর্মিণী। এর আগে গত সোমবার দেখা করার অনুমতি প্রার্থনা করে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছিল কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় গতকাল পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণভবনের গেটে গিয়ে অনুমতি প্রার্থনা করেন। তার স্বামী কাদের সিদ্দিকীর অবস্থানের কারণ জানাতে এবং পুলিশি হয়রানির প্রতিকার চাইতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে পুত্র-কন্যাসহ গণভবনের সামনে যান নাসরিন সিদ্দিকী। এ সময় তিনি গেটে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্র...







