Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

দেশে এ মুহূর্তে ক্রান্তিকাল চলছে : বেনজীর

দেশে এ মুহূর্তে ক্রান্তিকাল চলছে : বেনজীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, দেশে এ মুহূর্তে ক্রান্তিকাল চলছে। সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারে লঙ্ঘিত হচ্ছে।আজ রবিবার বিকেলে রংপুর নগরের কেরানীপাড়া এলাকায় পুলিশ অফিসার্স মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন র‍্যাব মহাপরিচালক। বেনজীর আহমেদ বলেন, যারা বাসে আগুন দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যা করছে তারা জঙ্গি ও সন্ত্রাসী। সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিছুই অর্জিত হবে না। বরং রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হবে।র‍্যাবের মহাপরিচালক গাইবান্ধায় শিশুসহ নিরীহ বাসযাত্রীদের পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সেখানে যা ঘটেছে তা মর্মান্তিক ও পৈশাচিক। যেসব নরপিশাচ খুনি ও জঙ্গি এ নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কম...
রবি-মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

রবি-মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি জোটের রবিবার থেকে ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের কারণে ফের পিছিয়েছে এসএসসি পরীক্ষা। রবিবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং মঙ্গলবারের ইংরেজি ২য় পত্রের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩ তারিখের পরীক্ষা ৯টায় এবং ১৪ তারিখের পরীক্ষা ১০টায় অনুষ্ঠিত হবে। চট্রগামের সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন। এর আগে বিএনপি জোটের হরতালের ৪ দিন পিছিয়ে ৬ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।এদিকে, শনিবার দেশব্যাপী শুরু শেষ হয়েছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এ পরীক্ষা।...
ঢাকার বাইরের পরিস্থিতি মারাত্মক

ঢাকার বাইরের পরিস্থিতি মারাত্মক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “হরতাল-অবরোধে রাজধানী ঢাকায় হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু রাজধানীর বাইরের জেলাগুলোতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।”আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান’ বিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বাংলাদেশ অদ্ভুত দেশ, চাইলেই হরতাল-অবরোধ হয়। তবে এর মধ্যেও মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) ৬ শতাংশের ওপর থাকছে।”অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে দেশ সচল রাখতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। তবে কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে, তা এখনই বলব না।”আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ...
পরীক্ষার দিন ছাড়া হরতাল দিতে পারেন

পরীক্ষার দিন ছাড়া হরতাল দিতে পারেন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষার পথটা সুগম করতে এসএসসি পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের জন্য  আবারও অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শনিবার সকালে চট্টগ্রামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আরেকবার বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, পরীক্ষার দিন তারা (২০দলীয় জোট) যেন হরতাল প্রত্যাহার করে। হরতাল প্রত্যাহার করে ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পথটা সুগম করে দিক। পরীক্ষার দিন ছাড়া তারা অন্য যেকোনো দিন চাইলে হরতাল দিতে পারে।’...
রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল

রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা, নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়।বিবৃতিতে বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপেরও কঠোর সমালোচনা করা হয়।...
সহিংসতা বন্ধে ফাঁসির দণ্ড রেখে আইন আসছে: সুরঞ্জিত

সহিংসতা বন্ধে ফাঁসির দণ্ড রেখে আইন আসছে: সুরঞ্জিত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  হরতাল-অবরোধের নামে রাজনৈতিক সহিংসতা বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, 'দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর আইন আসছে, যাতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পর্যন্ত সাজা থাকবে। আইনটি নিয়ে পর্যালোচনা চলছে। অচিরেই এর বাস্তবায়ন হবে।'বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে গত এক মাসে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যানবাহনে আগুন দেওয়া বা পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। নাশকতা ও সহিংসতায় নিহতের সংখ্যা অর্ধশত পেরিয়ে গেছে। অবরোধের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসএসসি পরীক্ষাও শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ দেরিতে।এই সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকা...
ফাইনালে বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
চাইনিজ তাইপের রেফারি ইয়ুং মিং সুং শেষ বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে চিৎকারে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। দর্শকদের আনন্দে ভাসিয়ে মাঠে উল্লাসে মেতে ওঠেন লাল-সবুজের গৌরবগাঁথা ফুটবলাররা। পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। এমন উৎসবের আবহ শেষ কবে দেশের ফুটবলে এসেছিল তা হয়তো অনেকেরই অজানা। আনন্দের আতিশয্যে উপমন্ত্রী আরিফ খান জয়ের কোলে ওঠে গেলেন অধিনায়ক মামুনুল।কথা রাখলেন মামুনুলরা। প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। এখন শিরোপা স্বপ্ন পূরণের আরও কাছে লাল-সবুজরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।দুই যুগেরও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক ফুটবল আসরের ...
এ সরকারের মেয়াদেই ফোর-জি: জয়

এ সরকারের মেয়াদেই ফোর-জি: জয়

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৬ সালের মধ্যে ফোর-জি নিলাম হবে। বর্তমান সরকারের আমলেই এটি বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার  রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।  সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ২০০০ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করবে। দেশের প্রতিটি মানুষকে যেন সরকারি সেবা পেতে কষ্ট না হয় সেজন্যই কাজ করা হচ্ছে। সরকারি সেবা যতো ডিজিটালাইজড হবে ততো দুর্নীতি কমে আসবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজেও আমরা প্রায় সফল হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।  জয় আরও বলেন, ছয় বছর আগে ডিজিটাল বলে কিছু ছিল না। ডিজিটাল বাংলাদেশের কারণেই বিশ্বের বিভিন্ন পুরস্কার আমরা পেয়েছি। দুই লাখ সরকারি ডাটা রয়েছে। এখন তাই সাইবার সিকিউরিটির ওপর সবার আগে গুরুত্ব দিতে চ...