Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলোগুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে পৌঁছান হুসেইন মুফতুগলো। সেখানে খালেদা জিয়ার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলাপ হয় তার। ৫টা ৫০ মিনিটের দিকে তিনি গুলশান কার্যালয় ত্যাগ করেন।  তবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কি বিষয়ে তার আলাপ হয়েছে তা জানা যায়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, এর আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকা'র মৃত্যুর পর দ্বিতীয় কুটনৈতিক হিসেবে হোসেইন মোফতুগলু গুলশান কার্যালয়ে গিয়েছিলেন।...
হরতাল-অবরোধে সহিংসতা বন্ধে হাইকোর্টের নির্দেশ

হরতাল-অবরোধে সহিংসতা বন্ধে হাইকোর্টের নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতাল ও অবরোধের নামে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।আবেদনের পক্ষে (হরতাল-অবরোধের বিপক্ষে) শুনানিতে অংশ নেন এ্যাডভোকেট সাহারা খাতুন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ আওয়ামীপন্থী সিনিয়র আইনজীবীরা।...
রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেয়ার অনুরোধ সুজনের

রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেয়ার অনুরোধ সুজনের

সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশের অভিভাবক হিসেবে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। দেশের চলমান সঙ্কট নিরসনে উদ্যোগ গ্রহণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে সাবেক নির্বাচন কশিনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও সুজনের নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন।ড. বদিউল আলম বলেন, ‘মৃত্যুর কাফেলা দিনদিন ভারি হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রায় ৯০ জন নিরীহ জনগণকে হারিয়েছি। চারদিকে লাশের গন্ধ পাই। একদল বোমাবাজির মাধ্যমে লাশ ফেলার রাজনীতি করছে, অন্যদল লাশের রাজনীতি করছে। যারা এ সকল কর্মে লিপ্ত তারা সকলেই অপরাধী এবং তাদের দৃষ্টান্তম...
রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামীকাল রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যেসব বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল, সেগুলো হবে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।শিক্ষামন্ত্রী বলেন, ভয়ভীতির মধ্যে পরীক্ষা নেওয়া সমীচীন মনে করছি না। পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা পিছিয়ে দেয়া হল।উল্লেখ্য, রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি প্রথম পত্র (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।...
রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলমান অবরোধের মধ্যে আবারো ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়।  শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঘোষিত ...
রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। জেলার বাঘা উপজেলার মীরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের অবরোধ, হরতাল, পেট্রলবোমা মেরে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সামাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। সমাবেশের শেষ সময়ে বিকট শব্দে পরপর ৩টি হাত বোমা বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান...
খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

খালেদার কার্যালয়ে খাবার প্রবেশে ফের বাধা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের অবস্থানরতদের জন্য আনা খাবার আবারও কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বেলা ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে খাবার পাঠানোর এক ঘণ্টা পর ৭০ প্যাকেট খাবার ও ৭০ বোতল পানিভর্তি একটি ভ্যান আসে। তবে, ভ্যানটি খালেদার কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস ইউং শামছুদ্দিন দিদার এ তথ্য জানান।তিনি অভিযোগ করে বলেন, ‘দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ের স্টাফদের জন্য একটি ভ্যানে করে খাবার নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশ সদস্যরা কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়। পরে দুপুর দেড়টার দিকে গুলশান থানা থেকে পুলিশ এসে ভ্যানগাড়ির চালকসহ গাড়িটি থানা নিয়ে যায়।’এ ব্যাপারে গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবির দ্য রিপোর্টকে জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। এ ব্যাপারে তিন...
একদিনে দুই পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

একদিনে দুই পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সরকারের কাছে পরীক্ষার নেওয়ার থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাই বড় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি সকাল-বিকাল পরীক্ষা নেওয়ার যে গুঞ্জন ছিল সেটাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, “সকাল-বিকাল দুটি করে পরীক্ষা নেয়া হবে না। এটা গুজব, আপনারা এই গুজবে কান দেবেন না। আমি ছেলে-মেয়েদের সঙ্গে মিশি, তাদের মনের কথা বুঝি। দিনে দুটি পরীক্ষা নেব না।” তিনি বলেন, “নতুন প্রজন্মকে নিয়ে আমি চিন্তিত। কিন্তু পরীক্ষার থেকে তাদের নিরাপত্তাই আমাদের কাছে বড়।তিনি বলেন, “আমরা দিনে দুটি করে পরীক্ষা দিয়েছি, সেই দিন আর নেই। কৌশলে পরীক্ষাগুলো শেষ করে ঠিক সময়েই ফল দিয়ে দেব।”নুরুল ইসলাম নাহিদ বলেন, “গায়ের জোরে পরীক্ষা নেব সেই শক্তি আমাদের নেই। আর শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদে...