Sunday, October 25Welcome khabarica24 Online

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা বিস্ফোরণ

image_187543.rajshahi

 

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। জেলার বাঘা উপজেলার মীরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দেশব্যাপী ২০ দলীয় জোটের অবরোধ, হরতাল, পেট্রলবোমা মেরে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সামাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। সমাবেশের শেষ সময়ে বিকট শব্দে পরপর ৩টি হাত বোমা বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ থেকে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।