Saturday, October 24Welcome khabarica24 Online

একদিনে দুই পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

nahid_62644

 

সরকারের কাছে পরীক্ষার নেওয়ার থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাই বড় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি সকাল-বিকাল পরীক্ষা নেওয়ার যে গুঞ্জন ছিল সেটাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, “সকাল-বিকাল দুটি করে পরীক্ষা নেয়া হবে না। এটা গুজব, আপনারা এই গুজবে কান দেবেন না। আমি ছেলে-মেয়েদের সঙ্গে মিশি, তাদের মনের কথা বুঝি। দিনে দুটি পরীক্ষা নেব না।” তিনি বলেন, “নতুন প্রজন্মকে নিয়ে আমি চিন্তিত। কিন্তু পরীক্ষার থেকে তাদের নিরাপত্তাই আমাদের কাছে বড়।তিনি বলেন, “আমরা দিনে দুটি করে পরীক্ষা দিয়েছি, সেই দিন আর নেই। কৌশলে পরীক্ষাগুলো শেষ করে ঠিক সময়েই ফল দিয়ে দেব।”নুরুল ইসলাম নাহিদ বলেন, “গায়ের জোরে পরীক্ষা নেব সেই শক্তি আমাদের নেই। আর শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সব থেকে বড়।”বিএনপিকে উদ্দেশ করে নাহিদ বলেন, “পারলে মানুষ নিয়ে গণঅভ্যুত্থান করে ক্ষমতা দখল করুন। দয়া করে আর হরতাল দেবেন না, আমি করজোড়ে বলছি।”