Tuesday, November 3Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মোদির একদিন আগেই ঢাকা আসছেন মমতা

মোদির একদিন আগেই ঢাকা আসছেন মমতা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ৬ জুন বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরসঙ্গী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও ঢাকায় আসার কথা। তবে প্রধানমন্ত্রী মোদির সফরের একদিন আগেই ৫ জুন ঢাকায় আসবেন মমতা।মমতার ঢাকায় আসার বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রীর কার্যালয়।এদিকে ঢাকা সফর নিয়ে কথা বলেছেন মমতা ব্যানার্জী। শনিবার কলকাতায় মমতা সাংবাদিকদের জানান, মোদির ঢাকা সফরের আগের দিন ৫ জুন বাংলাদেশে আসবেন তিনি। পরে সীমান্ত চুক্তি সই শেষে ৬ জুনই কলকাতায় ফিরে যাবেন। খবর- পিটিআই।চার বছর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হিসেবে ঢাকা আসার কথা ছিল মমতার। তবে শেষ মুহূর্তে নিজেকে তালিকা থেকে সরিয়ে নেন তিনি। তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই।এবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও প্রটোকল কার্যকরে সব বাধা দূ...
টিসিবি’র নতুন চেয়ারম্যান ইকবাল

টিসিবি’র নতুন চেয়ারম্যান ইকবাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। একই আদেশে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।২০১০ সালের ১৯ ডিসেম্বর টিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সারোয়ার জাহান।বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার টিসিবির মধ্যেমে পণ্য আমদানি করে ভোক্তাপর্যায়ে তা ন্যায্য মূল্যে বিক্রি করে থাকে। তবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রতি বছর রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে থাকে।...
লতিফ সিদ্দিকীর মুক্তির দিন থেকেই হরতাল

লতিফ সিদ্দিকীর মুক্তির দিন থেকেই হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী যেদিন কারাগার থেকে মুক্তি পাবে, সেদিন থেকেই সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমী।লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।এর আগে, শহরের টিএ রোড থেকে দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ।...
তরুণী ধর্ষণ : তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

তরুণী ধর্ষণ : তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলন্ত মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাস চালক লাভলুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে ভাটারা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালতে বিকেলে এ রিমান্ড শুনানি হবে।গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তুষার ও লাভলুকে গ্রেফতার করে র‌্যাব।...
শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি বাশার এ এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয়ের কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনীতে এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের কল্যাণ ও এই বাহিনীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। উন্নয়নের এ ধারা সবসময়ই অব্যাহত থাকবে।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে একটি সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো, বলেন তিনি। নতুন বিমান সংযুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় আজ বিমান বাহিনী বহরে যুক্ত হতে যাচ্ছে ৩ট...
খুব শিগগিরই বাংলাদেশ-ভারত তিস্তা চুক্তি

খুব শিগগিরই বাংলাদেশ-ভারত তিস্তা চুক্তি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভাগাভাগি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে খুব তাড়াতাড়িই চূড়ান্ত চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা রাজনাথ সিং। আজ মঙ্গলবার দুপুরে রাজনাথ সিংয়ের বরাত দিয়ে এ খবর দেয় ভারতীয় সংবাদ মাধ্যম আইবিএন। পাশাপাশি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারও সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বহু বছর ধরেই তিস্তা চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলছে। তবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আসছেন নরেন্দ্র মোদি। আগামী মাসে নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফরের কথা রয়েছে। এ সফরেই তিস্তা চুক্তির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।তবে তিস্তা চুক্তির প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত তার বাধাতেই ...
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের আরও উন্নতি কামনা করেন।আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। আর সাক্ষাৎ শেষে বের হন রাত ৮টা ৫০ মিনিটে।এ সময় তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তার স্ত্রী। বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এর ‍আগে এপ্রিল মাসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন।...
ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে তীব্র দাবদাহে ভারতে সহস্রাধিক মানুষ মারা গেছে। এছাড়া মরছে বহু পশু পাখিও। ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই তাপদাহের দাপট বেশী।স্বাভাবিক ভাবে তেলেঙ্গানার নালগোন্দার বাসিন্দারা গ্রীষ্মকালে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে অভ্যস্ত। কিন্তু এ বছর তাপমাত্রা তার চেয়ে দুই-তিন ডিগ্রি বেড়ে যাওয়া জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে।মঙ্গলবার পর্যন্ত তীব্র দবদাহে ভারতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে, তেলেঙ্গানাতে মৃতের সংখ্যা বেশি। শুধু মানুষ নয়, গরমের শিকার হচ্ছে পশু পাখিরাও।নালগোন্দার ব্যবসায়ী রাভিন্দর রেড্ডি বিবিসিকে জানিয়েছেন, শহরে প্রচুর বাদুড় মরে যাচ্ছে। "গাছ থেকে পাতার মত মরে মরে নীচে পড়ছে বাদুড়।"তিনি নিজে দেখেছেন দুশ'র মত মরা বাদুর। ১৫-২০ টি মৃত ময়ূর দেখেছেন।উদ্বিগ্ন রেড্ডি জানান, গরমে তার ব্যবসাও বন্ধের উপক্রম। তার ১৮ জন কর্মচারীর মধ্যে মাত্র চারজন কাজে আস...