ঢাকায় নরেন্দ্র মোদি, উষ্ণ অভ্যর্থনা
দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। এর আগে ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় একটি বিশেষ চার্টার বিমানে ঢাকার উদ্দেশে দিল্লী ছাড়েন তিনি।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বশস্ত্র ও লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনার সঙ্গে মোদীকে দেয়া হয় গান স্যালুট। তাকে দেয়া হয় গার্ড অফ অনার। দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সালাম নেন ও গার্ড পরিদর্শন করেন।এরপর বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর প্রধানসহ কর্মকর্তা এবং ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদী।এদিকে বাংলাদেশ সফরে আসা নিয়ে শনিবার সকালে টুইটারে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টু...







