Friday, September 11Welcome khabarica24 Online

টিসিবি’র নতুন চেয়ারম্যান ইকবাল

image_226820.tcb

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। একই আদেশে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।২০১০ সালের ১৯ ডিসেম্বর টিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সারোয়ার জাহান।বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার টিসিবির মধ্যেমে পণ্য আমদানি করে ভোক্তাপর্যায়ে তা ন্যায্য মূল্যে বিক্রি করে থাকে। তবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রতি বছর রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে থাকে।