Tuesday, July 28Welcome khabarica24 Online

রাজউকের অবহেলা সহ্য করা হবে না: মেয়র খোকন

file

এনবিএল টুইন টাওযারের পাইলিং ধসের ঘটনায় রাজউকের অবহেলাকে দায়ী করেছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে তিনি রাজউক কর্তৃপক্ষের উপর প্রচন্ড ক্ষোভও প্রকাশ করেন। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে এসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।সাঈদ খোকন বলেন, এখানে অন্যরা আসলেও রাজউক কর্তৃপক্ষের কোনো লোকদেরকে দেখা যাচ্ছে না। রাজউক কর্মকর্তারা এখনো আসেন নি। এখানেই স্পষ্টই বুঝা যাচ্ছে তাদের গাফলতি রয়েছে। কারণ, ভবন নির্মাণের ডিজাইনসহ সকল কিছু দেখার দায়িত্ব রাজউকের। এঘটনার সঙ্গে জড়িতদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।