Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এই মাসুদ রানার পাশে কেউ দাঁড়াবে কি !

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এই মাসুদ রানার পাশে কেউ দাঁড়াবে কি !

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
শাহাদাত হোসেন, চট্টগ্রাম ব্যুরো :   এক সময়ের তুখোড় ছাত্রনেতা মীরসরাই কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যান সম্পাদক মোস্তফা আজিম প্রকাশ মাসুদ রানা আজ মৃত্যুশয্যায়। রিয়াদে সড়ক দূর্ঘটনা পরবর্তি শরীরে সঠিক চিকিৎসা সম্পন্ন না হওয়ায় পাল্টা ব্যাধীতে আক্রান্ত হয়ে মৃত্যুবথযাত্রীর পাশে কোন হৃদয়বান এখনো পাশে দাঁড়ালে হয়তো রক্ষা পাবে একটি ভালো মানুষের প্রাণ। আমাদের সমাজের কোন হৃদয়বান ব্যক্তি কি নেই যাঁর সাহায্যের প্রসারিত হাতে দুটো ফুটফুটে শিশুর বাবা আবার সুস্থ হয়ে উঠবে। কারো জীবন বাঁচানোর মতো উদার মানবিকতার ও মহানুভবতার চেয়ে বড় যে আর কিছু নেই। জনাব মাসুদ রানা মীরসরাই ইউনিয়নের কিছমতজাফরাবাদ গ্রামের বশির উদ্দিন ভূঞা বাড়ীর মরহুম আমিনুল ইসলামের পুত্র। দীর্ঘ ১যুগের ও বেশী তিনি সৌদিআরবের রিয়াদে ড্রাইভিং কাজে কর্মরত ছিলেন। নিজের প্রচেষ্টা আর শ্রম ও ত্যাগের বিনিময়ে স্ত্রী সন্তানদের নিয়ে সুখেই যাচ্ছিল ...
সৌদি আরবে ঈদ ২৪ সেপ্টেম্বর

সৌদি আরবে ঈদ ২৪ সেপ্টেম্বর

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সৌদি আরবে ২৪ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ওই দিন দেশটিতে মুসলমানেরা পশু কোরবানি দেবেন। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ খবর জানায়। রোববার দেশটির আল অ্যারাবিয়ার নিউজ চ্যানেলের এক খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, সৌদি আরবের আকাশে রোববার চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৪ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ২৩ সেপ্টেম্বর হজ পালিত হবে।...
তারেক রহমানের সঙ্গে লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া

তারেক রহমানের সঙ্গে লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ থেকে সবাইকে নিয়ে দল পুনর্গঠনে কাজ করতে দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় তৃণমূলে কোনো পকেট কমিটি মেনে নেয়া হবে না বলেও জানান খালেদা জিয়া।বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগেও তিনি লন্ডন যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতায় যাওয়া হয়নি। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান নজরুল ইসলাম। তিনি জানান, পবিত্র ঈদুল আজহার আগে খালেদা জিয়া দেশে নাও ফিরতে পারেন। নেতারা বিএনপি চেয়ারপারসনকে পরামর্শ দিয়েছেন তিনি যেন সেখানে তার পুত্র তারেক রহমানের পরিবারের সঙ্গে ঈদ করেই দেশে ফিরে আসেন। বৈঠকে দল পুন...
শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করা হবে না: এনবিআর

শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করা হবে না: এনবিআর

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেই ভ্যাট দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । সংশ্লিষ্ট সূত্র জানায়, টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভ‍ুক্ত। নতুন করে কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানোরও কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার বিকালে এনবিআরের পক্ষে এ ব্যখ্যা দেওয়া হয়।এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাটবাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনো ক্রমেই শিক্ষার্থীর নয়। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই।চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি...
১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সিম বন্ধ

১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সিম বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মোবাইল সিমের রেজিস্ট্রেশন শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যদি কেউ সিমের রেজিস্ট্রেশন না করে তাহলে তার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে।বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।তারানা হালিম বলেন, ‘যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করে তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্তভাবে সিম বন্ধ করা হবে।’সিম কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আগামী রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয় তা গণমাধ্যমকে জানাবে হবে বলেও তিনি জানান।...
আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইউরোপের দেশগুলোকে বাধ্যতামূলকভাবে ১ লাখ ৬০ হাজার শরণার্থী নেয়ার প্রস্তাব করা হয়েছে। শরণার্থী সংকট সামাল দিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বুধবার এ প্রস্তাব দিয়েছেন।সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে সহজ, সংকল্পবদ্ধ আর সমন্বিত পদক্ষেপ নিতেও কমিশনের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ক্লদ। ১৪ সেপ্টেম্বর ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।এর আগে মে মাসে কমিশনের বৈঠকে ৪০ হাজার শরণার্থী গ্রহণ করার প্রস্তাব করা হয়েছিল। তার সঙ্গে এবার যোগ হবে আরও ১ লাখ ২০ হাজার শরণার্থী। ক্লদ জানান, এখন অভিবাসী বা শরণার্থী নিয়ে দ্বিধা বা ভয়ের সময় নয়।বিবিসি জানায়, স্টেট অব দি ইউনিয়নের বার্ষিক বক্তৃতায় ইউরোপীয় কমিশনের প্রায়োধিকার তুলে ধরার সময় কমিশনের প্রেসিডেন্টের এ ঘোষণা এলো। বক্তব্যের শুরুতেই ক্লদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন ভালো পরিস্থিতিতে নেই, ইউনিয়নের ভেতর ইউরো...
মলিয়াইশে শিশু ফাবিহার কান্না ‘তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ?

মলিয়াইশে শিশু ফাবিহার কান্না ‘তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ?

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
আকাশ ইকবাল ॥ প্রতিদিন রাতে বাবা দোকান থেকে একটা করে আদরের দুই বছরের কন্যা ফাবিহার জন্য একটা করে চীপস নিয়ে আসতো। বাবা বাবা করে আসা মাত্র মায়ের কোল থেকে বাবার কোলে ঝাপিয়ে যেতো। সেদিন বাবা চিপস এর সাথে তালের পিঠা তৈরীর জন্য চালের গুড়ি করতে আতপ চাল ও নিল কারন মেয়ে তালের পিঠা খাবে বলেছে। সে রাতে ফাবিহার বাবা আর বাড়ী ফিরেনি। শিশু ফাবিহা কেঁদে কেঁদেই ঘুমিয়েছে। সকালে উঠে বলছে ‘বাবা কই ? আমার চিফস কই ? তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ? ’ অবুঝ শিশু জানে না তখনো রাতে সন্ত্রাসীরা তার বাবাকে গুলি করে হত্যা করেছে। শিশূটিকে বাবার মৃতদেহের পাশে নিয়ে বলছে বাবা ঘুমিয়েছে মা। এসসময় সকলের কান্না আর আর্তচিৎকারে মলিয়াইশ গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের সাধুবাজারে শনিবার রাত সাড়ে ১১টায় মেজবাহ উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপ...
চট্টগ্রামে বিদ্যুত ঘাটতি থাকবে না, থাকবে না লোডশেডিং : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

চট্টগ্রামে বিদ্যুত ঘাটতি থাকবে না, থাকবে না লোডশেডিং : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন আর সেদিন আর দুরে নয় পুরো চট্টগ্রামেই থাকবে না লোড শেডিং। চাহিদার চেয়ে ও বেশী বিদ্যুত এই মীরসরাইতেই উৎপাদন হবে। মীরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সেখানে কয়েকদিন পূর্বে একদল চীনা বিনিয়োগকারী এসেছেন। ওরা এখানে ১৩২০ মেগাওয়াট এর কয়লা বিদ্যুত প্রকল্প ও এল এমজি গ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। এই চীনা দল এখানে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে পুরো মীরসরাই উপজেলায় প্রয়োজন মাত্র ১৫ মেগাওয়াট বিদ্যুত । আর এই অর্থনৈতিক জোনেই উৎপাদিত বিদ্যুত দিয়ে পুরো চট্টগ্রামের বিদ্যুত ঘাটতি লাঘব সম্ভব হবে। তিনি বলেন আর বেশী দূরে নয় চট্টগ্রাম থেকে এই মীরসরাইয়ের উপকূল হয়ে উঠবে দ্বিতীয় সিঙ্গাপুর। কাজের জন্য আর কেউ দুবাই বা ইউরোপ যেতে হবে না। বরং সেখানকার লোকরাই এখানে আসবে কাজ করতে। তিনি আরো বলেন পূর্বের সরকার বিদ্যুত ঘা...