প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ দিন : প্রধানমন্ত্রী
প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বাবা-মা, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ‘আইসিআরপি টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ফর পিপলউইথ ফিজিক্যাল ডিস্যাবিলিটিজ’ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে আমি এই অনুরোধটা করব, কারও সন্তান যদি মানসিক, দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী হয় তাদের দয়া করে কেউ অবহেলা করবেন না। আমাদের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের কাছে এটা আমার আবেদন থাকবে। প্রতিবন্ধীদের অবহেলা করবেন না, কারণতারাও যোগ্যতার পরিচয় দিতে পারে যদি তাদের সে সুযোগ সৃষ্টি করে দেয়া যায়।’সরকারপ্রধান বলেন...






