আবুতোরাবে জেড ফোর্সের বর্ণিল আয়োজনে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে দিনব্যাপী বর্ণিল আয়োজনে ও ব্যাপক শোডাউন মধ্য দিয়ে আবুতোরাব জেড ফোর্সের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ০১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় আবুতোরাব বাজার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আয়োজন মঞ্চে এসে শেষ হয়। আবুতোরাব জেড ফোর্সের দলনেতা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলালের সভাপতিত্বে এবং আবুতোরাব জেড ফোর্সের মুখপাত্র ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
এই সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্ম...







